পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্রের আঘাতে কলেজছাত্র নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্রের আঘাতে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েন।

শুক্রবার  সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বড়ভাগ গ্রামের পূর্বপাড়া উকিলের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সুমন শেখ উপজেলার বড়ভাগ গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে। তিনি পাশের কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বড়ভাগ গ্রামের কুদ্দুস শেখের ছেলে হুসাইন শেখের সঙ্গে সুমন শেখের পরিবারের দীর্ঘদিনের বিরোধ ছিল। শুক্রবার বিকেলে কাশিয়ানী থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বড়ভাগ গ্রামের পূর্বপাড়া এলাকায় শামিম শেখের নেতৃত্বে একদল দুর্বৃত্ত সুমনের ওপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

নিহতের বড় ভাই শামিম শেখ বলেন, হুসাইন শেখের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগেও আমার ভাইকে মারধর করা হয়েছিল। শুক্রবার বাড়ি ফেরার পথে হুসাইন শেখ ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে আমার ভাইকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুমন শেখ নামে এক কলেজছাত্রকে কুপিয়ে আহত করার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য, এই খাবারে মিলবে সমাধান

» বিদ্যুতের প্রিপেইড মিটার আপডেট করার উপায়

» ‘এক বছরের মধ্যে বদলে যাবে ধানমন্ডি-হাতিরঝিল লেক’

» ৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা

» দেশের ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

» ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু

» ইতালিতে তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত আরও এক

» আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

» নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান

» মালদ্বীপে বাংলাদেশি যুবকের আত্মহত্যা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্রের আঘাতে কলেজছাত্র নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্রের আঘাতে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েন।

শুক্রবার  সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বড়ভাগ গ্রামের পূর্বপাড়া উকিলের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সুমন শেখ উপজেলার বড়ভাগ গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে। তিনি পাশের কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বড়ভাগ গ্রামের কুদ্দুস শেখের ছেলে হুসাইন শেখের সঙ্গে সুমন শেখের পরিবারের দীর্ঘদিনের বিরোধ ছিল। শুক্রবার বিকেলে কাশিয়ানী থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বড়ভাগ গ্রামের পূর্বপাড়া এলাকায় শামিম শেখের নেতৃত্বে একদল দুর্বৃত্ত সুমনের ওপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

নিহতের বড় ভাই শামিম শেখ বলেন, হুসাইন শেখের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগেও আমার ভাইকে মারধর করা হয়েছিল। শুক্রবার বাড়ি ফেরার পথে হুসাইন শেখ ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে আমার ভাইকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুমন শেখ নামে এক কলেজছাত্রকে কুপিয়ে আহত করার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com