যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ককটেল, দা ও লাঠি উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ঝিনাইদহের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ককটেল, দা ও লাঠি উদ্ধার করা হয়েছে।

আজ (৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাইকপাড়া গ্রামের মধু বিশ্বাসের চাতালের পশ্চিম পাশে একটি ব্রিজের নিচ থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযানকালে একটি ব্যাগের ভেতর থেকে ২৪টি ককটেল, ৬টি লোহার তৈরি দা ও ১৮টি লাঠি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংস কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে এসব অস্ত্র মজুদ করা হয়েছিল।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, পাইকপাড়া গ্রামের মধু বিশ্বাসের চাতালের পশ্চিম পাশে একটি ব্রিজের নিচে পরিত্যক্ত অবস্থায় ককটেল, দা ও লাঠি রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে অস্ত্রগুলো উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কলকাতার হোটেলে আগুন: নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত, কুষ্টিয়ার ৪ জন

» হাম প্রতিরোধে টিকাই একমাত্র পথ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

» দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে কাল

» কাভার্ডভ্যান পিকআপের ধাক্কায় এক ব্যক্তি নিহত

» লুট হওয়া অস্ত্র-গুলিসহ ‘ছোট নিশান’ গ্রেপ্তার

» বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

» সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

» জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

» ছয়টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

» শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ককটেল, দা ও লাঠি উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ঝিনাইদহের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ককটেল, দা ও লাঠি উদ্ধার করা হয়েছে।

আজ (৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাইকপাড়া গ্রামের মধু বিশ্বাসের চাতালের পশ্চিম পাশে একটি ব্রিজের নিচ থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযানকালে একটি ব্যাগের ভেতর থেকে ২৪টি ককটেল, ৬টি লোহার তৈরি দা ও ১৮টি লাঠি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংস কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে এসব অস্ত্র মজুদ করা হয়েছিল।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, পাইকপাড়া গ্রামের মধু বিশ্বাসের চাতালের পশ্চিম পাশে একটি ব্রিজের নিচে পরিত্যক্ত অবস্থায় ককটেল, দা ও লাঠি রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে অস্ত্রগুলো উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com