সিডনিতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো’র পর্দা নামলো

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে ব্যবসা, শিক্ষা ও বিনিয়োগে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় নিয়ে সিডনিতে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৫’।

সিডনির গুলবার্ন স্ট্রিটে অবস্থিত মেসনিক সেন্টারে দুই দিনব্যাপী এই এক্সপোর আয়োজন করে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে এক্সপোর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

দ্বিতীয় দিনের শুরুতেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের ইন্ডাস্ট্রি ও ট্রেডমন্ত্রী অনুলাক চান্থিভং এমপি। তিনি প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময় করেন। বক্তব্যে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হলে দুই দেশেরই অর্থনীতি উপকৃত হবে এবং নতুন বিনিয়োগ সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে।’

এক্সপোর মূল আকর্ষণ ছিল তিনটি পৃথক প্যানেল সেশন, যেখানে অংশ নেন দুই দেশের ব্যবসায়ী, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা।

সকালের প্রথম সেশনে অনুষ্ঠিত হয় ‘বিল্ডিং টুমরো: ইনভেস্টমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং পার্টনারশিপস ফর গ্রোথ’ শীর্ষক আলোচনা। এতে অংশ নেন ক্যাম্বেলটাউন সিটির মেয়র ডার্সি লন্ড, বাংলাদেশের কর্ণফুলি গ্রুপের নির্বাহী পরিচালক সামিউর ইসলাম, স্প্যারো গ্রুপের চেয়ারম্যান শোভন ইসলাম এবং কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের ম্যানেজার ক্রিস মানোস্কি।

দুপুরে অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন (Austrade) আয়োজিত শিক্ষা বিষয়ক বিশেষ আলোচনায় অংশ নেন স্টাডি এনএসডব্লিউ-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর ভিকি ক্লেয়ার, ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. সবুর খান এবং ম্যাকোয়ারি ইউনিভার্সিটির আন্তর্জাতিক নিয়োগ পরিচালক তানভীর শাহিদ। এ সেশন পরিচালনা করেন অস্ট্রেড বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মেঘা গুপ্তা। প্রশ্নোত্তর পর্বে অংশ নেন শোভন ইসলাম ও কাউন্সিলর শিবলী চৌধুরী।

বিকেলে অনুষ্ঠিত শেষ সেশনের আলোচ্য বিষয় ছিল ‘পাওয়ারিং পার্টনারশিপস: অস্ট্রেলিয়া অ্যান্ড বাংলাদেশ ইন দ্য রিনিউএবল এনার্জি ট্রানজিশন’। এতে অংশ নেন অস্ট্রেলিয়ান সিনেটর ডেভ শর্মা, রিভারী পাওয়ার অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আবু বকর সিদ্দিক, ডাব্বো রিজিওনাল কাউন্সিল ডিরেক্টর জেসিকা ব্রাউন, স্মার্ট এনার্জি অস্ট্রেলিয়ার প্রতিনিধি উইল কার এবং এনএসডব্লিউ সরকারের ক্লিন এনার্জি বিভাগের পরিচালক টিম স্টক।  সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তুলির পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন ব্যারিস্টার আরমান

» ওভাররাইটিং ও ‘বিভ্রান্তিকর’ ব্যালট রিকাউন্টের দাবি মামুনুল হকের

» প্রত্যেক নিরপরাধ ভুক্তভোগীর পাশে আমরা দৃঢ় সংহতি ঘোষণা করছি: জামায়াত আমির

» বিয়েতে শাশুড়িকে একজোড়া পুতুল হাঁস উপহার দেন বর

» বক্স অফিসে ঘুরে দাঁড়াল রানির ‘মর্দানি ৩’

» নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা

» Deep Fake Video ডিপফেক ভিডিও চেনার উপায়

» মর্যাদাপূর্ণ ফলাফল করায় জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

» আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে…

» রাত পোহালেই কি ধানুশকে বিয়ে করছেন ম্রুণাল?

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সিডনিতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো’র পর্দা নামলো

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে ব্যবসা, শিক্ষা ও বিনিয়োগে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় নিয়ে সিডনিতে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৫’।

সিডনির গুলবার্ন স্ট্রিটে অবস্থিত মেসনিক সেন্টারে দুই দিনব্যাপী এই এক্সপোর আয়োজন করে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে এক্সপোর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

দ্বিতীয় দিনের শুরুতেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের ইন্ডাস্ট্রি ও ট্রেডমন্ত্রী অনুলাক চান্থিভং এমপি। তিনি প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময় করেন। বক্তব্যে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হলে দুই দেশেরই অর্থনীতি উপকৃত হবে এবং নতুন বিনিয়োগ সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে।’

এক্সপোর মূল আকর্ষণ ছিল তিনটি পৃথক প্যানেল সেশন, যেখানে অংশ নেন দুই দেশের ব্যবসায়ী, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা।

সকালের প্রথম সেশনে অনুষ্ঠিত হয় ‘বিল্ডিং টুমরো: ইনভেস্টমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং পার্টনারশিপস ফর গ্রোথ’ শীর্ষক আলোচনা। এতে অংশ নেন ক্যাম্বেলটাউন সিটির মেয়র ডার্সি লন্ড, বাংলাদেশের কর্ণফুলি গ্রুপের নির্বাহী পরিচালক সামিউর ইসলাম, স্প্যারো গ্রুপের চেয়ারম্যান শোভন ইসলাম এবং কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের ম্যানেজার ক্রিস মানোস্কি।

দুপুরে অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন (Austrade) আয়োজিত শিক্ষা বিষয়ক বিশেষ আলোচনায় অংশ নেন স্টাডি এনএসডব্লিউ-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর ভিকি ক্লেয়ার, ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. সবুর খান এবং ম্যাকোয়ারি ইউনিভার্সিটির আন্তর্জাতিক নিয়োগ পরিচালক তানভীর শাহিদ। এ সেশন পরিচালনা করেন অস্ট্রেড বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মেঘা গুপ্তা। প্রশ্নোত্তর পর্বে অংশ নেন শোভন ইসলাম ও কাউন্সিলর শিবলী চৌধুরী।

বিকেলে অনুষ্ঠিত শেষ সেশনের আলোচ্য বিষয় ছিল ‘পাওয়ারিং পার্টনারশিপস: অস্ট্রেলিয়া অ্যান্ড বাংলাদেশ ইন দ্য রিনিউএবল এনার্জি ট্রানজিশন’। এতে অংশ নেন অস্ট্রেলিয়ান সিনেটর ডেভ শর্মা, রিভারী পাওয়ার অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আবু বকর সিদ্দিক, ডাব্বো রিজিওনাল কাউন্সিল ডিরেক্টর জেসিকা ব্রাউন, স্মার্ট এনার্জি অস্ট্রেলিয়ার প্রতিনিধি উইল কার এবং এনএসডব্লিউ সরকারের ক্লিন এনার্জি বিভাগের পরিচালক টিম স্টক।  সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com