নবনির্বাচিত রাষ্ট্রপতিকে মামুনলের শুভেচ্ছা: দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের আশা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনের পর আমরা প্রত্যাশা করেছিলাম, রাষ্ট্রব্যবস্থায় শুধু ব্যক্তি বা সরকার পরিবর্তন নয়; বরং ক্ষমতার কাঠামোতেও মৌলিক পরিবর্তন আসবে। কিন্তু দুঃখজনকভাবে এখনো সংবিধান সংস্কার হয়নি। বরং বিতর্কিত ৭০ ধারার মতো পুরোনো কাঠামো বহাল রেখেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা এমনটা আশা করিনি।

মামুনুল হক বলেন, জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দ্বিকক্ষ সংসদের সদস্যদের গোপন ব্যালটে নির্বাচন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিয়োগে প্রধানমন্ত্রীর একক পরামর্শের পরিবর্তে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষমার আবেদনের ক্ষেত্রে ভুক্তভোগী বা তার পরিবারের মতামতের সুযোগ এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে চেক অ্যান্ড ব্যালান্স প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি বলেন, এসব কাঠামোগত সংস্কার বাস্তবায়নের আগেই পুরোনো ব্যবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দিয়েছে-ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মাধ্যমে যে রাষ্ট্রসংস্কারের প্রত্যাশা তৈরি হয়েছিল, তার বাস্তবায়ন কোথায়?

তারপরও আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আশাবাদী। দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা হিসেবে তার কাছে আমাদের প্রত্যাশা, তিনি রাষ্ট্রপতি হিসেবে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জনগণের অধিকার, ন্যায়বিচার ও রাষ্ট্রের ভারসাম্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘ সহযোদ্ধার কাছ থেকে আমরা এর চেয়ে কম কিছু আশা করি না-উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন এবং আল্লাহ তাআলার কাছে তাঁকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার তাওফিক কামনা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিপর্যস্ত স্বপ্ন

» দুই সন্তান নিয়ে ৮ বছর লিভ-ইন, অবশেষে গোপন বিয়ে অভিনেতার

» যারা বাংলাদেশকে ধারণ করে না, তাদের মাধ্যমেই বড় বড় দুর্নীতি হয়: সাদিক কায়েম

» মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর তাসনিম জারার দীর্ঘ পোস্ট

» রাষ্ট্রপতি ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল

» ভারত সফর হতে হবে সমতার, সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির

» স্থানীয় সরকার মন্ত্রী হচ্ছেন ড. আবদুল মঈন খান

» ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন শামীম কায়সার লিংকন

» তথ্যমন্ত্রী হচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

» প্রশাসনের উদাসীনতায় বুলবুলকে প্রাণ দিতে হলো: চরমোনাই পীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে মামুনলের শুভেচ্ছা: দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের আশা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনের পর আমরা প্রত্যাশা করেছিলাম, রাষ্ট্রব্যবস্থায় শুধু ব্যক্তি বা সরকার পরিবর্তন নয়; বরং ক্ষমতার কাঠামোতেও মৌলিক পরিবর্তন আসবে। কিন্তু দুঃখজনকভাবে এখনো সংবিধান সংস্কার হয়নি। বরং বিতর্কিত ৭০ ধারার মতো পুরোনো কাঠামো বহাল রেখেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা এমনটা আশা করিনি।

মামুনুল হক বলেন, জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দ্বিকক্ষ সংসদের সদস্যদের গোপন ব্যালটে নির্বাচন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিয়োগে প্রধানমন্ত্রীর একক পরামর্শের পরিবর্তে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষমার আবেদনের ক্ষেত্রে ভুক্তভোগী বা তার পরিবারের মতামতের সুযোগ এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে চেক অ্যান্ড ব্যালান্স প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি বলেন, এসব কাঠামোগত সংস্কার বাস্তবায়নের আগেই পুরোনো ব্যবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দিয়েছে-ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মাধ্যমে যে রাষ্ট্রসংস্কারের প্রত্যাশা তৈরি হয়েছিল, তার বাস্তবায়ন কোথায়?

তারপরও আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আশাবাদী। দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা হিসেবে তার কাছে আমাদের প্রত্যাশা, তিনি রাষ্ট্রপতি হিসেবে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জনগণের অধিকার, ন্যায়বিচার ও রাষ্ট্রের ভারসাম্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘ সহযোদ্ধার কাছ থেকে আমরা এর চেয়ে কম কিছু আশা করি না-উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন এবং আল্লাহ তাআলার কাছে তাঁকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার তাওফিক কামনা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com