যৌথবাহিনীর অভিযানে গ্রেনেড, পিস্তল ও গুলি উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  যশোরের বাঘারপাড়ায় শনিবার যৌথবাহিনী একটি অভিযান চালিয়ে ১০টি গ্রেনেড, তিনটি বিদেশি পিস্তল এবং ১৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে। অভিযানকালে কিছু ধারালো অস্ত্রও জব্দ করা হয়েছে। তবে এসব অস্ত্র ও গোলাবারুদের মালিক রায়হান মোল্লা পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান জানান, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে পুলিশ ও সেনার যৌথ একটি দল ধলগ্রাম ইউনিয়নের দড়িহাগড়া গ্রামের চুন্নু মোল্লার বাড়িতে অভিযান চালায়।

শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা অভিযানে ওই বাড়ি থেকে ১০টি গ্রেনেড, আমেরিকান তৈরি তিনটি পিস্তল (৭.৬৫ মডেল), ১৯ রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি ছুরি এবং একটি ক্ষুর উদ্ধার করা হয়। তবে চুন্নু মোল্লার ছেলে রায়হান মোল্লা (২৮) অভিযানের আগেই পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

ওসি মাহমুদুল হাসান জানান, যৌথবাহিনীর এই অভিযান এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পলাতক ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাংলাদেশে মানবিক ও স্বাস্থ্যসেবা খাতে কার্যক্রম বাড়াবে এমএসএফ

» রাষ্ট্রপতি নির্বাচন : ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদে ইসি

» সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া

» স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

» প্রিভেন্টিস ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

» রাজশাহীতে কমিশনার ও তিন জেলায় নতুন ডিসি নিয়োগ

» মুগ্ধসহ ১১ হত্যা : ২৬ আসামির বিরুদ্ধে চার্জ গঠন হবে কি না, আদেশ আজ

» আজ বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» কলকাতার হোটেলে আগুন: নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত, কুষ্টিয়ার ৪ জন

» হাম প্রতিরোধে টিকাই একমাত্র পথ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যৌথবাহিনীর অভিযানে গ্রেনেড, পিস্তল ও গুলি উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  যশোরের বাঘারপাড়ায় শনিবার যৌথবাহিনী একটি অভিযান চালিয়ে ১০টি গ্রেনেড, তিনটি বিদেশি পিস্তল এবং ১৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে। অভিযানকালে কিছু ধারালো অস্ত্রও জব্দ করা হয়েছে। তবে এসব অস্ত্র ও গোলাবারুদের মালিক রায়হান মোল্লা পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান জানান, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে পুলিশ ও সেনার যৌথ একটি দল ধলগ্রাম ইউনিয়নের দড়িহাগড়া গ্রামের চুন্নু মোল্লার বাড়িতে অভিযান চালায়।

শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা অভিযানে ওই বাড়ি থেকে ১০টি গ্রেনেড, আমেরিকান তৈরি তিনটি পিস্তল (৭.৬৫ মডেল), ১৯ রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি ছুরি এবং একটি ক্ষুর উদ্ধার করা হয়। তবে চুন্নু মোল্লার ছেলে রায়হান মোল্লা (২৮) অভিযানের আগেই পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

ওসি মাহমুদুল হাসান জানান, যৌথবাহিনীর এই অভিযান এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পলাতক ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com