বরিশাল সদর ৫ ও ৬ আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন ফয়জুল করিম

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বরিশাল সদর ৫ ও ৬ আসন থেকে নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি দুটি আসন থেকে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর ফয়জুল করিম অভিযোগ করে বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস দেশের রাজনৈতিক নেতাদের মধ্যে বিভাজন সৃষ্টি করছেন এবং মারাত্মক বৈষম্য তৈরি করছেন। তিনি দাবি করেন, দেশের বর্তমান অবস্থা ভালো নয় এবং আসন্ন নির্বাচনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভা এবং মাত্র একদিনে ভোটার হওয়া সংক্রান্ত ঘটনাগুলো অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি করেছে। পাশাপাশি তিনি আক্ষেপ করে বলেন, বিগত সরকারের সময়কার প্রধান নির্বাচন কমিশন ও প্রশাসনের পরিণতি দেখেও বর্তমান প্রশাসন শিক্ষা নেয়নি।

এ সময় তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিশ্বের সবচেয়ে দামি চা, এক কেজির দাম কোটি টাকা

» নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

» সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা

» মাদক মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

» বিএনপি কর্মী হত্যাকাণ্ডের এজাহারভুক্ত এক নম্বর আসামি গ্রেপ্তার

» হাত-পা বেঁধে গৃহবধূ হত্যা : ৪ আসামি গ্রেপ্তার

» নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন

» ধানমন্ডিতে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় এইচআরএসএসের উদ্বেগ

» চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

» হামলা-নাশকতার অভিযোগে আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বরিশাল সদর ৫ ও ৬ আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন ফয়জুল করিম

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বরিশাল সদর ৫ ও ৬ আসন থেকে নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি দুটি আসন থেকে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর ফয়জুল করিম অভিযোগ করে বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস দেশের রাজনৈতিক নেতাদের মধ্যে বিভাজন সৃষ্টি করছেন এবং মারাত্মক বৈষম্য তৈরি করছেন। তিনি দাবি করেন, দেশের বর্তমান অবস্থা ভালো নয় এবং আসন্ন নির্বাচনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভা এবং মাত্র একদিনে ভোটার হওয়া সংক্রান্ত ঘটনাগুলো অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি করেছে। পাশাপাশি তিনি আক্ষেপ করে বলেন, বিগত সরকারের সময়কার প্রধান নির্বাচন কমিশন ও প্রশাসনের পরিণতি দেখেও বর্তমান প্রশাসন শিক্ষা নেয়নি।

এ সময় তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com