জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু আগামীকাল

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল (বৃহস্পতিবার)।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে পরীক্ষার্থীরা অনলাইনে পুনঃমূল্যায়নের আবেদন করতে পারবেন। যা চলবে আগামী বছরের ৮ জানুয়ারির রাত ১১টা পর্যন্ত। এ সময়ের মধ্যেই আবেদন ফরম পূরণ ও ফি জমা দেওয়ার কথা জানানো হয়েছে।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট http://103.113.200.36/PAMS/ICTUnit/Re-Evaluation.aspx থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করে পে-স্লিপ ডাউনলোড করতে হবে। পে-স্লিপের মাধ্যমে নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখা অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নগদ, বিকাশ, রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা এবং ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডাচ্-বাংলা ব্যাংকসহ বিভিন্ন কার্ড ব্যবহার করে ফি পরিশোধ করা যাবে। ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের প্রচলিত অন্য কোনো ফরমে ফি জমা দিলে বা পরবর্তীতে উদ্ভূত কোনো জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আবেদন ফরম বা পে-স্লিপের কপি বিশ্ববিদ্যালয়ে পাঠানোর প্রয়োজন নেই। পুনঃমূল্যায়নের আবেদনের সময় পত্র কোড সঠিকভাবে পূরণ করার জন্য পরীক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। প্রতিটি উত্তরপত্রের জন্য পুনঃমূল্যায়ন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট http://www.nu.ac.bd -এ প্রকাশিত বিজ্ঞপ্তি ছাড়া অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হচ্ছে।

এর আগে গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এ ফল প্রকাশ করা হয়। এ বছর পরীক্ষায় গড় পাসের হার ৮৭.০৪ শতাংশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না: মঞ্জু

» গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার: গোলাম পরওয়ার

» গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

» সরকারি ও বিরোধী দল উভয়ের প্রতি ন্যায় বিচারের চেষ্টা করি : স্পিকার

» অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে: স্পিকার

» দেশের স্বার্থ বিরোধী চক্র কিন্তু এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে: প্রধানমন্ত্রী

» রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

» নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

» হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ–জি রোমিং আনল বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু আগামীকাল

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল (বৃহস্পতিবার)।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে পরীক্ষার্থীরা অনলাইনে পুনঃমূল্যায়নের আবেদন করতে পারবেন। যা চলবে আগামী বছরের ৮ জানুয়ারির রাত ১১টা পর্যন্ত। এ সময়ের মধ্যেই আবেদন ফরম পূরণ ও ফি জমা দেওয়ার কথা জানানো হয়েছে।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট http://103.113.200.36/PAMS/ICTUnit/Re-Evaluation.aspx থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করে পে-স্লিপ ডাউনলোড করতে হবে। পে-স্লিপের মাধ্যমে নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখা অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নগদ, বিকাশ, রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা এবং ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডাচ্-বাংলা ব্যাংকসহ বিভিন্ন কার্ড ব্যবহার করে ফি পরিশোধ করা যাবে। ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের প্রচলিত অন্য কোনো ফরমে ফি জমা দিলে বা পরবর্তীতে উদ্ভূত কোনো জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আবেদন ফরম বা পে-স্লিপের কপি বিশ্ববিদ্যালয়ে পাঠানোর প্রয়োজন নেই। পুনঃমূল্যায়নের আবেদনের সময় পত্র কোড সঠিকভাবে পূরণ করার জন্য পরীক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। প্রতিটি উত্তরপত্রের জন্য পুনঃমূল্যায়ন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট http://www.nu.ac.bd -এ প্রকাশিত বিজ্ঞপ্তি ছাড়া অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হচ্ছে।

এর আগে গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এ ফল প্রকাশ করা হয়। এ বছর পরীক্ষায় গড় পাসের হার ৮৭.০৪ শতাংশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com