তারেক রহমানের সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজশাহীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভায় যোগ দিতে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মী ও সমর্থকরা। বৃহস্পতিবার সকাল থেকেই দূর-দুরান্ত থেকে বিভিন্ন যানবাহনে করে বা পায়ে হেঁটে তারা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার দিকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাদ্রাসা মাঠ।

তারেক রহমানের আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। আজ রাজশাহী সফর উপলক্ষে সকাল থেকেই মাদ্রাসা মাঠে পতাকা হাতে নিয়ে জড়ো হতে শুরু করেন বিভিন্ন উপজেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাঠজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ, ঢল নেমেছে সমর্থকদের।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে একটি বড় জনসমাবেশের আয়োজন করেছে। মাঠের চারপাশে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও পোস্টার। স্লোগান আর মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজশাহী ছাড়াও আশপাশের জেলা ও উপজেলার নেতাকর্মীরাও সমাবেশে যোগ দিতে আসছেন। এ কারণে সকাল থেকেই শহরের বিভিন্ন প্রবেশপথে বাড়তি যানবাহনের চাপ দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও মাঠ ও আশপাশের এলাকায় তৎপর থাকতে দেখা গেছে।

সমাবেশকে কেন্দ্র করে দলীয় কার্যালয়গুলোতেও চলছে প্রস্তুতি। সব মিলিয়ে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহে মাদ্রাসা মাঠ ইতোমধ্যে পরিণত হচ্ছে এক বিশাল জনসমুদ্রে। নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের বক্তব্যে আগামী দিনের আন্দোলন ও সাংগঠনিক দিকনির্দেশনা পাওয়া যাবে বলে তারা আশাবাদী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে মস্কোর সমর্থন চায় ঢাকা

» তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান

» স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন: নাহিদ ইসলাম

» সংস্কার পরিষদ গঠনে সংসদের ভেতরে সমাধান না পেলে রাজপথে যেতে বাধ্য হবো: জামায়াত আমির

» জামায়াতকে খালেদা জিয়ার অবদান স্মরণ করতে বললেন মনিরুল হক

» বাবার আদর্শ অনুসরণ করে ইনসাফ প্রতিষ্ঠায় আজীবন কাজ করব: সংসদে মাসুদ সাঈদী

» নির্বাচন, গণভোট ও ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

» নয়নতারার পর সালমানের নায়িকা হয়ে আসছেন সামান্থা

» বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচন, কাল থেকে প্রচারণা শুরু

» লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তারেক রহমানের সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজশাহীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভায় যোগ দিতে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মী ও সমর্থকরা। বৃহস্পতিবার সকাল থেকেই দূর-দুরান্ত থেকে বিভিন্ন যানবাহনে করে বা পায়ে হেঁটে তারা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার দিকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাদ্রাসা মাঠ।

তারেক রহমানের আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। আজ রাজশাহী সফর উপলক্ষে সকাল থেকেই মাদ্রাসা মাঠে পতাকা হাতে নিয়ে জড়ো হতে শুরু করেন বিভিন্ন উপজেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাঠজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ, ঢল নেমেছে সমর্থকদের।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে একটি বড় জনসমাবেশের আয়োজন করেছে। মাঠের চারপাশে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও পোস্টার। স্লোগান আর মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজশাহী ছাড়াও আশপাশের জেলা ও উপজেলার নেতাকর্মীরাও সমাবেশে যোগ দিতে আসছেন। এ কারণে সকাল থেকেই শহরের বিভিন্ন প্রবেশপথে বাড়তি যানবাহনের চাপ দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও মাঠ ও আশপাশের এলাকায় তৎপর থাকতে দেখা গেছে।

সমাবেশকে কেন্দ্র করে দলীয় কার্যালয়গুলোতেও চলছে প্রস্তুতি। সব মিলিয়ে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহে মাদ্রাসা মাঠ ইতোমধ্যে পরিণত হচ্ছে এক বিশাল জনসমুদ্রে। নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের বক্তব্যে আগামী দিনের আন্দোলন ও সাংগঠনিক দিকনির্দেশনা পাওয়া যাবে বলে তারা আশাবাদী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com