প্রাইম ব্যাংক-এর সাথে সেলিস বাংলাদেশ লিমিটেড-এর পে -রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২৫: দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি.-এর সাথে পে -রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার ডেভলপমেন্ট কোম্পানি সেলিস বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি।

এই চুক্তির আওতায় সেলিস বাংলাদেশ লিমিটেড-এর কর্মীরা প্রাইম ব্যাংক থেকে বিশেষ ও আকর্ষণীয় কিছু ব্যাংকিং সুবিধা উপভোগ করবেন, যার মধ্যে রয়েছে- ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, কাস্টমাইজড লোন ও ক্রেডিট কার্ড সুবিধা এবং অগ্রাধিকার ভিত্তিতে কনজ্যুমার ব্যাংকিং পণ্য ও সেবা উপভোগের সুবিধা।

প্রাইম ব্যাংক পিএলসি. এর এসইভিপি ও হেড অব ইমার্জিং মার্কেট মো. আসিফ বিন ইদ্রিস এবং সেলিস বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জুলিয়ান অ্যান্ড্রিন ওয়েবার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি.-এর পক্ষে আরও উপস্থিত ছিলেন- মো. এনামুল কবির, ইভিপি ও রিজিওনাল হেড, ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক; মোহাম্মদ জুবায়ের, ভিপি ও টিম হেড, ইমার্জিং মার্কেট, এইচ এম মামুন এভিপি এবং রিলেশনশিপ ম্যানেজার ইমার্জিং মার্কেট; হাসিনা ফেরদৌস, ভিপি ও হেড অফ পেরোল ব্যাংকিং। এছাড়া সেলিস বাংলাদেশ লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন- মো. রিয়াজ আহমেদ, হেড অফ অ্যাডমিন ও কোম্পানি সেক্রেটারি; কাজী আদনান রায়হান, প্রিন্সিপাল অ্যাডমিন ম্যানেজার সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নারী হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

» বড়াইগ্রাম-গুরুদাসপুর পরিবর্তনে জামায়াতের ইশতেহার ঘোষনা

» নগদের ক্যাম্পেইনের মেগা পুরস্কার রয়েল এনফিল্ড জিতলেন কুমিল্লার নোমান

» বসুন্ধরা টিস্যুর পারফরমার’স মিট অনুষ্ঠিত

» সব ধর্মের মানুষের ঐক্যেই গড়তে চাই বৈষম্যহীন বাংলাদেশ’ — অধ্যক্ষ আব্দুল আলীম

» ফেব্রুয়ারিতে স্মার্টফোন কেনায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং

» ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

» আমিরাতে লটারিতে সাড়ে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী

» পিস্তল-বিপুল দেশীয় অস্ত্র জব্দ, যুবক আটক

» জামায়াত ক্ষমতায় এলে নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে: সাদিক কায়েম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রাইম ব্যাংক-এর সাথে সেলিস বাংলাদেশ লিমিটেড-এর পে -রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২৫: দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি.-এর সাথে পে -রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার ডেভলপমেন্ট কোম্পানি সেলিস বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি।

এই চুক্তির আওতায় সেলিস বাংলাদেশ লিমিটেড-এর কর্মীরা প্রাইম ব্যাংক থেকে বিশেষ ও আকর্ষণীয় কিছু ব্যাংকিং সুবিধা উপভোগ করবেন, যার মধ্যে রয়েছে- ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, কাস্টমাইজড লোন ও ক্রেডিট কার্ড সুবিধা এবং অগ্রাধিকার ভিত্তিতে কনজ্যুমার ব্যাংকিং পণ্য ও সেবা উপভোগের সুবিধা।

প্রাইম ব্যাংক পিএলসি. এর এসইভিপি ও হেড অব ইমার্জিং মার্কেট মো. আসিফ বিন ইদ্রিস এবং সেলিস বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জুলিয়ান অ্যান্ড্রিন ওয়েবার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি.-এর পক্ষে আরও উপস্থিত ছিলেন- মো. এনামুল কবির, ইভিপি ও রিজিওনাল হেড, ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক; মোহাম্মদ জুবায়ের, ভিপি ও টিম হেড, ইমার্জিং মার্কেট, এইচ এম মামুন এভিপি এবং রিলেশনশিপ ম্যানেজার ইমার্জিং মার্কেট; হাসিনা ফেরদৌস, ভিপি ও হেড অফ পেরোল ব্যাংকিং। এছাড়া সেলিস বাংলাদেশ লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন- মো. রিয়াজ আহমেদ, হেড অফ অ্যাডমিন ও কোম্পানি সেক্রেটারি; কাজী আদনান রায়হান, প্রিন্সিপাল অ্যাডমিন ম্যানেজার সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com