ককটেল বোমা (হাতবোমা) ও দেশীয় অস্ত্র উদ্ধার , তিনজন গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ককটেল বোমা (হাতবোমা) ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

রবিবার দিবাগত রাতে মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা এলাকার বেপারী কান্দি গ্রামের বাচ্চু পেদার বসতঘর, একটি মসজিদ ও একটি পরিত্যক্ত ঘর থেকে এসব ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

নড়িয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিট থেকে সোমবার সকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত যৌথবাহিনী ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রথমে নাসির উদ্দিন বাচ্চু পেদার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪ বালতি ককটেল উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বসতবাড়ির পাশের একটি মসজিদ থেকে আরও ৪ বালতি এবং একটি পরিত্যক্ত ঘর থেকে আরও ৪ বালতি ককটেল উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১২ বালতিতে মোট ৯৫টি ককটেল বোমা উদ্ধার করা হয়।

এ ছাড়া অভিযানে ৮টি দেশীয় তৈরি টেটা ও ৩টি রামদা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোক্তারের চর ইউনিয়নের গনি পেদার ছেলে নাসির উদ্দিন বাচ্চু পেদা (৫৫), খলিল পেদার ছেলে মেহেদী হাসান পেদা (৩০) এবং রনি পেদা (২৫)।

উদ্ধারকৃত ককটেল, দেশীয় অস্ত্র ও গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে নড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতি নির্বাচন : ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদে ইসি

» সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া

» স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

» প্রিভেন্টিস ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

» রাজশাহীতে কমিশনার ও তিন জেলায় নতুন ডিসি নিয়োগ

» মুগ্ধসহ ১১ হত্যা : ২৬ আসামির বিরুদ্ধে চার্জ গঠন হবে কি না, আদেশ আজ

» আজ বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» কলকাতার হোটেলে আগুন: নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত, কুষ্টিয়ার ৪ জন

» হাম প্রতিরোধে টিকাই একমাত্র পথ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

» দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে কাল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ককটেল বোমা (হাতবোমা) ও দেশীয় অস্ত্র উদ্ধার , তিনজন গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ককটেল বোমা (হাতবোমা) ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

রবিবার দিবাগত রাতে মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা এলাকার বেপারী কান্দি গ্রামের বাচ্চু পেদার বসতঘর, একটি মসজিদ ও একটি পরিত্যক্ত ঘর থেকে এসব ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

নড়িয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিট থেকে সোমবার সকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত যৌথবাহিনী ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রথমে নাসির উদ্দিন বাচ্চু পেদার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪ বালতি ককটেল উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বসতবাড়ির পাশের একটি মসজিদ থেকে আরও ৪ বালতি এবং একটি পরিত্যক্ত ঘর থেকে আরও ৪ বালতি ককটেল উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১২ বালতিতে মোট ৯৫টি ককটেল বোমা উদ্ধার করা হয়।

এ ছাড়া অভিযানে ৮টি দেশীয় তৈরি টেটা ও ৩টি রামদা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোক্তারের চর ইউনিয়নের গনি পেদার ছেলে নাসির উদ্দিন বাচ্চু পেদা (৫৫), খলিল পেদার ছেলে মেহেদী হাসান পেদা (৩০) এবং রনি পেদা (২৫)।

উদ্ধারকৃত ককটেল, দেশীয় অস্ত্র ও গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে নড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com