গুলি ও বিদেশি পিস্তলসহ পাইপগান উদ্ধার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় গুলিসহ একটি বিদেশি পিস্তল ও একাধিক পাইপগান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

রবিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৫।

র‌্যাব জানায়, রাজশাহী সদর কোম্পানির একটি আভিযানিক দল শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তানোর উপজেলার চুনিয়াপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় এন্তাজ আলীর বসতবাড়ির পশ্চিম পাশে গরু রাখার গোয়ালঘরের পেছনে রান্নার লাকড়ির নিচে, একই এলাকার আব্দুর সোবাহানের বসতবাড়ির উত্তর পাশে খড়ি রাখার ঘরের খড়ির নিচে এবং জয়নালের বসতবাড়ির উত্তর পাশে খড়ি রাখার ঘরের খড়ির নিচে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে পরিত্যক্ত অবস্থায় একটি কাঠের হাতলযুক্ত বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

এ সময় আরও উদ্ধার করা হয় সিলভার রঙের দুটি খালি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি, ১২টি শর্টগানের গুলি, চারটি পাইপগান, ছয়টি চিকন পাইপ এবং অস্ত্র তৈরির বিভিন্ন খুচরা যন্ত্রাংশ।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সম্পর্কে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও কেউ এর মালিকানা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও কেউ এসব অস্ত্র ও গুলির বিষয়ে কিছু জানাতে পারেননি।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও অন্যান্য মালামাল জিডিমূলে তানোর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব-৫।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গণভোটের রায় বাস্তবায়নে কর্মসূচি দিতে চায় ১১ দলীয় ঐক্য

» বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তা

» ভারত থেকে হাদির হত্যাকারিদের আনতে সরকারের পদক্ষেপ জানতে চাইলেন এমপি সাইফুল

» জাহাজবাড়ি ‘জঙ্গি নাটক’ হত্যা মামলা : হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

» ‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’ : সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

» যুবককে ছুরিকাঘাতে হত্যা

» বিকেলে স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

» টাকা লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বন্ধুর কুড়ালের আঘাতে নিহত

» নদীপথে চাঁদাবাজির সঙ্গে জড়িত শীর্ষ নৌ-চাঁদাবাজ জিয়াসহ গ্রেফতার

» হোটেলে অনৈতিক কাজের অভিযোগে ৪ তরুণীসহ ১৩ জন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গুলি ও বিদেশি পিস্তলসহ পাইপগান উদ্ধার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় গুলিসহ একটি বিদেশি পিস্তল ও একাধিক পাইপগান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

রবিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৫।

র‌্যাব জানায়, রাজশাহী সদর কোম্পানির একটি আভিযানিক দল শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তানোর উপজেলার চুনিয়াপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় এন্তাজ আলীর বসতবাড়ির পশ্চিম পাশে গরু রাখার গোয়ালঘরের পেছনে রান্নার লাকড়ির নিচে, একই এলাকার আব্দুর সোবাহানের বসতবাড়ির উত্তর পাশে খড়ি রাখার ঘরের খড়ির নিচে এবং জয়নালের বসতবাড়ির উত্তর পাশে খড়ি রাখার ঘরের খড়ির নিচে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে পরিত্যক্ত অবস্থায় একটি কাঠের হাতলযুক্ত বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

এ সময় আরও উদ্ধার করা হয় সিলভার রঙের দুটি খালি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি, ১২টি শর্টগানের গুলি, চারটি পাইপগান, ছয়টি চিকন পাইপ এবং অস্ত্র তৈরির বিভিন্ন খুচরা যন্ত্রাংশ।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সম্পর্কে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও কেউ এর মালিকানা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও কেউ এসব অস্ত্র ও গুলির বিষয়ে কিছু জানাতে পারেননি।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও অন্যান্য মালামাল জিডিমূলে তানোর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব-৫।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com