ভূমিকম্পে পুরান ঢাকার ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে ইশরাক হোসেন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  ৫.৭ মাত্রার ভূমিকম্পে হঠাৎ কেঁপে উঠলো সারাদেশ। শুক্রবার (২১ নভেম্বর) দিনের শুরুতে ভয়াবহ এ ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে সব এলাকায়। রাজধানীর বংশালের কসাইটুলি এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচ তলা ভবনের অংশ ধসে ৩ জন নিহত হন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।

শুক্রবার (২১ নভেম্বর) জুমার নামাজের পর ক্ষতিগ্রস্ত ভবনগুলোও পরিদর্শন করেন। এসময় তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, মানুষের জীবনের থেকে সহায়-সম্পত্তি বা অন্যকিছু তো মূল্যবান হতে পারে না। আমাদের এ শহরকে নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে আমরা হাতে হাত রেখে একসাথে কাজ করে যাবো। এতে সরকারকেও এগিয়ে আসতে হবে।

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেন, আমরা যারা বসবাস করি তারা দীর্ঘদিন যাবৎ বলে আসছি যে এখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা বসবাস করছি। ইতিপূর্বে এখানে অগ্নিকাণ্ডের সময়ও বিশাল পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় জনগণ।

সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, আমি মনে করি যে এখানে কেন্দ্রীয়ভাবে সরকারের একটা উদ্যোগ নিতে হবে। এই পুরান ঢাকার প্রত্যেকটি ভবন চিহ্নিত করে এগুলোকে পুনর্নিমাণ করা ছাড়া আমি কোনো উপায় দেখতে পাচ্ছি না। এখানে বেশিরভাগ ভবন একেবারে পাশাপাশি। দেয়াল একটার সাথে আরেকটা লাগানো।

পুরান ঢাকাকে ভবিষ্যত বিপদের হাত থেকে রক্ষা করতে তিনি বলেন, এই মাত্রায় ভূমিকম্প হলে আরও ভয়াবহ কিছু ঘটতে পারে। ভূমিকম্পে অন্যান্য এলাকার চেয়ে পুরান ঢাকার ক্ষতির ঝুঁকি সবচেয়ে বেশি। তাই আগামী দিনের সরকারকে এদিকে বেশি মনোযোগ দিতে হবে। আমরাও আমাদের জায়গা থেকে এসব নিয়ে কাজ করে যাবো।

বিএনপির এই নেতা আরও বলেন, এলাকাটাকেই যদি পুনর্নির্মাণের প্রয়োজন হয় সেটা সরকারকে উদ্যোগ নিতে হবে। আইনি জটিলতা বা বিভিন্ন জটিলতার কারণে অতীতে দেখা গিয়েছে কাজগুলো করা সম্ভব হয়নি। মানুষের জীবনের থেকে সহায়-সম্পত্তি বা অন্যকিছু তো মূল্যবান হতে পারে না। তাই এখানকার যারা ভবন মালিক রয়েছেন, তাদেরকও আমরা সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানাবো। সর্বোপরি আমাদের শহরকে নিরাপদ শহর হিসেবে গড়ে তুলবে আমাদের কাজ করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নরসিংদীতে মিল্কভিটা বিক্রয় কেন্দ্রের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে তরল দুগ্ধ সামগ্রী বিতরণ

» সরকার খাল খননের মতো সব প্রতিশ্রুতি পূরণ করবে : হুইপ দুলু

» মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে বাড়েনি- ইসলামপুরে খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

» ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধ্বসে আহত ৭

» প্রাইম ব্যাংকের  এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী

» নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

» সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি

» ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

» ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

» এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভূমিকম্পে পুরান ঢাকার ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে ইশরাক হোসেন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  ৫.৭ মাত্রার ভূমিকম্পে হঠাৎ কেঁপে উঠলো সারাদেশ। শুক্রবার (২১ নভেম্বর) দিনের শুরুতে ভয়াবহ এ ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে সব এলাকায়। রাজধানীর বংশালের কসাইটুলি এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচ তলা ভবনের অংশ ধসে ৩ জন নিহত হন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।

শুক্রবার (২১ নভেম্বর) জুমার নামাজের পর ক্ষতিগ্রস্ত ভবনগুলোও পরিদর্শন করেন। এসময় তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, মানুষের জীবনের থেকে সহায়-সম্পত্তি বা অন্যকিছু তো মূল্যবান হতে পারে না। আমাদের এ শহরকে নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে আমরা হাতে হাত রেখে একসাথে কাজ করে যাবো। এতে সরকারকেও এগিয়ে আসতে হবে।

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেন, আমরা যারা বসবাস করি তারা দীর্ঘদিন যাবৎ বলে আসছি যে এখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা বসবাস করছি। ইতিপূর্বে এখানে অগ্নিকাণ্ডের সময়ও বিশাল পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় জনগণ।

সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, আমি মনে করি যে এখানে কেন্দ্রীয়ভাবে সরকারের একটা উদ্যোগ নিতে হবে। এই পুরান ঢাকার প্রত্যেকটি ভবন চিহ্নিত করে এগুলোকে পুনর্নিমাণ করা ছাড়া আমি কোনো উপায় দেখতে পাচ্ছি না। এখানে বেশিরভাগ ভবন একেবারে পাশাপাশি। দেয়াল একটার সাথে আরেকটা লাগানো।

পুরান ঢাকাকে ভবিষ্যত বিপদের হাত থেকে রক্ষা করতে তিনি বলেন, এই মাত্রায় ভূমিকম্প হলে আরও ভয়াবহ কিছু ঘটতে পারে। ভূমিকম্পে অন্যান্য এলাকার চেয়ে পুরান ঢাকার ক্ষতির ঝুঁকি সবচেয়ে বেশি। তাই আগামী দিনের সরকারকে এদিকে বেশি মনোযোগ দিতে হবে। আমরাও আমাদের জায়গা থেকে এসব নিয়ে কাজ করে যাবো।

বিএনপির এই নেতা আরও বলেন, এলাকাটাকেই যদি পুনর্নির্মাণের প্রয়োজন হয় সেটা সরকারকে উদ্যোগ নিতে হবে। আইনি জটিলতা বা বিভিন্ন জটিলতার কারণে অতীতে দেখা গিয়েছে কাজগুলো করা সম্ভব হয়নি। মানুষের জীবনের থেকে সহায়-সম্পত্তি বা অন্যকিছু তো মূল্যবান হতে পারে না। তাই এখানকার যারা ভবন মালিক রয়েছেন, তাদেরকও আমরা সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানাবো। সর্বোপরি আমাদের শহরকে নিরাপদ শহর হিসেবে গড়ে তুলবে আমাদের কাজ করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com