ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহ ১৭ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

ফাইল ছবি

 

বাসস :ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সারা দেশে খানা তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। একইসঙ্গে ফ্যামিলি কার্ড কর্মসূচি নীতিমালা ২০২৬ অনুযায়ী উপকারভোগী নির্বাচন, সামাজিক নিরীক্ষা, অভিযোগ নিষ্পত্তি ও চূড়ান্ত তালিকা অনুমোদনের ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালকদের কাছে পাঠানো ওই চিঠিতে বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নিখুঁতভাবে খানা তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করতে হবে। তথ্যের মান অক্ষুণ্ন রেখে তথ্য সংগ্রহ করতে হবে এবং কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত খানা তথ্য সংগ্রহ ও পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চালু রাখতে হবে।

ফ্যামিলি কার্ডের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত পরিবারগুলোর ক্ষেত্রে কেন্দ্রীয় সার্ভার থেকে প্রাপ্ত শনাক্ত তালিকা ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ড এবং হাটবাজারসহ জনসমাগমস্থলে সর্বসাধারণের জন্য প্রকাশ করতে হবে।

এরপর নীতিমালা অনুযায়ী ওয়ার্ড সভায় সামাজিক নিরীক্ষা ও গ্রাম আদালতের সিদ্ধান্তের মাধ্যমে উপকারভোগী নির্বাচন ও যাচাই করতে হবে।

শনাক্ত তালিকায় নাম না থাকা কোনো ব্যক্তি বা পরিবার দাবি জানালে ওয়ার্ড সভায় সামাজিক নিরীক্ষা ও গ্রাম আদালতের মাধ্যমে বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

গণশুনানিতে তালিকা প্রকাশ বা নির্বাচন নিয়ে আপত্তি উঠলে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে তদন্তের মাধ্যমে তা নিষ্পত্তি করতে হবে। একই সঙ্গে কোনো যোগ্য পরিবার বাদ পড়ার অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির ব্যবস্থা রাখতে হবে।

প্রাপ্ত আপত্তি ও অভিযোগ যাচাই করে ইউনিয়ন বাস্তবায়ন কমিটি সুপারিশ উপজেলা কমিটির কাছে পাঠাবে। উপজেলা বা শহর সমন্বয়কারী কর্মকর্তা এসব সুপারিশ যাচাই করে সংশ্লিষ্ট উপজেলা, পৌরসভা বা সিটি করপোরেশন কমিটিতে উপস্থাপন করবেন। কমিটি কার্যবিবরণী সংরক্ষণ এবং নমুনা হিসেবে কিছু বাড়ি সরেজমিনে যাচাই করে চূড়ান্ত তালিকা বা পে-রোল অনুমোদন করবে।

শহরাঞ্চলে প্রকৃত ও অসচ্ছল দরিদ্র পরিবার যেন তালিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে বিশেষ নজর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অনুমোদিত চূড়ান্ত তালিকা সংশ্লিষ্ট সফটওয়্যারে লক করতে হবে, যাতে পরবর্তী সময়ে তালিকায় আর কোনো পরিবর্তন করা না যায়।

এছাড়া উপজেলা বা শহর কমিটির অনুমোদিত তালিকা থেকে লটারির মাধ্যমে অন্তত ২ থেকে ৫ শতাংশ পরিবার বাছাই করে সরেজমিনে যাচাই করবেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক।

চিঠিতে অভিযোগ নিষ্পত্তির সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। প্রাপ্ত অভিযোগ ১০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। উপজেলা বা শহর কমিটির সিদ্ধান্তে কেউ সংক্ষুব্ধ হলে সিদ্ধান্তের ৩০ দিনের মধ্যে জেলা কমিটিতে আপিল করতে পারবেন।

খানা তথ্য সংগ্রহ বা ফ্যামিলি কার্ড কার্যক্রমে কোনো তথ্য সংগ্রহকারী কিংবা সুপারভাইজারের জালিয়াতি অথবা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়ার প্রমাণ পাওয়া গেলে নীতিমালার ১১.৩(ক) অনুচ্ছেদ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা যথাযথভাবে পরিপালনের অনুরোধ জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ দিতে চায় সরকার : শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী

