পানি ভেবে পেট্রল পান করে অসুস্থ ৪০ বাংলাদেশি, ২ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  গ্রিসে অবৈধভাবে নৌপথে অনুপ্রবেশের চেষ্টায় ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছেন প্রায় ৪০ জন বাংলাদেশি। মানবপাচারকারীদের নৌকায় তীব্র শীত, ক্ষুধা ও পানির সংকটের কারণে পানি ভেবে পেট্রল পান করায় তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে দু’জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার আব্দুস মিয়ার পুত্র শাকিব আহমেদ শুভ এবং একই জেলার জিতু উল্লাহর পুত্র সায়েম আহমেদ।

দূতাবাস সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর লিবিয়া থেকে একটি ছোট প্লাস্টিকের নৌকায় গ্রিসের উদ্দেশে যাত্রা করেন তারা। যাত্রাপথে নৌকাটিতে ছিদ্র হওয়ায় পানি ঢুকতে শুরু করে। সঙ্গে কোনো খাবার ছিল না। দু’দিন অনাহারে থাকার পর প্রচণ্ড ক্ষুধা ও তৃষ্ণায় তারা বোতলে থাকা পেট্রলকে পানি ভেবে পান করেন। এতে অনেকেই অচেতন হয়ে পড়েন। পরে গ্রিস কোস্টগার্ড ও স্থানীয় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এথেন্সের এক্সার্খিয়া এলাকার একটি হাসপাতাল থেকে দূতাবাসকে বিষয়টি জানানো হলে দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম হাসপাতালে গিয়ে ভুক্তভোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসার অগ্রগতি পর্যালোচনা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পেট্রল পান করার কারণে অনেকের পাকস্থলী ও শ্বাসযন্ত্রে গুরুতর সমস্যা দেখা দিয়েছে। শারীরিক দুর্বলতা, পানিশূন্যতা ও হাইপোথার্মিয়ার কারণে পরিস্থিতি আরও জটিল হয়। পেট্রল পান করায় ২ জনের মৃত্যু হয়েছে এবং ৪ জনের অবস্থা ছিল উদ্বেগজনক। একজনের কিডনিতেও পেট্রলের প্রভাব পড়ায় তার ডায়ালাইসিস চলছে। বাকিদের অবস্থা স্থিতিশীল হওয়ায় দুই দিনের মধ্যে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানানো হয়। চিকিৎসা শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাদের মালাকাসা ক্যাম্পে পাঠানো হবে।

আটককৃতরা জানান, দালালচক্রের মাধ্যমে তারা নৌকায় গ্রিসে অনুপ্রবেশের চেষ্টা করেন। কিন্তু পথে পর্যাপ্ত খাবার বা পানি দেওয়া হয়নি। অমানবিক পরিস্থিতিতে ভ্রমণ করতে গিয়ে তারা জীবনসংকটে পড়েন।

বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম বলেন, “অবৈধ পথে অনুপ্রবেশ প্রাণঘাতী ঝুঁকি তৈরি করে। মানবপাচারকারীদের কাছ থেকে দূরে থাকতে হবে এবং কোনোভাবেই সমুদ্রপথে অবৈধভাবে গ্রিসে যাওয়ার চেষ্টা করা উচিত নয়।” তিনি আরও জানান, হাসপাতালে থাকা বাংলাদেশিদের সবধরনের সহযোগিতা করা হচ্ছে।

নিহত দুই যুবকের মরদেহ দেশে পাঠাতে আইনি প্রক্রিয়া চলছে বলে দূতাবাস জানিয়েছে।

এ ঘটনায় গ্রিসে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মানবিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাস, গ্রিক পুলিশ ও হাসপাতাল প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।  সূূএ: বাংলাদেশপ্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিয়ের পরেই বড় চমক দিলেন বিজয়-রাশমিকা

» নৌপথে ডাকাতি-চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে নৌ পুলিশ

» দরবার শরীফের ভক্ত হত্যার ঘটনায় পীর গ্রেফতার

» ট্রাকচাপায় অটোরিকশা যাত্রী নিহত

» তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলায় প্রধান দুই আসামি গ্রেপ্তার

