আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: তাহের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাহের বলেন, “ফেব্রুয়ারির একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আমরা সবাই এর সঙ্গে একমত। আমরাও প্রস্তুতি নিচ্ছি। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আগে সমাধান করতে হবে। যেমন জুলাই সনদ- এ বিষয়ে আমরা একমত হয়েছি, কিন্তু বাস্তবায়ন না হলে সেখানে ঐকমত্যের কোনো বাস্তবতা থাকবে না।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা জাতিসংঘে নির্বাচনের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটার সঙ্গে দ্বিমত করার কোনো কারণ নেই। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি। তার ভাষণ ছিল চমৎকার। আমি মনে করি বক্তৃতা প্রতিযোগিতা হলে তিনি নিশ্চিতভাবেই গোল্ড মেডেল পেতেন।”

তাহের জানান, প্রথমবার কোনো রাষ্ট্রপ্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের সফরসঙ্গী করেছেন-এটিকে তিনি ইতিবাচক ও ব্যতিক্রম উদ্যোগ হিসেবে স্বাগত জানান। তিনি বলেন, “ইনভেস্টর ফোরামের অনুষ্ঠানে ব্যবসায়ীরা নীতির ধারাবাহিকতা চান। তখন প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, ‘আমরা যারা আউটগোয়িং আছি এবং যারা ইনকামিং আছি, সবাই এখানে।’ এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হয়।”

আসন্ন নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থার দাবিও পুনর্ব্যক্ত করেন জামায়াতের এ নেতা। তিনি বলেন, “ঐক্যমত্য কমিশনের বৈঠকে উপস্থিত ৩১টি দলের মধ্যে ২৫টি দল পিআরের পক্ষে। কারও মত উচ্চকক্ষে, আবার কারও মত দুই কক্ষেই। তবে সংখ্যাগরিষ্ঠ দল পিআরের পক্ষে থাকায় আমরা এটি দাবি করছি।”

পিআর ব্যবস্থা কার্যকর না হলে নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নে তাহের বলেন, “ইফ-বাট রাজনীতিতে নেই। আমরা দাবি করছি, আশা করি সরকার মানবে। যেহেতু এটা জনগণের দরকার, তাই আমরা ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেবো।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিচ্ছেদকে না, স্ত্রীর সঙ্গে মিলে যাচ্ছেন বিজয় থালাপতি!

» মা-মেয়েকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি গ্রেফতার

» বিদেশি পিস্তল-গুলি-গাঁজা উদ্ধার

» জুলাই আন্দোলনে রামপুরায় দুই হত্যা মামলার রায় ২৮ জুন

» বিয়ের পর বড় সিদ্ধান্ত নিলেন বিজয়-রাশমিকা

» স্বর্ণসহ চোরাকারবারি আটক

» নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা করল ইইউ

» রিলস বানিয়ে এবার আরও বেশি আয়ের সুযোগ দিচ্ছে মেটা

» কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: তাহের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাহের বলেন, “ফেব্রুয়ারির একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আমরা সবাই এর সঙ্গে একমত। আমরাও প্রস্তুতি নিচ্ছি। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আগে সমাধান করতে হবে। যেমন জুলাই সনদ- এ বিষয়ে আমরা একমত হয়েছি, কিন্তু বাস্তবায়ন না হলে সেখানে ঐকমত্যের কোনো বাস্তবতা থাকবে না।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা জাতিসংঘে নির্বাচনের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটার সঙ্গে দ্বিমত করার কোনো কারণ নেই। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি। তার ভাষণ ছিল চমৎকার। আমি মনে করি বক্তৃতা প্রতিযোগিতা হলে তিনি নিশ্চিতভাবেই গোল্ড মেডেল পেতেন।”

তাহের জানান, প্রথমবার কোনো রাষ্ট্রপ্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের সফরসঙ্গী করেছেন-এটিকে তিনি ইতিবাচক ও ব্যতিক্রম উদ্যোগ হিসেবে স্বাগত জানান। তিনি বলেন, “ইনভেস্টর ফোরামের অনুষ্ঠানে ব্যবসায়ীরা নীতির ধারাবাহিকতা চান। তখন প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, ‘আমরা যারা আউটগোয়িং আছি এবং যারা ইনকামিং আছি, সবাই এখানে।’ এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হয়।”

আসন্ন নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থার দাবিও পুনর্ব্যক্ত করেন জামায়াতের এ নেতা। তিনি বলেন, “ঐক্যমত্য কমিশনের বৈঠকে উপস্থিত ৩১টি দলের মধ্যে ২৫টি দল পিআরের পক্ষে। কারও মত উচ্চকক্ষে, আবার কারও মত দুই কক্ষেই। তবে সংখ্যাগরিষ্ঠ দল পিআরের পক্ষে থাকায় আমরা এটি দাবি করছি।”

পিআর ব্যবস্থা কার্যকর না হলে নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নে তাহের বলেন, “ইফ-বাট রাজনীতিতে নেই। আমরা দাবি করছি, আশা করি সরকার মানবে। যেহেতু এটা জনগণের দরকার, তাই আমরা ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেবো।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com