আহান-অনীত বলিউডের নেক্সট কাপল : করণ জোহর

সংগৃহীত ছবি
বিনোদন ডেস্ক :বলিউডে নতুন করে গুঞ্জন উঠেছে নতুন ছবি ‘সাইয়ারা’র প্রধান দুই তারকা আহান পাণ্ডে ও অনীত পাড্ডাকে ঘিরে। পর্দায় তাদের রসায়ন দর্শকের মনে এতটাই কৌতূহল সৃষ্টি করেছে যে, তাদের বাস্তব জীবনের সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। সম্প্রতি বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহরের একটি মন্তব্যের পর সেই জল্পনা আরও তীব্র হয়েছে।সম্প্রতি সানিয়া মির্জার একটি শোতে উপস্থিত হন করণ জোহর। সেখানে সানিয়া তাকে প্রশ্ন করেন, ‘বলিউডের পরবর্তী যুগল কারা হতে পারেন?’ জবাবে করণ জোহর এক মুহূর্ত সময় না নিয়ে সরাসরি বলেন, ‘আহান পাণ্ডে ও অনীত পাড্ডা।’

এরপর সানিয়া নিশ্চিত হতে জিজ্ঞেস করেন, ‘নেক্সট? তার মানে কি তারা ইতোমধ্যেই সম্পর্কে আছেন?’ করণ জোহর প্রথমে হাসলেও মুহূর্তেই মুখের ভাব পাল্টে বলেন, ‘ওদের এই সম্পর্ক এখনও অফিসিয়াল নয়… মানে, যদি কিছু থাকে… আমি ঠিক জানি না।’

করণের এই মন্তব্যেই সামাজিক মাধ্যমে জল্পনার ঝড় ওঠে। নেটিজেনদের ধারণা, করণ জোহর হয়তো মুখ ফসকে তাদের সম্পর্কের বিষয়ে ইঙ্গিত দিয়ে ফেলেছেন।

এদিকে, ‘সাইয়ারা’ ছবির মুক্তির পর থেকেই আহান ও অনীতকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে। বিভিন্ন আড্ডা ও অনুষ্ঠানে তাদের ঘনিষ্ঠতা নজরে এসেছে ভক্তদের। তাদের একসঙ্গে ছবি ও ভিডিওগুলো নেটিজেনদের সন্দেহ আরও বাড়িয়ে দেয়। বিশেষত, এই বছর অনীতের জন্মদিনে একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়- আহান তাকে কেক খাইয়ে দিচ্ছেন, যা দেখে বহু ভক্তই মন্তব্য করেন, ‘ইটস অফিসিয়াল!’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাই

» ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা গ্রেফতার

» আজ সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» চুমু কাণ্ডে কাজল ‘এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাদ দিতে পারিনি’

» রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান

» বারে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জন আটক

» রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ

» ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

» শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আহান-অনীত বলিউডের নেক্সট কাপল : করণ জোহর

সংগৃহীত ছবি
বিনোদন ডেস্ক :বলিউডে নতুন করে গুঞ্জন উঠেছে নতুন ছবি ‘সাইয়ারা’র প্রধান দুই তারকা আহান পাণ্ডে ও অনীত পাড্ডাকে ঘিরে। পর্দায় তাদের রসায়ন দর্শকের মনে এতটাই কৌতূহল সৃষ্টি করেছে যে, তাদের বাস্তব জীবনের সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। সম্প্রতি বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহরের একটি মন্তব্যের পর সেই জল্পনা আরও তীব্র হয়েছে।সম্প্রতি সানিয়া মির্জার একটি শোতে উপস্থিত হন করণ জোহর। সেখানে সানিয়া তাকে প্রশ্ন করেন, ‘বলিউডের পরবর্তী যুগল কারা হতে পারেন?’ জবাবে করণ জোহর এক মুহূর্ত সময় না নিয়ে সরাসরি বলেন, ‘আহান পাণ্ডে ও অনীত পাড্ডা।’

এরপর সানিয়া নিশ্চিত হতে জিজ্ঞেস করেন, ‘নেক্সট? তার মানে কি তারা ইতোমধ্যেই সম্পর্কে আছেন?’ করণ জোহর প্রথমে হাসলেও মুহূর্তেই মুখের ভাব পাল্টে বলেন, ‘ওদের এই সম্পর্ক এখনও অফিসিয়াল নয়… মানে, যদি কিছু থাকে… আমি ঠিক জানি না।’

করণের এই মন্তব্যেই সামাজিক মাধ্যমে জল্পনার ঝড় ওঠে। নেটিজেনদের ধারণা, করণ জোহর হয়তো মুখ ফসকে তাদের সম্পর্কের বিষয়ে ইঙ্গিত দিয়ে ফেলেছেন।

এদিকে, ‘সাইয়ারা’ ছবির মুক্তির পর থেকেই আহান ও অনীতকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে। বিভিন্ন আড্ডা ও অনুষ্ঠানে তাদের ঘনিষ্ঠতা নজরে এসেছে ভক্তদের। তাদের একসঙ্গে ছবি ও ভিডিওগুলো নেটিজেনদের সন্দেহ আরও বাড়িয়ে দেয়। বিশেষত, এই বছর অনীতের জন্মদিনে একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়- আহান তাকে কেক খাইয়ে দিচ্ছেন, যা দেখে বহু ভক্তই মন্তব্য করেন, ‘ইটস অফিসিয়াল!’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com