» প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ববি হাজ্জাজ

» চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

» তিন ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করতে ডিএনসিসি প্রশাসকের নির্দেশ

» দায়িত্ব বাড়ল উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রিজভী আহমেদের

» ঈদে যানজটমুক্ত সড়ক নিশ্চিতের নির্দেশ সেতুমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পানি ভেবে পেট্রল পান করে অসুস্থ ৪০ বাংলাদেশি, ২ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  গ্রিসে অবৈধভাবে নৌপথে অনুপ্রবেশের চেষ্টায় ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছেন প্রায় ৪০ জন বাংলাদেশি। মানবপাচারকারীদের নৌকায় তীব্র শীত, ক্ষুধা ও পানির সংকটের কারণে পানি ভেবে পেট্রল পান করায় তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে দু’জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার আব্দুস মিয়ার পুত্র শাকিব আহমেদ শুভ এবং একই জেলার জিতু উল্লাহর পুত্র সায়েম আহমেদ।

দূতাবাস সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর লিবিয়া থেকে একটি ছোট প্লাস্টিকের নৌকায় গ্রিসের উদ্দেশে যাত্রা করেন তারা। যাত্রাপথে নৌকাটিতে ছিদ্র হওয়ায় পানি ঢুকতে শুরু করে। সঙ্গে কোনো খাবার ছিল না। দু’দিন অনাহারে থাকার পর প্রচণ্ড ক্ষুধা ও তৃষ্ণায় তারা বোতলে থাকা পেট্রলকে পানি ভেবে পান করেন। এতে অনেকেই অচেতন হয়ে পড়েন। পরে গ্রিস কোস্টগার্ড ও স্থানীয় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এথেন্সের এক্সার্খিয়া এলাকার একটি হাসপাতাল থেকে দূতাবাসকে বিষয়টি জানানো হলে দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম হাসপাতালে গিয়ে ভুক্তভোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসার অগ্রগতি পর্যালোচনা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পেট্রল পান করার কারণে অনেকের পাকস্থলী ও শ্বাসযন্ত্রে গুরুতর সমস্যা দেখা দিয়েছে। শারীরিক দুর্বলতা, পানিশূন্যতা ও হাইপোথার্মিয়ার কারণে পরিস্থিতি আরও জটিল হয়। পেট্রল পান করায় ২ জনের মৃত্যু হয়েছে এবং ৪ জনের অবস্থা ছিল উদ্বেগজনক। একজনের কিডনিতেও পেট্রলের প্রভাব পড়ায় তার ডায়ালাইসিস চলছে। বাকিদের অবস্থা স্থিতিশীল হওয়ায় দুই দিনের মধ্যে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানানো হয়। চিকিৎসা শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাদের মালাকাসা ক্যাম্পে পাঠানো হবে।

আটককৃতরা জানান, দালালচক্রের মাধ্যমে তারা নৌকায় গ্রিসে অনুপ্রবেশের চেষ্টা করেন। কিন্তু পথে পর্যাপ্ত খাবার বা পানি দেওয়া হয়নি। অমানবিক পরিস্থিতিতে ভ্রমণ করতে গিয়ে তারা জীবনসংকটে পড়েন।

বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম বলেন, “অবৈধ পথে অনুপ্রবেশ প্রাণঘাতী ঝুঁকি তৈরি করে। মানবপাচারকারীদের কাছ থেকে দূরে থাকতে হবে এবং কোনোভাবেই সমুদ্রপথে অবৈধভাবে গ্রিসে যাওয়ার চেষ্টা করা উচিত নয়।” তিনি আরও জানান, হাসপাতালে থাকা বাংলাদেশিদের সবধরনের সহযোগিতা করা হচ্ছে।

নিহত দুই যুবকের মরদেহ দেশে পাঠাতে আইনি প্রক্রিয়া চলছে বলে দূতাবাস জানিয়েছে।

এ ঘটনায় গ্রিসে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মানবিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাস, গ্রিক পুলিশ ও হাসপাতাল প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।  সূূএ: বাংলাদেশপ্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com