হাত-পা বেঁধে গৃহবধূ হত্যা : ৪ আসামি গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশে হাত-পা বেঁধে আলোচিত গৃহবধূ হত্যা মামলার চার আসামিকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে র্যাব।

গ্রেপ্তাররা হলেন- মো. আলাউদ্দিন (৪০), শিউলি খাতুন সাজেদা (৪০), আল আমিন (৩২) ও শাহ জাহান আলী (৪৫)। তাদের সবার বাড়ি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার হামকুড়িয়া এলাকায়।

মঙ্গলবার  দিবাগত রাতে রাজধানীর লালবাগ ও চকবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১০ একটি দল।

বুধবার (২৪ জুন) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, গত ২৯ মে সিরাজগঞ্জের তাড়াশ থানার হামকুড়িয়া এলাকায় নিজ শয়নকক্ষে এক গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। আসামিরা পরস্পরের যোগসাজশে তাকে মারধর করে, হাত-পা বেঁধে ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করে নির্মমভাবে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বাবা ওসমান গনি বাদী হয়ে তাড়াশ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব-১০। র‌্যাব-১০ এর লালবাগ ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাত ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে রাজধানীর লালবাগ ও চকবাজার থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হাত-পা বেঁধে গৃহবধূ হত্যা : ৪ আসামি গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশে হাত-পা বেঁধে আলোচিত গৃহবধূ হত্যা মামলার চার আসামিকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে র্যাব।

গ্রেপ্তাররা হলেন- মো. আলাউদ্দিন (৪০), শিউলি খাতুন সাজেদা (৪০), আল আমিন (৩২) ও শাহ জাহান আলী (৪৫)। তাদের সবার বাড়ি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার হামকুড়িয়া এলাকায়।

মঙ্গলবার  দিবাগত রাতে রাজধানীর লালবাগ ও চকবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১০ একটি দল।

বুধবার (২৪ জুন) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, গত ২৯ মে সিরাজগঞ্জের তাড়াশ থানার হামকুড়িয়া এলাকায় নিজ শয়নকক্ষে এক গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। আসামিরা পরস্পরের যোগসাজশে তাকে মারধর করে, হাত-পা বেঁধে ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করে নির্মমভাবে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বাবা ওসমান গনি বাদী হয়ে তাড়াশ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব-১০। র‌্যাব-১০ এর লালবাগ ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাত ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে রাজধানীর লালবাগ ও চকবাজার থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com