নেইমার-ইয়ামাল চুক্তি!

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  গোল করে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়রের সেই চিরচেনা উদযাপনের ভঙ্গি অনুকরণ করলেন লামিনে ইয়ামাল। ঘটনাটি ঘটে চ্যাম্পিয়নস লিগে কোপেনহেগেনের বিপক্ষে বার্সেলোনার বড় জয়ের ম্যাচে। পরে সেই উদযাপনের ব্যাখ্যা দিতে গিয়ে নেইমারের সঙ্গে তার সম্পর্ক এবং বিশ্বকাপকে ঘিরে করা একটি ব্যক্তিগত চুক্তির কথাও সামনে আনেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ইয়ামাল বলেন, আমি নেইমারের সঙ্গে একটা চুক্তি করেছি। যদি বিশ্বকাপের ফাইনালে স্পেন ও ব্রাজিলের দেখা হয়, তাহলে ম্যাচ শেষে আমরা একসঙ্গে ছুটিতে যাব। এই চুক্তির মাধ্যমে দুই তারকা জানিয়ে দিয়েছেন, বন্ধুত্বই সবার আগে।

গত বছরের জুনে রিও ডি জেনেইরোতে নেইমারের বাড়িতে সময় কাটিয়েছিলেন ইয়ামাল। তখন থেকেই দুজনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। সেই সফরের স্মৃতি এখনো ইয়ামালের কাছে বিশেষ।

বিশ্বকাপের ড্র অনুযায়ী, স্পেন রয়েছে গ্রুপ ‘এইচ’-এ, যেখানে তাদের সঙ্গী কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে। অন্যদিকে ব্রাজিল গ্রুপ ‘সি’-তে খেলবে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে। ফলে দুই দলের দেখা হতে পারে কেবল ফাইনালেই।

তবে নেইমারের বিশ্বকাপ খেলা এখনো অনিশ্চিত। হাঁটুর অস্ত্রোপচারের পর দীর্ঘ পুনর্বাসনে থাকা এই তারকা ২০২৩ সালের অক্টোবরের পর আর জাতীয় দলে খেলেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নেইমার-ইয়ামাল চুক্তি!

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  গোল করে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়রের সেই চিরচেনা উদযাপনের ভঙ্গি অনুকরণ করলেন লামিনে ইয়ামাল। ঘটনাটি ঘটে চ্যাম্পিয়নস লিগে কোপেনহেগেনের বিপক্ষে বার্সেলোনার বড় জয়ের ম্যাচে। পরে সেই উদযাপনের ব্যাখ্যা দিতে গিয়ে নেইমারের সঙ্গে তার সম্পর্ক এবং বিশ্বকাপকে ঘিরে করা একটি ব্যক্তিগত চুক্তির কথাও সামনে আনেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ইয়ামাল বলেন, আমি নেইমারের সঙ্গে একটা চুক্তি করেছি। যদি বিশ্বকাপের ফাইনালে স্পেন ও ব্রাজিলের দেখা হয়, তাহলে ম্যাচ শেষে আমরা একসঙ্গে ছুটিতে যাব। এই চুক্তির মাধ্যমে দুই তারকা জানিয়ে দিয়েছেন, বন্ধুত্বই সবার আগে।

গত বছরের জুনে রিও ডি জেনেইরোতে নেইমারের বাড়িতে সময় কাটিয়েছিলেন ইয়ামাল। তখন থেকেই দুজনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। সেই সফরের স্মৃতি এখনো ইয়ামালের কাছে বিশেষ।

বিশ্বকাপের ড্র অনুযায়ী, স্পেন রয়েছে গ্রুপ ‘এইচ’-এ, যেখানে তাদের সঙ্গী কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে। অন্যদিকে ব্রাজিল গ্রুপ ‘সি’-তে খেলবে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে। ফলে দুই দলের দেখা হতে পারে কেবল ফাইনালেই।

তবে নেইমারের বিশ্বকাপ খেলা এখনো অনিশ্চিত। হাঁটুর অস্ত্রোপচারের পর দীর্ঘ পুনর্বাসনে থাকা এই তারকা ২০২৩ সালের অক্টোবরের পর আর জাতীয় দলে খেলেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com