বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অপরাধমূলক সরঞ্জামসহ যুবক গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : কুমিল্লায় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অপরাধমূলক সরঞ্জামসহ মো. নজমুল ইসলাম শামীম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

আজ ভোরে সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকায় শামীমের নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ (সিপিসি-২) এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

গ্রেফতার নজমুল ইসলাম শামীম (৪০) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মরহুম আব্দুল হালিমের ছেলে। তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি ও কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, দাঙ্গা, হত্যাচেষ্টা, গুরুতর জখম এবং নারী ও শিশু নির্যাতনসহ সাতটি মামলা রয়েছে।

অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে শামীমের বাসা থেকে ৩টি পাইপগান, ৬০ রাউন্ড শটগান কার্তুজ, ১৮ রাউন্ড মেশিনগান গোলাবারুদ, এক রাউন্ড পিস্তলের গোলাবারুদ, এক রাউন্ড রিভলভার গোলাবারুদ, ১০টি ছুরি, চাপাতি ও চাইনিজ কুড়াল, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং মানিব্যাগ, এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়।

তিনি জানান, শামীম জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডের সহ-সভাপতি হিসেবে পরিচিত ছিলেন এবং পূর্বে আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। তিনি কুমিল্লা শহরের একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এরপর তাকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হবে বলে র‍্যাবের এই কর্মকর্তা জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭২ বাংলাদেশি

» ভেনেজুয়েলার ভূমিকম্প আমাদের জন্য সতর্কবার্তা: শায়খ আহমাদুল্লাহ

» আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

» চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রফতানির সুযোগ রয়েছে: মাহদী আমিন

» ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী

» আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়: রাষ্ট্রপতি

» ‘এখানে বসে বসে অনেকখানি উর্দু শিখে ফেলেছি’: হুম্মাম কাদের

» ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

» ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেনব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অপরাধমূলক সরঞ্জামসহ যুবক গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : কুমিল্লায় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অপরাধমূলক সরঞ্জামসহ মো. নজমুল ইসলাম শামীম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

আজ ভোরে সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকায় শামীমের নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ (সিপিসি-২) এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

গ্রেফতার নজমুল ইসলাম শামীম (৪০) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মরহুম আব্দুল হালিমের ছেলে। তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি ও কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, দাঙ্গা, হত্যাচেষ্টা, গুরুতর জখম এবং নারী ও শিশু নির্যাতনসহ সাতটি মামলা রয়েছে।

অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে শামীমের বাসা থেকে ৩টি পাইপগান, ৬০ রাউন্ড শটগান কার্তুজ, ১৮ রাউন্ড মেশিনগান গোলাবারুদ, এক রাউন্ড পিস্তলের গোলাবারুদ, এক রাউন্ড রিভলভার গোলাবারুদ, ১০টি ছুরি, চাপাতি ও চাইনিজ কুড়াল, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং মানিব্যাগ, এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়।

তিনি জানান, শামীম জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডের সহ-সভাপতি হিসেবে পরিচিত ছিলেন এবং পূর্বে আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। তিনি কুমিল্লা শহরের একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এরপর তাকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হবে বলে র‍্যাবের এই কর্মকর্তা জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com