তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও মিছিল

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি এ কর্মসূচীর আয়োজন করে।
আলোচনা সভায় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সহ সভাপতি লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, তারেক রহমান কেবল একটি নাম নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের জীবন্ত প্রতীক।
মিথ্যা মামলা আর অপপ্রচারের মাধ্যমে তাকে দেশ থেকে নির্বাসনে রাখা হয়েছিলো। কিন্তু দেশের মানুষের মন থেকে আওয়ামী লীগ তাকে দূরে সরিয়ে রাখতে পারেনি। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানকে বাংলাদেশে স্বাগত জানানোর জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহবান জানান বক্তারা। পরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একটি স্বাগত মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রধক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও মিছিল

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি এ কর্মসূচীর আয়োজন করে।
আলোচনা সভায় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সহ সভাপতি লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, তারেক রহমান কেবল একটি নাম নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের জীবন্ত প্রতীক।
মিথ্যা মামলা আর অপপ্রচারের মাধ্যমে তাকে দেশ থেকে নির্বাসনে রাখা হয়েছিলো। কিন্তু দেশের মানুষের মন থেকে আওয়ামী লীগ তাকে দূরে সরিয়ে রাখতে পারেনি। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানকে বাংলাদেশে স্বাগত জানানোর জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহবান জানান বক্তারা। পরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একটি স্বাগত মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রধক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com