ইতালিতে তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত আরও এক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে শহরের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিও সড়কের একটি অ্যাপার্টমেন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোয়াখালীর বসুরহাটের বাসিন্দা কামাল, তাঁর স্ত্রী এবং তাঁদের পাঁচ বছর বয়সী কন্যাসন্তান। হামলায় পরিবারের ১৮ বছর বয়সী ছেলে গুরুতর আহত হয়েছেন। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এক অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কামাল, তাঁর স্ত্রী এবং ছোট মেয়ে ঘটনাস্থলেই মারা যান।

হামলার সময় প্রাণ বাঁচাতে পরিবারের ১৮ বছর বয়সী ছেলে বাসা থেকে বের হয়ে আশপাশের মানুষের কাছে সাহায্য চাইতে চেষ্টা করেন। তবে হামলাকারী তাঁকেও ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে জরুরি সেবায় খবর দিলে পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ইতালির কারাবিনিয়েরি বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয় এবং আহত তরুণকে হাসপাতালে ভর্তি করা হয়।

ইতালির সংবাদ সংস্থা আনসা এবং এজিআই জানিয়েছে, নিহত তিনজনই বাংলাদেশি বংশোদ্ভূত ছিলেন এবং তাঁদের শরীরে একাধিক ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্তকারীদের ধারণা, পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে এর পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রোম পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চালানো হচ্ছে।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, এটি ব্যক্তিগত বিরোধ, ডাকাতির চেষ্টা নাকি অন্য কোনো কারণে সংঘটিত হয়েছে—সব ধরনের সম্ভাবনাই গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া যায়নি।

ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। তদন্তের স্বার্থে অ্যাপার্টমেন্টটি ঘিরে রাখা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে, যাতে হামলাকারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

রোম পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, এটি অত্যন্ত নৃশংস ও মর্মান্তিক একটি ঘটনা। অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত পরিচালনা করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম ইল মেসাজ্জেরোর তথ্য অনুযায়ী, তদন্তের প্রাথমিক পর্যায়ে পুলিশের ধারণা, পরিবারের পরিচিত কেউ অথবা কোনো ঘনিষ্ঠ ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে কর্তৃপক্ষ বলেছে, এটি এখনো নিশ্চিত নয় এবং তদন্তের বিভিন্ন দিক বিবেচনায় নেওয়া হচ্ছে।

হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন এবং অভিযুক্তকে শনাক্ত করতে ইতালির আইন-শৃঙ্খলা বাহিনী জোরালোভাবে কাজ করে যাচ্ছে। সূএ:ইনকিলাব

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অর্থমন্ত্রী দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট দাঁড় করিয়েছেন: আলতাফ হোসেন চৌধুরী

» রবিবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» মানবতাবিরোধী অপরাধ : হাবিবসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে রায় আগামীকাল

» এই বাজেট ফ্যাসিস্ট সরকারের লোকদের দিয়ে তৈরি, জুলাইয়ের বাজেট নয়: সংসদে শাজাহান চৌধুরী

» গ্যালারিতে ৩৬ লাখ দর্শক! সর্বকালের রেকর্ড গড়লো এবারের বিশ্বকাপ

» ‘সম্পর্কে প্রাক্তন-বর্তমানের ভেদাভেদ থাকে না’, জয়া আহসানের বার্তা

» দেশীয় তৈরি শটগান ও পাঁচ রাউন্ড কার্তুজসহ দুই যুবক গ্রেফতার

» ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

» তাজিয়া মিছিল শেষে যুবককে হত্যার ঘটনায় অভিযোগে চারজন গ্রেপ্তার

» দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইতালিতে তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত আরও এক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে শহরের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিও সড়কের একটি অ্যাপার্টমেন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোয়াখালীর বসুরহাটের বাসিন্দা কামাল, তাঁর স্ত্রী এবং তাঁদের পাঁচ বছর বয়সী কন্যাসন্তান। হামলায় পরিবারের ১৮ বছর বয়সী ছেলে গুরুতর আহত হয়েছেন। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এক অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কামাল, তাঁর স্ত্রী এবং ছোট মেয়ে ঘটনাস্থলেই মারা যান।

হামলার সময় প্রাণ বাঁচাতে পরিবারের ১৮ বছর বয়সী ছেলে বাসা থেকে বের হয়ে আশপাশের মানুষের কাছে সাহায্য চাইতে চেষ্টা করেন। তবে হামলাকারী তাঁকেও ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে জরুরি সেবায় খবর দিলে পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ইতালির কারাবিনিয়েরি বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয় এবং আহত তরুণকে হাসপাতালে ভর্তি করা হয়।

ইতালির সংবাদ সংস্থা আনসা এবং এজিআই জানিয়েছে, নিহত তিনজনই বাংলাদেশি বংশোদ্ভূত ছিলেন এবং তাঁদের শরীরে একাধিক ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্তকারীদের ধারণা, পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে এর পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রোম পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চালানো হচ্ছে।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, এটি ব্যক্তিগত বিরোধ, ডাকাতির চেষ্টা নাকি অন্য কোনো কারণে সংঘটিত হয়েছে—সব ধরনের সম্ভাবনাই গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া যায়নি।

ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। তদন্তের স্বার্থে অ্যাপার্টমেন্টটি ঘিরে রাখা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে, যাতে হামলাকারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

রোম পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, এটি অত্যন্ত নৃশংস ও মর্মান্তিক একটি ঘটনা। অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত পরিচালনা করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম ইল মেসাজ্জেরোর তথ্য অনুযায়ী, তদন্তের প্রাথমিক পর্যায়ে পুলিশের ধারণা, পরিবারের পরিচিত কেউ অথবা কোনো ঘনিষ্ঠ ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে কর্তৃপক্ষ বলেছে, এটি এখনো নিশ্চিত নয় এবং তদন্তের বিভিন্ন দিক বিবেচনায় নেওয়া হচ্ছে।

হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন এবং অভিযুক্তকে শনাক্ত করতে ইতালির আইন-শৃঙ্খলা বাহিনী জোরালোভাবে কাজ করে যাচ্ছে। সূএ:ইনকিলাব

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com