দুই শীর্ষ গণমাধ্যমের কার্যালয়ে হামলা, জাতীয় প্রেসক্লাবের নিন্দা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দেশের অন্যতম শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাব।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেনের পাঠানো বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া।

এতে তারা এই হামলাকে বাক স্বাধীনতার উপর হামলা হিসেবে উল্লেখ করে বলেন, এটি জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থী। একই সঙ্গে তারা বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে নাজেহালেও গভীর উদ্বেগ প্রকাশ করেন।

আরও বলা হয়, জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ছিল বৈষম্য দূর করা, এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা, মত প্রকাশ ও বাক স্বাধীনতা ফিরিয়ে আনা। কিন্তু গণমাধ্যমের উপর এ হামলা সেই চেতনাকে ভূলুণ্ঠিত করেছে। গণতন্ত্রকে শক্তিশালীকরণে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। তাই গণতন্ত্রের স্বার্থে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়া দলমত নির্বিশেষে সবার নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা

» ‘ভারত আউট’ ডাক দিয়েছে জুলাই ঐক্য

» ক্ষমতায় গেলে এ দেশকে পুনর্গঠন করা হবে: তারেক রহমান

» জামায়াত আমিরের পক্ষে ভোট চেয়ে মিরপুরে বিশাল নারী মিছিল

» রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি – জামায়াত আমির

» বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে পুলিশ কাউকে টার্গেট করে মারেনি: তালেবুর রহমান

» দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

» পৃথক দুইটি অভিযানে মাদকসহ চারজন গ্রেফতার

» দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল

» নারী সাফে বাংলাদেশ-ভারত মহারণ বিকেলে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুই শীর্ষ গণমাধ্যমের কার্যালয়ে হামলা, জাতীয় প্রেসক্লাবের নিন্দা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দেশের অন্যতম শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাব।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেনের পাঠানো বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া।

এতে তারা এই হামলাকে বাক স্বাধীনতার উপর হামলা হিসেবে উল্লেখ করে বলেন, এটি জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থী। একই সঙ্গে তারা বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে নাজেহালেও গভীর উদ্বেগ প্রকাশ করেন।

আরও বলা হয়, জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ছিল বৈষম্য দূর করা, এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা, মত প্রকাশ ও বাক স্বাধীনতা ফিরিয়ে আনা। কিন্তু গণমাধ্যমের উপর এ হামলা সেই চেতনাকে ভূলুণ্ঠিত করেছে। গণতন্ত্রকে শক্তিশালীকরণে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। তাই গণতন্ত্রের স্বার্থে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়া দলমত নির্বিশেষে সবার নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com