পলাশে  ঘোড়াশালে সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারের শুভ  উদ্বোধন

বাইজিদ আহাম্মেদ  নরসিংদীপ্রতিনিধি:”সম্প্রীতি, সাংস্কৃতি ও সৌহার্দ্যের মিলনমেলা” শ্লোগানে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ মাঠের পশ্চিম পাশে কলেজটির প্রতিষ্ঠাতা এম এ হাকিম ফিতা কেটে এ কমিউনিটি সেন্টারে উদ্বোধন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মো: নাজিবুর রহমান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন, পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সভাপতি শাহরিয়ার সাকু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঘোড়াশাল পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত  অধ্যক্ষ মজিবুর রহমান প্রমুখ।

এসময় মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ ও সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম এ হাকিম বলেন, আমার সহধর্মিণীর ইচ্ছে ছিল একটি ফান্ড তৈরি করে কলেজ ও মাদ্রাসার কাজে ব্যয় করার। সেই ইচ্ছে আজ এই কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে পূরণ করা হয়েছে। সাহানারা হাকিম কমিউনিটি সেন্টার থেকে যে টাকা উপার্জন করা হবে এর থেকে ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ এবং হাজী মুহম্মদ আয়েত আলী মুহম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনার কাজে ব্যয় করা হবে। তাই সকলেকে এই মহতি কাজে অংশ গ্রহণের মাধ্যমে সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারটি ভাড়া নেওয়ার জন্য আহব্বান জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পলাশে  ঘোড়াশালে সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারের শুভ  উদ্বোধন

বাইজিদ আহাম্মেদ  নরসিংদীপ্রতিনিধি:”সম্প্রীতি, সাংস্কৃতি ও সৌহার্দ্যের মিলনমেলা” শ্লোগানে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ মাঠের পশ্চিম পাশে কলেজটির প্রতিষ্ঠাতা এম এ হাকিম ফিতা কেটে এ কমিউনিটি সেন্টারে উদ্বোধন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মো: নাজিবুর রহমান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন, পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সভাপতি শাহরিয়ার সাকু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঘোড়াশাল পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত  অধ্যক্ষ মজিবুর রহমান প্রমুখ।

এসময় মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ ও সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম এ হাকিম বলেন, আমার সহধর্মিণীর ইচ্ছে ছিল একটি ফান্ড তৈরি করে কলেজ ও মাদ্রাসার কাজে ব্যয় করার। সেই ইচ্ছে আজ এই কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে পূরণ করা হয়েছে। সাহানারা হাকিম কমিউনিটি সেন্টার থেকে যে টাকা উপার্জন করা হবে এর থেকে ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ এবং হাজী মুহম্মদ আয়েত আলী মুহম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনার কাজে ব্যয় করা হবে। তাই সকলেকে এই মহতি কাজে অংশ গ্রহণের মাধ্যমে সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারটি ভাড়া নেওয়ার জন্য আহব্বান জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com