বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্যকে ঘেরাও করে নার্সদের আন্দোলন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এ ৮০০ নার্স নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে উপাচার্যকে ঘেরাও করে আন্দোলন করছেন নার্সরা। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের উপচার্যকে ঘেরাও করে।

আন্দোলনরত নার্সদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ এবং নিয়োগপ্রাপ্ত প্রায় ৩০০ জন যোগ্য নার্সকে গোপনে বাদ দেয়া হয়েছে। তাদের পরিবর্তে টাকার বিনিময়ে আরও ৩০০ জন নার্সকে নিয়োগ দেয়া হয়েছে। এসব সিদ্ধান্ত উপাচার্যকে না জানিয়ে একটি চক্র গোপনে বাস্তবায়ন করেছে বলে দাবি করেন আন্দোলনকারীরা।

নার্সদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে স্বচ্ছ নিয়োগের দাবিতে তারা অপেক্ষা করলেও কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি। ফলে বাধ্য হয়েই তারা আন্দোলনে নামেন। এ সময় তারা অবিলম্বে অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া এবং বাদ পড়া যোগ্য নার্সদের পুনর্বহালের দাবি জানান।

এর আগে গতবছরের ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয় ৮০০ জন ‘সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগ দেয়া হবে। এর বাইরে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ১ শতাংশ সংরক্ষিত থাকবে।

আবেদনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতায় বলা হয় ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি (বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে)। সূএ: বাংলাদেশ  প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স

» নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন শুরু, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাবনা

» রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৬৫ মামলা

» বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জন গ্রেপ্তার

» পেলে-মেসিকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস

» জুলাই ব্যক্তিগত বা রাজনৈতিক গোষ্ঠীর নয়, জাতির অর্জন: শেখ রবিউল

» ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট

» স্থানীয় নির্বাচনে এমপিও শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াত

» সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই বিএনপির সরোয়ারের: আইনজীবী

» ‘জোর যার মুলুক তার’ নীতিতে চলছে সবকিছু: সেলিম উদ্দিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্যকে ঘেরাও করে নার্সদের আন্দোলন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এ ৮০০ নার্স নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে উপাচার্যকে ঘেরাও করে আন্দোলন করছেন নার্সরা। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের উপচার্যকে ঘেরাও করে।

আন্দোলনরত নার্সদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ এবং নিয়োগপ্রাপ্ত প্রায় ৩০০ জন যোগ্য নার্সকে গোপনে বাদ দেয়া হয়েছে। তাদের পরিবর্তে টাকার বিনিময়ে আরও ৩০০ জন নার্সকে নিয়োগ দেয়া হয়েছে। এসব সিদ্ধান্ত উপাচার্যকে না জানিয়ে একটি চক্র গোপনে বাস্তবায়ন করেছে বলে দাবি করেন আন্দোলনকারীরা।

নার্সদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে স্বচ্ছ নিয়োগের দাবিতে তারা অপেক্ষা করলেও কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি। ফলে বাধ্য হয়েই তারা আন্দোলনে নামেন। এ সময় তারা অবিলম্বে অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া এবং বাদ পড়া যোগ্য নার্সদের পুনর্বহালের দাবি জানান।

এর আগে গতবছরের ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয় ৮০০ জন ‘সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগ দেয়া হবে। এর বাইরে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ১ শতাংশ সংরক্ষিত থাকবে।

আবেদনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতায় বলা হয় ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি (বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে)। সূএ: বাংলাদেশ  প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com