চাকরি বিধিমালা প্রণয়নের দাবিতে মেট্রোরেল কর্মচারীদের অবস্থান কর্মসূচি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মেট্রোরেলের নিয়মিত কর্মকর্তা–কর্মচারীদের জন্য স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মচারীরা। একই সঙ্গে সরকারি বিধিবিধান ও সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক ‘বিশেষ বিধান’ বাতিল করে দ্রুত চাকরি-বিধিমালা প্রকাশের দাবি জানান তারা।

মঙ্গলবার সকালে দিয়াবাড়ি মেট্রোরেল ভবনের সামনে ৯ম থেকে ২০তম গ্রেডে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা এই কর্মসূচি পালন করেন।

তারা বলেন, ২০১৩ সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার পর এক যুগ পেরিয়ে গেলেও এখনো ৯০০–এর বেশি নিয়মিত কর্মচারীর জন্য কোনো স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা করা হয়নি।

২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে মেট্রোরেল চালু হওয়ার পর থেকে কর্মীরা দিন-রাত সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু চাকরি-বিধিমালা না থাকায় তারা ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট-অ্যালাউন্স, গ্রুপ-ইনস্যুরেন্সসহ বিভিন্ন আর্থিক সুবিধা এবং পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

কর্মচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দাবি জানানোর পর একটি খসড়া চাকরি-বিধিমালা প্রস্তুত করা হলেও বিতর্কিত ‘বিশেষ বিধান’ যুক্ত রাখাই ১৩ বছরেরও বিধিমালা চূড়ান্ত হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত মেট্রোরেলের সব কার্যক্রম স্বাভাবিক রেখে আন্দোলন চালমান থাকবে বলেও জানান তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

» ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

» নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

» ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা

» ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

» মাদক কারবারিদের ছুরিকাঘাতে যুবদল নেতা আহত

» শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

» ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

» কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চাকরি বিধিমালা প্রণয়নের দাবিতে মেট্রোরেল কর্মচারীদের অবস্থান কর্মসূচি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মেট্রোরেলের নিয়মিত কর্মকর্তা–কর্মচারীদের জন্য স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মচারীরা। একই সঙ্গে সরকারি বিধিবিধান ও সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক ‘বিশেষ বিধান’ বাতিল করে দ্রুত চাকরি-বিধিমালা প্রকাশের দাবি জানান তারা।

মঙ্গলবার সকালে দিয়াবাড়ি মেট্রোরেল ভবনের সামনে ৯ম থেকে ২০তম গ্রেডে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা এই কর্মসূচি পালন করেন।

তারা বলেন, ২০১৩ সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার পর এক যুগ পেরিয়ে গেলেও এখনো ৯০০–এর বেশি নিয়মিত কর্মচারীর জন্য কোনো স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা করা হয়নি।

২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে মেট্রোরেল চালু হওয়ার পর থেকে কর্মীরা দিন-রাত সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু চাকরি-বিধিমালা না থাকায় তারা ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট-অ্যালাউন্স, গ্রুপ-ইনস্যুরেন্সসহ বিভিন্ন আর্থিক সুবিধা এবং পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

কর্মচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দাবি জানানোর পর একটি খসড়া চাকরি-বিধিমালা প্রস্তুত করা হলেও বিতর্কিত ‘বিশেষ বিধান’ যুক্ত রাখাই ১৩ বছরেরও বিধিমালা চূড়ান্ত হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত মেট্রোরেলের সব কার্যক্রম স্বাভাবিক রেখে আন্দোলন চালমান থাকবে বলেও জানান তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com