যুবককে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নরসিংদীর পলাশ উপজেলায় এমরান ওরফে নয়ন বাবু (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, এমরান বাড়ির পাশের মোস্তফার মালিকানাধীন একটি পাওয়ারলুমে নাইট গার্ডের চাকরি করতেন। রাত ৩টার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে পাওয়ারলুমের ভেতর থেকে বাইরে বের হন। এরপর তিনি কাজে ফেরেননি। ভোর আনুমানিক ৫টার দিকে সিফাত নামে অপর এক শ্রমিক বাইরে বের হলে পাওয়ারলুমের সামনে এমরানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী জ্যোৎস্না বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামীর কামাল নামে এক বন্ধু এই হত্যাকাণ্ডের জড়িত থাকতে পারে। কিছুদিন আগেও সে গভীর রাতে এসে আমার স্বামীকে হত্যার হুমকি দেয়। আজ (মঙ্গলবার) দুপুরে কামালের বিদেশে যাওয়ার কথা ছিল। সে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে আমার স্বামীকে হত্যা করেছে বলে আমার ধারণা। আমি আমার স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, নিহত এমরান পাওয়ারলুমে নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন। রাতে তিনি বাইরে আসার পর দুর্বৃত্তরা তার মাথার পেছনে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

» খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী

» চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

» ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

» ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

» ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

» মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

» বগুড়ায় প্রতিবন্ধী জামাল’কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

» হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা আহ্বায়ক রাজিব ও সদস্যসচিব জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যুবককে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নরসিংদীর পলাশ উপজেলায় এমরান ওরফে নয়ন বাবু (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, এমরান বাড়ির পাশের মোস্তফার মালিকানাধীন একটি পাওয়ারলুমে নাইট গার্ডের চাকরি করতেন। রাত ৩টার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে পাওয়ারলুমের ভেতর থেকে বাইরে বের হন। এরপর তিনি কাজে ফেরেননি। ভোর আনুমানিক ৫টার দিকে সিফাত নামে অপর এক শ্রমিক বাইরে বের হলে পাওয়ারলুমের সামনে এমরানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী জ্যোৎস্না বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামীর কামাল নামে এক বন্ধু এই হত্যাকাণ্ডের জড়িত থাকতে পারে। কিছুদিন আগেও সে গভীর রাতে এসে আমার স্বামীকে হত্যার হুমকি দেয়। আজ (মঙ্গলবার) দুপুরে কামালের বিদেশে যাওয়ার কথা ছিল। সে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে আমার স্বামীকে হত্যা করেছে বলে আমার ধারণা। আমি আমার স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, নিহত এমরান পাওয়ারলুমে নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন। রাতে তিনি বাইরে আসার পর দুর্বৃত্তরা তার মাথার পেছনে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com