ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের প্রাণহানি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পূর্ব ফ্রান্সের টম্বলেইন শহরে স্কাইডাইভার বহনকারী একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১১ জন নিহত হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) একটি শপিং সেন্টারের কাছে জনবসতিপূর্ণ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয় কর্মকর্তাদের তথ্যমতে, একটি প্যারাসুট প্রশিক্ষণ স্কুলের ব্যবহৃত বিমানটি ন্যান্সি-এসি বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এতে পাঁচজন শিক্ষার্থী, পাঁচজন প্রশিক্ষক ছিলেন।

বিমান বিধ্বস্তের পর পুলিশ জনসাধারণকে মুরথ-এ-মোসেল এলাকার বিমানঘাঁটি সংলগ্ন এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো জানিয়েছেন, তিনি এবং স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। তিনি এই ঘটনাকে একটি ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে মুরথ-এ-মোসেল অঞ্চলের প্রিফেক্ট (প্রশাসনিক প্রধান) ইভ সেগি জানিয়েছেন, এই ঘটনায় কোনো পথচারী বা সাধারণ মানুষ আহত হননি।

ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএম-কে সেগি বলেন, বিমানটি বিমানঘাঁটির সীমানায় একটি আবাসন এলাকার ঠিক পাশেই প্রায় খাড়াভাবে নিচে পড়ে যায়। সৌভাগ্যবশত এতে আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অর্ডার অফ ইন্ডিপেন্ডেন্ট নার্সেস’-এর মার্থ-এ-মোসেল শাখার সভাপতি থিয়েরি পেচি বিএফএম জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত স্কাইডাইভারদের অর্ধেকই ছিলেন নার্স। সূত্র: এএফপি, বিবিসি, সিএনএন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর

» শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

» দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির ৭ জরুরি নির্দেশনা

» বিপিএল বাংলাদেশ ক্রিকেটকে কী দিয়েছে? প্রশ্ন বিসিবি পরিচালকের

» ঈদে মিলাদুন্নবী উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষ

» মহানবীর (সা.) জীবনী পাঠের গুরুত্ব

» ডিমের চেয়ে বেশি প্রোটিন পেতে সকালের নাস্তায় যা খেতে পারেন

» ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ১৪ হুথি যোদ্ধা নিহত

» অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা উপড়ে ফেলতে হবে : রিজভী

» পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের প্রাণহানি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পূর্ব ফ্রান্সের টম্বলেইন শহরে স্কাইডাইভার বহনকারী একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১১ জন নিহত হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) একটি শপিং সেন্টারের কাছে জনবসতিপূর্ণ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয় কর্মকর্তাদের তথ্যমতে, একটি প্যারাসুট প্রশিক্ষণ স্কুলের ব্যবহৃত বিমানটি ন্যান্সি-এসি বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এতে পাঁচজন শিক্ষার্থী, পাঁচজন প্রশিক্ষক ছিলেন।

বিমান বিধ্বস্তের পর পুলিশ জনসাধারণকে মুরথ-এ-মোসেল এলাকার বিমানঘাঁটি সংলগ্ন এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো জানিয়েছেন, তিনি এবং স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। তিনি এই ঘটনাকে একটি ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে মুরথ-এ-মোসেল অঞ্চলের প্রিফেক্ট (প্রশাসনিক প্রধান) ইভ সেগি জানিয়েছেন, এই ঘটনায় কোনো পথচারী বা সাধারণ মানুষ আহত হননি।

ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএম-কে সেগি বলেন, বিমানটি বিমানঘাঁটির সীমানায় একটি আবাসন এলাকার ঠিক পাশেই প্রায় খাড়াভাবে নিচে পড়ে যায়। সৌভাগ্যবশত এতে আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অর্ডার অফ ইন্ডিপেন্ডেন্ট নার্সেস’-এর মার্থ-এ-মোসেল শাখার সভাপতি থিয়েরি পেচি বিএফএম জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত স্কাইডাইভারদের অর্ধেকই ছিলেন নার্স। সূত্র: এএফপি, বিবিসি, সিএনএন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com