নারী সাফে বাংলাদেশ-ভারত মহারণ বিকেলে

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে আবারও শিরোপার দুয়ারে মুখোমুখি বাংলাদেশ ও ভারত। রাউন্ড রবিন লিগে অপ্রতিরোধ্য যাত্রা বাংলাদেশের, শিরোপা ধরে রাখতে মরিয়া লাল সবুজের মেয়েরা; অন্যদিকে ভারত মাঠে নামছে প্রতিশোধের নেশায়।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফাইনাল গড়াবে বাংলাদেশ সময় শনিবার বিকেল ৩টা ১৫ মিনিটে। নেপালের পোখাড়ায় রঙ্গশালা স্টেডিয়ামে হওয়া ফাইনাল সরাসরি দেখা যাবে ইউটিউবে।

টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ১২-০ গোলে জেতে। পরের ম্যাচে এই ভারতকেই হারায় ২-০ ব্যবধানে। এরপর শেষ খেলায় নেপালের বিপক্ষে আলপি আক্তারের হ্যাটট্রিকে ৪-০ গোলে জেতে পিটার বাটলারের দল।

তারপরও ফাইনালের আগে বাংলাদেশ কোচের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে চোট এবং মাঠের কন্ডিশন। এমনকি ফাইনালের আগে সেভাবে অনুশীলনই করতে পারেনি বাংলাদেশের মেয়েরা।

পোখারার অনুশীলনের মাঠের নাজুক অবস্থাকে দায়ী করে বাটলার বলেন, ‘আমরা অনুশীলন সেশন যতটা সম্ভব সীমিত রাখার চেষ্টা করেছি। দুর্ভাগ্যবশত, অনুশীলন মাঠ খেলার জন্য একদমই উপযুক্ত নয়। আমি জানি অন্যান্য দেশগুলোও এই বিষয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছে।’

চোট সমস্যা থাকলেও শিষ্যদের ওপর আস্থা হারাননি বাটলার, ‘মেয়েদের পা মাটিতে রাখতে হবে, নম্র থেকে ও ফুটবল দিয়েই সব কথার জবাব দিতে হবে। তারা (ভারত) আসলে কীভাবে খেলবে সে সম্পর্কে আমার বেশ ভালো ধারণা আছে। আমাদের খেলার চূড়ায় থাকতে হবে, সতেজ এবং প্রস্তুত হয়ে আবারও তাদের মুখোমুখি হতে হবে এবং আরও গুরুত্বপূর্ণ হলো, তাদের আবারও হারাতে হবে।’

লিগ পর্বে বাংলাদেশের কাছে হারলেও ভারত কোচ পামেলা কন্তি আত্মবিশ্বাসী আজকের ম্যাচটি হবে ভিন্ন গল্পের। ইতালিয়ান এই কোচ মনে করেন, গত ম্যাচে তারা ফুটবলীয় দক্ষতায় শ্রেষ্ঠত্ব দেখালেও কেবল ফিনিশিংয়ের অভাবে হেরেছেন। কন্তি বলেন, ‘সত্যি বলতে, আমি মনে করি না আমাদের ওই ম্যাচটি হারা উচিত ছিল। খেলার ধরনে আমরাই এগিয়ে ছিলাম। তবে ফুটবল আমাদের শিখিয়েছে যে গোল না করলে জেতা যায় না।’

ভারতীয় দলটি মূলত তাদের অনূর্ধ্ব-১৭ দল নিয়ে খেলছে, যাদের লক্ষ্য এশিয়ান কাপ। বয়সে বড় বাংলাদেশের বিপক্ষে শারীরিক শক্তির মোকাবিলায় কৌশলই তাদের প্রধান অস্ত্র। কন্তি তার শিষ্যদের মানসিকভাবে চাঙ্গা রেখে বলেন, ‘আমি ওদের বলেছি, বাংলাদেশ গোল পেলেও বিচলিত হওয়ার কিছু নেই। ওরা বয়সে বড় হওয়ায় শারীরিকভাবে হয়তো শক্তিশালী, কিন্তু ফুটবলীয় নিরিখে আমরাই ভালো দল।’

শিরোপার লড়াই ও প্রত্যাশা রাউন্ড রবিন লিগে তিন ম্যাচের সবকটিতে জয় পাওয়ায় বাংলাদেশ মানসিকভাবে এগিয়ে থাকছে। বিশেষ করে ভারতের জমাট রক্ষণ ভেঙে জালের ঠিকানা খুঁজে নেওয়ার অভিজ্ঞতা বাংলাদেশের স্ট্রাইকারদের আত্মবিশ্বাসী করবে।

পিটার বাটলারের কাছে এই ফাইনালটি কেবল একটি ট্রফি জয়ের লড়াই নয়, বরং খেলোয়াড়দের আগামীর বড় মঞ্চের জন্য প্রস্তুত করার পরীক্ষা। তিনি বলেন, ‘ফুটবলে আপনার বেঞ্চ যতটা শক্তিশালী, দলও ততটা শক্তিশালী।’ ২০২৪ সালের আগে ২০২১ সালেও এই টুর্নামেন্টে শিরোপা জেতে বাংলাদেশ। সেবার ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়। পোখারার রঙ্গশালায় এবার সেই স্মৃতি ফেরাতে পারবেন তো অর্পিতা-আলপিরা?

