জেল পলাতক শীর্ষ সন্ত্রাসী অপুকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নরসিংদীর রায়পুরা উপজেলায় জেল পলাতক শীর্ষ সন্ত্রাসী অপুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে উপজেলার মরজাল ইউনিয়নের একটি স মিলের ভেতরে এ হত্যাকাণ্ড ঘটে।

খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। নিহত অপুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ কমপক্ষে ৯টি মামলা আছে।

নিহত অপু আহমেদ (৪৫) মরজাল ইউনিয়নের পাহাড় মরজাল এলাকার হাবিবুর রহমানের ছেলে। গত ২৪ জুলাই আন্দোলনের সময় নরসিংদী কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর বন্দি অবস্থায় কারাগার থেকে পালিয়ে যান অপু। পলাতক থাকলেও তিনি নিয়মিত এলাকায় যাতায়াত করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। মঙ্গলবার সকালে স্থানীয়রা ‘স’ মিলের ভেতরে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে মুখমণ্ডল দেখে কয়েকজন এটি অপুর লাশ বলে শনাক্ত করেন। এরপর খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে রায়পুরা থানার এসআই নাজমুল ইসলাম বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত অপু আহমেদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও হত্যা মামলাসহ আনুমানিক আট থেকে ৯টি মামলা আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাদুল্লাপুরের সেই এসিল্যান্ড জসিমকে বদলি

» ফের কমল স্বর্ণের দাম

» গুঞ্জনের অবসান ঘটালেন সামান্থা, বললেন ‘মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে’

» চিকিৎসকের শরীরে ইবোলা, ফ্রান্সে প্রথমবার শনাক্ত প্রাণঘাতী ভাইরাস

» ভেনেজুয়েলায় বহু প্রাণহানির শঙ্কা, সহায়তায় প্রস্তুতির কথা জানালেন ট্রাম্প

» চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

» বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

» তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

» আজ বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» বিশেষ অভিযান চালিয়ে ৫৮ জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জেল পলাতক শীর্ষ সন্ত্রাসী অপুকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নরসিংদীর রায়পুরা উপজেলায় জেল পলাতক শীর্ষ সন্ত্রাসী অপুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে উপজেলার মরজাল ইউনিয়নের একটি স মিলের ভেতরে এ হত্যাকাণ্ড ঘটে।

খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। নিহত অপুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ কমপক্ষে ৯টি মামলা আছে।

নিহত অপু আহমেদ (৪৫) মরজাল ইউনিয়নের পাহাড় মরজাল এলাকার হাবিবুর রহমানের ছেলে। গত ২৪ জুলাই আন্দোলনের সময় নরসিংদী কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর বন্দি অবস্থায় কারাগার থেকে পালিয়ে যান অপু। পলাতক থাকলেও তিনি নিয়মিত এলাকায় যাতায়াত করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। মঙ্গলবার সকালে স্থানীয়রা ‘স’ মিলের ভেতরে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে মুখমণ্ডল দেখে কয়েকজন এটি অপুর লাশ বলে শনাক্ত করেন। এরপর খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে রায়পুরা থানার এসআই নাজমুল ইসলাম বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত অপু আহমেদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও হত্যা মামলাসহ আনুমানিক আট থেকে ৯টি মামলা আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com