হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবস্থান ইনকিলাব মঞ্চের

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ফের শাহবাগে অবস্থান নিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। আজ শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে বেলা পৌনে ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল নিয়ে তারা শাহবাগে অবস্থান নেন।

এ সময় ‘তুমি কে, আমি কে, হাদি-হাদি’, এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ভারত না বাংলাদেশ, বাংলাদেশ-বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।

এর আগে হাদি হত্যার বিচারের দাবিতে দুপুরে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। এক ফেসবুক পোস্টে বলা হয়, শাহবাগ শহীদ হাদি চত্বরে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়ার জন্য বাংলাদেশের জনগণকে আহ্বান করা হচ্ছে।

গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে আততায়ীর হাতে গুলিবিদ্ধি হন ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর তার মৃত্যু হয়। এরপর থেকে প্রায়ই শাহবাগে অবস্থান নিয়ে বিচারের দাবি জানিয়ে আসছেন ইনকিলাব মঞ্চের কর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শহীদ ওয়াসিমের পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দিলেন প্রধানমন্ত্রী

» মানুষের বিবেক নিয়ে ছিনিমিনি খেলতে চায় না চরমোনাই: ফয়জুল করীম

» প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী, লুটপাটের বাজেট: মিয়া গোলাম পরওয়ার

» সময় ফুরিয়ে আসছে, গণভোটের রায় না মানলে ১৯৯৬ সালের পরিস্থিতি হবে: জামায়াত আমির

» দেশের অর্থনীতি গভীর চাপে: নাহিদ ইসলাম

» প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে ছাত্রদলের মিছিল

» মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী

» রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী

» নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

» লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেবায় অনন্য: স্পিকার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবস্থান ইনকিলাব মঞ্চের

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ফের শাহবাগে অবস্থান নিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। আজ শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে বেলা পৌনে ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল নিয়ে তারা শাহবাগে অবস্থান নেন।

এ সময় ‘তুমি কে, আমি কে, হাদি-হাদি’, এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ভারত না বাংলাদেশ, বাংলাদেশ-বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।

এর আগে হাদি হত্যার বিচারের দাবিতে দুপুরে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। এক ফেসবুক পোস্টে বলা হয়, শাহবাগ শহীদ হাদি চত্বরে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়ার জন্য বাংলাদেশের জনগণকে আহ্বান করা হচ্ছে।

গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে আততায়ীর হাতে গুলিবিদ্ধি হন ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর তার মৃত্যু হয়। এরপর থেকে প্রায়ই শাহবাগে অবস্থান নিয়ে বিচারের দাবি জানিয়ে আসছেন ইনকিলাব মঞ্চের কর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com