ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ আব্দুল মান্নান (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়। আজ(২৭ জুন) সকালের দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে।

মৃত আব্দুল মান্নানের বাবার নাম জয়নাল আবেদীন এবং তার হাজতি নম্বর ২০২৭৫/২৬ ।তার গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জের উত্তর বালুখন্ড এলাকায়। কারা সূত্রে জানা গেছে হাজতি মান্নান একটি মাদক মামলায় কারাগারে বন্দী ছিলেন।

কারারক্ষী বিপ্লব জানান, আজ সকালের দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাজতি আব্দুল মান্নান। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে হাজতি আব্দুল মান্নানের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইরানি হামলায় ভয়ে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি ইসরায়েলে সরানোর পরিকল্পনা

» প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর নিয়ে সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত

» প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়া-চীনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে: মির্জা ফখরুল

» প্রাপ্তির সন্ধানে অনন্তে

» বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

» হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

» মার্কিন হামলার পরও সিরিক বন্দরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি: ইরানি গণমাধ্যম

» কেবল ১০ মহররম রোজা রাখা কি মাকরুহ?

» অনভিবাসী ভিসাধারীদের কঠোর সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

» গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য, এই খাবারে মিলবে সমাধান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ আব্দুল মান্নান (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়। আজ(২৭ জুন) সকালের দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে।

মৃত আব্দুল মান্নানের বাবার নাম জয়নাল আবেদীন এবং তার হাজতি নম্বর ২০২৭৫/২৬ ।তার গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জের উত্তর বালুখন্ড এলাকায়। কারা সূত্রে জানা গেছে হাজতি মান্নান একটি মাদক মামলায় কারাগারে বন্দী ছিলেন।

কারারক্ষী বিপ্লব জানান, আজ সকালের দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাজতি আব্দুল মান্নান। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে হাজতি আব্দুল মান্নানের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com