ফাইল ছবি
অনলাইন ডেস্ক : গণভোট ২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশ থেকে আগত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পেশাগত কাজে সহায়তা প্রদানের লক্ষ্যে তথ্য অধিদপ্তরের উদ্যোগে ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি ‘মিডিয়া সেন্টার’ স্থাপন করা হয়েছে।
সোমবার এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নির্বাচন উপলক্ষে বাংলাদেশে সফররত বিদেশি সাংবাদিকরা মিডিয়া সেন্টার থেকে তথ্য ও লজিস্টিক সেবা পাবেন। ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মিডিয়া সেন্টারের কার্যক্রম চালু থাকবে।
বিদেশি সাংবাদিকদের নির্বাচন সংক্রান্ত তথ্য লাভের জন্য দুটি হটলাইন সেবা চালু করা হয়েছে। হটলাইন নম্বর দুটি হলো: ৪৮৩২২৩৪৪ এবং ৪৮৩২২৪৩৫।








