মেট্রোরেলের নকশায় ত্রুটি ও নিম্নমানের কারণে খুলে পড়ে বিয়ারিং প্যাড

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মেট্রোরেলের নকশার ত্রুটি এবং বিয়ারিং প্যাড নিম্নমানের হওয়ায় সেটি খুলে পড়ে দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

গত ২৬ অক্টোবর রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন নিহত হন। সেই ঘটনার তদন্ত প্রতিবেদন নিয়ে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এর আগে, উপদেষ্টা ফাওজুল কবির খানের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির সদস্যরা।

ফাওজুল কবির খান এ সময় উল্লেখ করেন, এ ঘটনায় নাশকতামূলক কোনও কর্মকাণ্ড খুঁজে পায়নি তদন্ত কমিটি।

তিনি বলেছেন, বিচ্যুত বিয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট ও নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না বলে প্রাথমিক অনুসন্ধানে কমিটির কাছে প্রতীয়মান হয়। তবে বিষয়টি নিশ্চিত করার জন্য দেশের বাইরের ল্যাবরেটরিতে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে।

এছাড়া, বিয়ারিং প্যাড কিছুটা ঢালু অবস্থায় (০.৮% স্লোপ) সন্নিবেশিত করা হয়েছে। বিয়ারিং প্যাড বিচ্যুতির ক্ষেত্রে এর কিছুটা প্রভাব রয়েছে বলেও ধারণা করা হচ্ছে বলে জানান সড়ক উপদেষ্টা।

এ সময় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, তদন্ত প্রতিবেদন যাচাই করে কেউ দোষী হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী গ্রেপ্তার  

» জামালপুরে মৎস্য খামারিদের প্রশিক্ষণ ও বিনামূল্যে পোনামাছ বিতরন

» ইসলামপুরে প্রাণী সম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ

» মানুষের মনুষ্যত্ব কোথায়?

» তারেক রহমান অনরার সামনে আইসসে: স্বরাষ্ট্রমন্ত্রী

» লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিল নৌ মন্ত্রণালয়

» মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

» গাজীপুরে কারখানায় লাগা আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

» মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

» তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মেট্রোরেলের নকশায় ত্রুটি ও নিম্নমানের কারণে খুলে পড়ে বিয়ারিং প্যাড

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মেট্রোরেলের নকশার ত্রুটি এবং বিয়ারিং প্যাড নিম্নমানের হওয়ায় সেটি খুলে পড়ে দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

গত ২৬ অক্টোবর রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন নিহত হন। সেই ঘটনার তদন্ত প্রতিবেদন নিয়ে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এর আগে, উপদেষ্টা ফাওজুল কবির খানের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির সদস্যরা।

ফাওজুল কবির খান এ সময় উল্লেখ করেন, এ ঘটনায় নাশকতামূলক কোনও কর্মকাণ্ড খুঁজে পায়নি তদন্ত কমিটি।

তিনি বলেছেন, বিচ্যুত বিয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট ও নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না বলে প্রাথমিক অনুসন্ধানে কমিটির কাছে প্রতীয়মান হয়। তবে বিষয়টি নিশ্চিত করার জন্য দেশের বাইরের ল্যাবরেটরিতে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে।

এছাড়া, বিয়ারিং প্যাড কিছুটা ঢালু অবস্থায় (০.৮% স্লোপ) সন্নিবেশিত করা হয়েছে। বিয়ারিং প্যাড বিচ্যুতির ক্ষেত্রে এর কিছুটা প্রভাব রয়েছে বলেও ধারণা করা হচ্ছে বলে জানান সড়ক উপদেষ্টা।

এ সময় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, তদন্ত প্রতিবেদন যাচাই করে কেউ দোষী হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com