খালেদা জিয়ার প্রতি সমবেদনা জানাতে খোলা হয়েছে শোকবই

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শোক ও সমবেদনা জানাতে শোকবই খোলা হয়েছে। বিএনপির পক্ষ থেকে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই শোকবই খোলা হয়েছে।

মঙ্গলবার বিকেল থেকে বৃহস্পতিবার পর্যন্ত এতে শোক প্রকাশ করে সমবেদনা জানানো যাবে।

গণমাধ্যমকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, এই শোক বইতে স্বাক্ষরের মাধ্যমে দলীয় নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ তাঁদের শ্রদ্ধা ও সমবেদনা জানাতে পারবেন।

শোক বইতে স্বাক্ষরের সময়সূচি নির্ধারণ করা হয়েছে-মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত, বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ও বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শোক বই খোলা থাকবে।

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাদুল্লাপুরের সেই এসিল্যান্ড জসিমকে বদলি

» ফের কমল স্বর্ণের দাম

» গুঞ্জনের অবসান ঘটালেন সামান্থা, বললেন ‘মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে’

» চিকিৎসকের শরীরে ইবোলা, ফ্রান্সে প্রথমবার শনাক্ত প্রাণঘাতী ভাইরাস

» ভেনেজুয়েলায় বহু প্রাণহানির শঙ্কা, সহায়তায় প্রস্তুতির কথা জানালেন ট্রাম্প

» চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

» বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

» তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

» আজ বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» বিশেষ অভিযান চালিয়ে ৫৮ জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

খালেদা জিয়ার প্রতি সমবেদনা জানাতে খোলা হয়েছে শোকবই

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শোক ও সমবেদনা জানাতে শোকবই খোলা হয়েছে। বিএনপির পক্ষ থেকে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই শোকবই খোলা হয়েছে।

মঙ্গলবার বিকেল থেকে বৃহস্পতিবার পর্যন্ত এতে শোক প্রকাশ করে সমবেদনা জানানো যাবে।

গণমাধ্যমকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, এই শোক বইতে স্বাক্ষরের মাধ্যমে দলীয় নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ তাঁদের শ্রদ্ধা ও সমবেদনা জানাতে পারবেন।

শোক বইতে স্বাক্ষরের সময়সূচি নির্ধারণ করা হয়েছে-মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত, বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ও বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শোক বই খোলা থাকবে।

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com