অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রায়েরবাজারের ক্যান্সার গলিতে সেনাবাহিনীর অভিযানে ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের নয়জন সদস্যকে আটক করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, মঙ্গলবার  রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাং সন্ত্রাসের বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা একটি প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় তালিকাভুক্ত একটি কিশোর গ্যাং ওই সমাবেশে ধারালো অস্ত্র প্রদর্শন করে হামলার চেষ্টা চালায়।

পরে সেনাবাহিনীর হটলাইন নম্বরে প্রাপ্ত একটি কলের ভিত্তিতে বসিলা আর্মি ক্যাম্প থেকে ৪টি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এরপর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনী ৯ জন কিশোর গ‍্যাং সদস্যকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলো— মারুফ (১৯), মো. সানি (১৮), মো. আলাল (১৯), মো. রিফাত (২০), মো. সজিব (১৯), মো. রানা (১৯), মো. সাব্বির (১৮), মো. নাজমুল হাসান (১৯) এবং ওয়াসিম (২২)। অভিযানে তাদের কাছ থেকে ১৫টি বড় ধারালো ছুরি ও ৩টি সামুরাই উদ্ধার করা হয়।

এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আটককৃত ৯ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানানো হয়েছে।

এই অভিযানে স্থানীয় জনগণ সার্বক্ষণিকভাবে সেনাবাহিনীকে সহায়তা করেন এবং সময়োপযোগী পদক্ষেপের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলে জানান এই কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে ফ্রান্স দূতাবাসের অভিনন্দন

» বিরোধীদলকে অভিনন্দন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

» নবনির্বাচিত রাষ্ট্রপতিকে মামুনলের শুভেচ্ছা: দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের আশা

» সংবিধানের ৭০ অনুচ্ছেদের ‘কবর’ দেওয়া হবে: চিফ হুইপ

» নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ড. ইউনূসের শুভেচ্ছা

» নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অভিনন্দন

» নবনির্বাচিত রাষ্ট্রপতিকে চরমোনাই পীরের অভিনন্দন, জাতির স্বার্থে দায়িত্ব পালনের আহ্বান

» নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন

» পাবনা-চাঁপাইনবাবগঞ্জ বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

» বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রায়েরবাজারের ক্যান্সার গলিতে সেনাবাহিনীর অভিযানে ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের নয়জন সদস্যকে আটক করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, মঙ্গলবার  রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাং সন্ত্রাসের বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা একটি প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় তালিকাভুক্ত একটি কিশোর গ্যাং ওই সমাবেশে ধারালো অস্ত্র প্রদর্শন করে হামলার চেষ্টা চালায়।

পরে সেনাবাহিনীর হটলাইন নম্বরে প্রাপ্ত একটি কলের ভিত্তিতে বসিলা আর্মি ক্যাম্প থেকে ৪টি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এরপর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনী ৯ জন কিশোর গ‍্যাং সদস্যকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলো— মারুফ (১৯), মো. সানি (১৮), মো. আলাল (১৯), মো. রিফাত (২০), মো. সজিব (১৯), মো. রানা (১৯), মো. সাব্বির (১৮), মো. নাজমুল হাসান (১৯) এবং ওয়াসিম (২২)। অভিযানে তাদের কাছ থেকে ১৫টি বড় ধারালো ছুরি ও ৩টি সামুরাই উদ্ধার করা হয়।

এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আটককৃত ৯ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানানো হয়েছে।

এই অভিযানে স্থানীয় জনগণ সার্বক্ষণিকভাবে সেনাবাহিনীকে সহায়তা করেন এবং সময়োপযোগী পদক্ষেপের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলে জানান এই কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com