বিসিবির চুক্তিতে কারা আসছেন, কারা বাদ পড়ছেন: নতুন যা আছে

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ২০২৬ সালের জন্য জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। তবে বোর্ড সূত্রে জানা গেছে, আসন্ন বছরে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছর যেখানে ২২ জন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তির আওতায় ছিলেন, এবার সেই সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে ২৭ জন। বিসিবি সূত্র জানিয়েছে, নতুন কেন্দ্রীয় চুক্তি কার্যকর হবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এবং তা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

বাড়তি ক্রিকেটার অন্তর্ভুক্ত হওয়ায় কয়েকজন খেলোয়াড় প্রথমবারের মতো বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেতে যাচ্ছেন। সম্ভাব্য নতুন মুখদের মধ্যে রয়েছেন সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, হাসান মুরাদ।

তবে ক্রিকেটারের সংখ্যা বাড়লেও বেতন কাঠামোতে কোনো পরিবর্তন আসছে না। গেল বছর যে বেতন নির্ধারণ করা হয়েছিল, ২০২৬ সালেও সেটিই বহাল থাকবে। অর্থাৎ নতুন ও পুরনো সব ক্রিকেটারই আগের নির্ধারিত বেতন অনুযায়ী চুক্তিবদ্ধ হবেন।

এবারের কেন্দ্রীয় চুক্তিতে ফরম্যাটভিত্তিক কিছু পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। সব ফরম্যাটের চুক্তিতে থাকছেন না পেসার তাসকিন আহমেদ। অন্যদিকে টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সব ফরম্যাটের চুক্তিতে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।

গেল বছরের মতো এবারও কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকছেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান।

বিসিবির এই উদ্যোগের মূল লক্ষ্য জাতীয় দলের স্কোয়াডের গভীরতা বাড়ানো এবং আরও বেশি ক্রিকেটারকে নিয়মিত আর্থিক নিরাপত্তার আওতায় আনা। বোর্ড কর্মকর্তাদের আশা, এতে ক্রিকেটারদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে এবং জাতীয় দলের জন্য বিকল্প খেলোয়াড় গড়ে ওঠার সুযোগ তৈরি হবে।

সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই বিসিবি ২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তির পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে। সূত্র: বাংলানিউজ ২৪

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

» এফ-৩৫ কিংবা বোয়িং ৭৩৭, পাখির সামনে সবাই অসহায়

» অবৈধ সংযোগে ব্যাটারি রিকশা-ইবাইক চার্জ দেওয়ায় বিদ্যুতের বড় অংশ ব্যয় হচ্ছে : জ্বালানিমন্ত্রী

» ২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

» ‘বিনিয়োগ বাড়াতে ২৫ মার্কিন কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে সরকার’

» দলীয় সকল পদ থেকে পদত্যাগ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

» ট্রাইব্যুনালে কাদেরসহ ৭ জনের পক্ষে যুক্তি উপস্থাপন চলছে

» পাঁচ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত জারি

» প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

» আজ বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিসিবির চুক্তিতে কারা আসছেন, কারা বাদ পড়ছেন: নতুন যা আছে

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ২০২৬ সালের জন্য জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। তবে বোর্ড সূত্রে জানা গেছে, আসন্ন বছরে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছর যেখানে ২২ জন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তির আওতায় ছিলেন, এবার সেই সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে ২৭ জন। বিসিবি সূত্র জানিয়েছে, নতুন কেন্দ্রীয় চুক্তি কার্যকর হবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এবং তা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

বাড়তি ক্রিকেটার অন্তর্ভুক্ত হওয়ায় কয়েকজন খেলোয়াড় প্রথমবারের মতো বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেতে যাচ্ছেন। সম্ভাব্য নতুন মুখদের মধ্যে রয়েছেন সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, হাসান মুরাদ।

তবে ক্রিকেটারের সংখ্যা বাড়লেও বেতন কাঠামোতে কোনো পরিবর্তন আসছে না। গেল বছর যে বেতন নির্ধারণ করা হয়েছিল, ২০২৬ সালেও সেটিই বহাল থাকবে। অর্থাৎ নতুন ও পুরনো সব ক্রিকেটারই আগের নির্ধারিত বেতন অনুযায়ী চুক্তিবদ্ধ হবেন।

এবারের কেন্দ্রীয় চুক্তিতে ফরম্যাটভিত্তিক কিছু পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। সব ফরম্যাটের চুক্তিতে থাকছেন না পেসার তাসকিন আহমেদ। অন্যদিকে টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সব ফরম্যাটের চুক্তিতে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।

গেল বছরের মতো এবারও কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকছেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান।

বিসিবির এই উদ্যোগের মূল লক্ষ্য জাতীয় দলের স্কোয়াডের গভীরতা বাড়ানো এবং আরও বেশি ক্রিকেটারকে নিয়মিত আর্থিক নিরাপত্তার আওতায় আনা। বোর্ড কর্মকর্তাদের আশা, এতে ক্রিকেটারদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে এবং জাতীয় দলের জন্য বিকল্প খেলোয়াড় গড়ে ওঠার সুযোগ তৈরি হবে।

সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই বিসিবি ২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তির পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে। সূত্র: বাংলানিউজ ২৪

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com