শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ফার্মগেটে বিক্ষোভ ও সড়ক অবরোধ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে আহত এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ বিক্ষোভ শুরু হয়। এতে ওই এলাকা ও আশপাশে তীব্র যানজট দেখা দিয়েছে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, সংঘর্ষে আহত ছাত্র গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার প্রতিবাদে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা আজ সকালে শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ শুরু করেন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, তেজগাঁও কলেজের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়ে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় সাকিবের মৃত্যুর ঘটনায় হোস্টেল সুপার বাদী হয়ে তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তদন্ত চলমান রয়েছে। যে বা যারাই জড়িত থাকুন, আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

জানা গেছে, তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) ৪ দিন লড়ে মারা গেছেন উচ্চমাধ্যমিকের ছাত্র সাকিবুল হাসান রানা। তারই প্রতিবাদে ফার্মগেট মোড় অবরোধ করে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের একাংশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

» ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

» নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

» ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা

» ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

» মাদক কারবারিদের ছুরিকাঘাতে যুবদল নেতা আহত

» শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

» ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

» কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ফার্মগেটে বিক্ষোভ ও সড়ক অবরোধ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে আহত এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ বিক্ষোভ শুরু হয়। এতে ওই এলাকা ও আশপাশে তীব্র যানজট দেখা দিয়েছে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, সংঘর্ষে আহত ছাত্র গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার প্রতিবাদে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা আজ সকালে শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ শুরু করেন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, তেজগাঁও কলেজের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়ে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় সাকিবের মৃত্যুর ঘটনায় হোস্টেল সুপার বাদী হয়ে তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তদন্ত চলমান রয়েছে। যে বা যারাই জড়িত থাকুন, আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

জানা গেছে, তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) ৪ দিন লড়ে মারা গেছেন উচ্চমাধ্যমিকের ছাত্র সাকিবুল হাসান রানা। তারই প্রতিবাদে ফার্মগেট মোড় অবরোধ করে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের একাংশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com