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আমিরাতে লটারিতে সাড়ে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী

» পিস্তল-বিপুল দেশীয় অস্ত্র জব্দ, যুবক আটক

» জামায়াত ক্ষমতায় এলে নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে: সাদিক কায়েম

» বাবার পক্ষে গণসংযোগে নামলেন জাইমা রহমান

» ভাষানটেকের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জোবাইদা রহমান

» অনেকে আন্দোলনে এসে নির্বাচন পেছানোর চেষ্টা করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

» বিএনপির প্রার্থী ইশরাককে সমর্থন দিলেন শীর্ষ কওমি আলেম আল্লামা আব্দুল হামীদ

» পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে একটি দল: মাহদী আমিন

» চৌগাছা সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

» ঢাবির ১০ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নারী সাফে বাংলাদেশ-ভারত মহারণ বিকেলে

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে আবারও শিরোপার দুয়ারে মুখোমুখি বাংলাদেশ ও ভারত। রাউন্ড রবিন লিগে অপ্রতিরোধ্য যাত্রা বাংলাদেশের, শিরোপা ধরে রাখতে মরিয়া লাল সবুজের মেয়েরা; অন্যদিকে ভারত মাঠে নামছে প্রতিশোধের নেশায়।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফাইনাল গড়াবে বাংলাদেশ সময় শনিবার বিকেল ৩টা ১৫ মিনিটে। নেপালের পোখাড়ায় রঙ্গশালা স্টেডিয়ামে হওয়া ফাইনাল সরাসরি দেখা যাবে ইউটিউবে।

টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ১২-০ গোলে জেতে। পরের ম্যাচে এই ভারতকেই হারায় ২-০ ব্যবধানে। এরপর শেষ খেলায় নেপালের বিপক্ষে আলপি আক্তারের হ্যাটট্রিকে ৪-০ গোলে জেতে পিটার বাটলারের দল।

তারপরও ফাইনালের আগে বাংলাদেশ কোচের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে চোট এবং মাঠের কন্ডিশন। এমনকি ফাইনালের আগে সেভাবে অনুশীলনই করতে পারেনি বাংলাদেশের মেয়েরা।

পোখারার অনুশীলনের মাঠের নাজুক অবস্থাকে দায়ী করে বাটলার বলেন, ‘আমরা অনুশীলন সেশন যতটা সম্ভব সীমিত রাখার চেষ্টা করেছি। দুর্ভাগ্যবশত, অনুশীলন মাঠ খেলার জন্য একদমই উপযুক্ত নয়। আমি জানি অন্যান্য দেশগুলোও এই বিষয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছে।’

চোট সমস্যা থাকলেও শিষ্যদের ওপর আস্থা হারাননি বাটলার, ‘মেয়েদের পা মাটিতে রাখতে হবে, নম্র থেকে ও ফুটবল দিয়েই সব কথার জবাব দিতে হবে। তারা (ভারত) আসলে কীভাবে খেলবে সে সম্পর্কে আমার বেশ ভালো ধারণা আছে। আমাদের খেলার চূড়ায় থাকতে হবে, সতেজ এবং প্রস্তুত হয়ে আবারও তাদের মুখোমুখি হতে হবে এবং আরও গুরুত্বপূর্ণ হলো, তাদের আবারও হারাতে হবে।’

লিগ পর্বে বাংলাদেশের কাছে হারলেও ভারত কোচ পামেলা কন্তি আত্মবিশ্বাসী আজকের ম্যাচটি হবে ভিন্ন গল্পের। ইতালিয়ান এই কোচ মনে করেন, গত ম্যাচে তারা ফুটবলীয় দক্ষতায় শ্রেষ্ঠত্ব দেখালেও কেবল ফিনিশিংয়ের অভাবে হেরেছেন। কন্তি বলেন, ‘সত্যি বলতে, আমি মনে করি না আমাদের ওই ম্যাচটি হারা উচিত ছিল। খেলার ধরনে আমরাই এগিয়ে ছিলাম। তবে ফুটবল আমাদের শিখিয়েছে যে গোল না করলে জেতা যায় না।’

ভারতীয় দলটি মূলত তাদের অনূর্ধ্ব-১৭ দল নিয়ে খেলছে, যাদের লক্ষ্য এশিয়ান কাপ। বয়সে বড় বাংলাদেশের বিপক্ষে শারীরিক শক্তির মোকাবিলায় কৌশলই তাদের প্রধান অস্ত্র। কন্তি তার শিষ্যদের মানসিকভাবে চাঙ্গা রেখে বলেন, ‘আমি ওদের বলেছি, বাংলাদেশ গোল পেলেও বিচলিত হওয়ার কিছু নেই। ওরা বয়সে বড় হওয়ায় শারীরিকভাবে হয়তো শক্তিশালী, কিন্তু ফুটবলীয় নিরিখে আমরাই ভালো দল।’

শিরোপার লড়াই ও প্রত্যাশা রাউন্ড রবিন লিগে তিন ম্যাচের সবকটিতে জয় পাওয়ায় বাংলাদেশ মানসিকভাবে এগিয়ে থাকছে। বিশেষ করে ভারতের জমাট রক্ষণ ভেঙে জালের ঠিকানা খুঁজে নেওয়ার অভিজ্ঞতা বাংলাদেশের স্ট্রাইকারদের আত্মবিশ্বাসী করবে।

পিটার বাটলারের কাছে এই ফাইনালটি কেবল একটি ট্রফি জয়ের লড়াই নয়, বরং খেলোয়াড়দের আগামীর বড় মঞ্চের জন্য প্রস্তুত করার পরীক্ষা। তিনি বলেন, ‘ফুটবলে আপনার বেঞ্চ যতটা শক্তিশালী, দলও ততটা শক্তিশালী।’ ২০২৪ সালের আগে ২০২১ সালেও এই টুর্নামেন্টে শিরোপা জেতে বাংলাদেশ। সেবার ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়। পোখারার রঙ্গশালায় এবার সেই স্মৃতি ফেরাতে পারবেন তো অর্পিতা-আলপিরা?

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com