পুরোনো শাড়ি পরে শেষ বিদায়ের ইচ্ছা স্বস্তিকার

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :বরাবরের মতো নিজের ভিন্নধর্মী সাজে নেটিজেনদের নজর কেড়েছেন ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এবার ধরা দিলেন এক পুরোনো শাড়িতে। আর সেখানেই জানিয়েছেন নিজের শেষ বিদায়ের সময় এক বিশেষ ইচ্ছার কথা।ছবিগুলো শেয়ার করে সামাজিক মাধ্যমে স্বস্তিকা জানান, তার সাজের পেছনে কোনো বিলাসিতা নয়, বরং জড়িয়ে ছিল মায়ের স্মৃতি। তিনি যে নীল রঙের তসরের শাড়িটি পরেছিলেন, সেটির বয়স ২৭ বছর। তার মেয়ের বয়সের চেয়েও শাড়িটি পুরনো। পার্ক স্ট্রিটের একটি দোকান থেকে তার মা শাড়িটি কিনে দিয়েছিলেন। মায়ের মতোই ঘাড়ের কাছে খোঁপা করে আর আঁচল টেনে শাড়িটি পরে তিনি স্মৃতিচারণ করেন।

অভিনেত্রীর সাজে বিশেষ বৈচিত্র্য এনেছে তার মাথায় গোঁজা বুনো ফুল। পোস্টে অভিনেত্রী জানান, বিয়েবাড়িতে যাওয়ার পথে মনের মতো ফুল না পেয়ে বোলপুরের রাস্তায় টোটো থামিয়ে আমলি থেকে ঝুলে থাকা কিছু নাম না জানা ফুল সংগ্রহ করেন তিনি। সাধারণ হেয়ার পিন দিয়ে চুলে সেই ফুল গুঁজে দিয়েই নিজের ‘লুক’ পূর্ণ করেন তিনি।

সেই পোস্টেই জীবনের এক গভীর দর্শনের কথা তুলে ধরেন স্বস্তিকা। শাড়ি ও জীবনের তুলনা টেনে তিনি লিখেছেন, ‘যত্ন করে রাখতে পারলে আর যত্ন করে রাখতে দিলে সব থাকে- সেটি শাড়ি হোক বা জীবন।’ পাশাপাশি ফুলের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে তিনি লেখেন, ‘বাড়ির সবাইকে বলে রেখেছি, আমি মরে গেলে আর কিছু হোক না হোক, অনেক ফুল দিয়ে যেন আমায় বিদায় জানানো হয়।’

স্বস্তিকা আরও জানান, ফুল তার নিত্যদিনের সঙ্গী এবং এদের সঙ্গে তার নিবিড় সম্পর্ক। তাই আড়ম্বরহীন বিদায়বেলায় প্রিয় ফুলের সান্নিধ্যই তার কাম্য। বরাবরের মতো এবারও দামি ব্র্যান্ডের ভিড়ে স্মৃতি আর মায়ামাখা সাধারণ সাজে আভিজাত্য ফুটিয়ে তুলেছেন এই অভিনেত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা কার নির্দেশে তা স্পষ্ট করতে হবে : চাকসু জিএস

» ১২ তারিখের নির্বাচন গণতন্ত্র রক্ষার চূড়ান্ত লড়াই : তারেক রহমান

» নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে হতাশ হয়ে পড়েছে একটা পক্ষ: জামায়াত আমির

» ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ

» ১৬-২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ঢাকার চীনা ভিসা অফিস

» ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা নব্য ফ্যাসিজম: সাদিক কায়েম

» রাজধানীর ৮ স্থানে আজ তারেক রহমানের জনসভা

» বিদেশি (চায়না) পিস্তল উদ্ধার

» ভোটকেন্দ্রে মোবাইল নীতিমালা নিয়ে ইসিকে জামায়াত আমিরের কঠোর হুঁশিয়ারি

» সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ব্যাংক হিসাব ফ্রিজ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পুরোনো শাড়ি পরে শেষ বিদায়ের ইচ্ছা স্বস্তিকার

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :বরাবরের মতো নিজের ভিন্নধর্মী সাজে নেটিজেনদের নজর কেড়েছেন ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এবার ধরা দিলেন এক পুরোনো শাড়িতে। আর সেখানেই জানিয়েছেন নিজের শেষ বিদায়ের সময় এক বিশেষ ইচ্ছার কথা।ছবিগুলো শেয়ার করে সামাজিক মাধ্যমে স্বস্তিকা জানান, তার সাজের পেছনে কোনো বিলাসিতা নয়, বরং জড়িয়ে ছিল মায়ের স্মৃতি। তিনি যে নীল রঙের তসরের শাড়িটি পরেছিলেন, সেটির বয়স ২৭ বছর। তার মেয়ের বয়সের চেয়েও শাড়িটি পুরনো। পার্ক স্ট্রিটের একটি দোকান থেকে তার মা শাড়িটি কিনে দিয়েছিলেন। মায়ের মতোই ঘাড়ের কাছে খোঁপা করে আর আঁচল টেনে শাড়িটি পরে তিনি স্মৃতিচারণ করেন।

অভিনেত্রীর সাজে বিশেষ বৈচিত্র্য এনেছে তার মাথায় গোঁজা বুনো ফুল। পোস্টে অভিনেত্রী জানান, বিয়েবাড়িতে যাওয়ার পথে মনের মতো ফুল না পেয়ে বোলপুরের রাস্তায় টোটো থামিয়ে আমলি থেকে ঝুলে থাকা কিছু নাম না জানা ফুল সংগ্রহ করেন তিনি। সাধারণ হেয়ার পিন দিয়ে চুলে সেই ফুল গুঁজে দিয়েই নিজের ‘লুক’ পূর্ণ করেন তিনি।

সেই পোস্টেই জীবনের এক গভীর দর্শনের কথা তুলে ধরেন স্বস্তিকা। শাড়ি ও জীবনের তুলনা টেনে তিনি লিখেছেন, ‘যত্ন করে রাখতে পারলে আর যত্ন করে রাখতে দিলে সব থাকে- সেটি শাড়ি হোক বা জীবন।’ পাশাপাশি ফুলের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে তিনি লেখেন, ‘বাড়ির সবাইকে বলে রেখেছি, আমি মরে গেলে আর কিছু হোক না হোক, অনেক ফুল দিয়ে যেন আমায় বিদায় জানানো হয়।’

স্বস্তিকা আরও জানান, ফুল তার নিত্যদিনের সঙ্গী এবং এদের সঙ্গে তার নিবিড় সম্পর্ক। তাই আড়ম্বরহীন বিদায়বেলায় প্রিয় ফুলের সান্নিধ্যই তার কাম্য। বরাবরের মতো এবারও দামি ব্র্যান্ডের ভিড়ে স্মৃতি আর মায়ামাখা সাধারণ সাজে আভিজাত্য ফুটিয়ে তুলেছেন এই অভিনেত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com