» যশোরে কার্যক্রম নিষিদ্ধ দলের ১৫ জন গ্রেফতার

» কুমিল্লায় ৭২ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ আটক ৪৯৬

» ডিএনসিসির ১৫ বছর পূর্তিতে ১৫ দিনের ১৫ কর্মসূচি

» রাজধানীর চাপ কমাতে কেরানীগঞ্জে গড়ে উঠছে বিকল্প নগরী

» মধ্যপ্রাচ্যে ‘পারমাণবিক মহাপ্রলয়ের’ সতর্কবার্তা ট্রাম্পের

» লাহোরে মিনার-ই-পাকিস্তান পরিদর্শন করলেন স্পিকার

» বাজারে সবজির দাম কিছুটা চড়া

» শ্রমিক বাঁচলে শিল্প বাঁচে, মালিকদেরও তা বুঝতে হবে : গোলাম পরওয়ার

» শাহ আমানত মাজারে মিলল ককটেল, আটক ২

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহ ১৭ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

ফাইল ছবি

 

বাসস :ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সারা দেশে খানা তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। একইসঙ্গে ফ্যামিলি কার্ড কর্মসূচি নীতিমালা ২০২৬ অনুযায়ী উপকারভোগী নির্বাচন, সামাজিক নিরীক্ষা, অভিযোগ নিষ্পত্তি ও চূড়ান্ত তালিকা অনুমোদনের ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালকদের কাছে পাঠানো ওই চিঠিতে বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নিখুঁতভাবে খানা তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করতে হবে। তথ্যের মান অক্ষুণ্ন রেখে তথ্য সংগ্রহ করতে হবে এবং কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত খানা তথ্য সংগ্রহ ও পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চালু রাখতে হবে।

ফ্যামিলি কার্ডের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত পরিবারগুলোর ক্ষেত্রে কেন্দ্রীয় সার্ভার থেকে প্রাপ্ত শনাক্ত তালিকা ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ড এবং হাটবাজারসহ জনসমাগমস্থলে সর্বসাধারণের জন্য প্রকাশ করতে হবে।

এরপর নীতিমালা অনুযায়ী ওয়ার্ড সভায় সামাজিক নিরীক্ষা ও গ্রাম আদালতের সিদ্ধান্তের মাধ্যমে উপকারভোগী নির্বাচন ও যাচাই করতে হবে।

শনাক্ত তালিকায় নাম না থাকা কোনো ব্যক্তি বা পরিবার দাবি জানালে ওয়ার্ড সভায় সামাজিক নিরীক্ষা ও গ্রাম আদালতের মাধ্যমে বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

গণশুনানিতে তালিকা প্রকাশ বা নির্বাচন নিয়ে আপত্তি উঠলে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে তদন্তের মাধ্যমে তা নিষ্পত্তি করতে হবে। একই সঙ্গে কোনো যোগ্য পরিবার বাদ পড়ার অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির ব্যবস্থা রাখতে হবে।

প্রাপ্ত আপত্তি ও অভিযোগ যাচাই করে ইউনিয়ন বাস্তবায়ন কমিটি সুপারিশ উপজেলা কমিটির কাছে পাঠাবে। উপজেলা বা শহর সমন্বয়কারী কর্মকর্তা এসব সুপারিশ যাচাই করে সংশ্লিষ্ট উপজেলা, পৌরসভা বা সিটি করপোরেশন কমিটিতে উপস্থাপন করবেন। কমিটি কার্যবিবরণী সংরক্ষণ এবং নমুনা হিসেবে কিছু বাড়ি সরেজমিনে যাচাই করে চূড়ান্ত তালিকা বা পে-রোল অনুমোদন করবে।

শহরাঞ্চলে প্রকৃত ও অসচ্ছল দরিদ্র পরিবার যেন তালিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে বিশেষ নজর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অনুমোদিত চূড়ান্ত তালিকা সংশ্লিষ্ট সফটওয়্যারে লক করতে হবে, যাতে পরবর্তী সময়ে তালিকায় আর কোনো পরিবর্তন করা না যায়।

এছাড়া উপজেলা বা শহর কমিটির অনুমোদিত তালিকা থেকে লটারির মাধ্যমে অন্তত ২ থেকে ৫ শতাংশ পরিবার বাছাই করে সরেজমিনে যাচাই করবেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক।

চিঠিতে অভিযোগ নিষ্পত্তির সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। প্রাপ্ত অভিযোগ ১০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। উপজেলা বা শহর কমিটির সিদ্ধান্তে কেউ সংক্ষুব্ধ হলে সিদ্ধান্তের ৩০ দিনের মধ্যে জেলা কমিটিতে আপিল করতে পারবেন।

খানা তথ্য সংগ্রহ বা ফ্যামিলি কার্ড কার্যক্রমে কোনো তথ্য সংগ্রহকারী কিংবা সুপারভাইজারের জালিয়াতি অথবা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়ার প্রমাণ পাওয়া গেলে নীতিমালার ১১.৩(ক) অনুচ্ছেদ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা যথাযথভাবে পরিপালনের অনুরোধ জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com