বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, শক্তিশালী ঘূর্ণিঝড়ের শঙ্কা

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। আগামী কয়েক দিনের মধ্যে এটি নিম্নচাপ ও গভীর নিম্নচাপের ধাপ পেরিয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে এমন পরিস্থিতিতে মাছ ধরার নৌকা ট্রলারকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকালে আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানায় সংস্থাটি।

প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি আগামী ২৭ অক্টোবর সন্ধ্যা থেকে ২৮ অক্টোবর সকালের মধ্যে ভারতের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে।

সতর্কবার্তায় বলা হয়েছে, পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি আজ শনিবার সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

এ জন্য উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ২৭ ও ২৮ অক্টোবর থেকে ১ ও ২ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী বৃষ্টিবলয় সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ ও বিস্তৃতি পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে বদলে যেতে পারে।

উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠার আশঙ্কায় গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য দুর্যোগের সময়ে সাগরে অবস্থানরত জেলেদের আবহাওয়ার সর্বশেষ সতর্কবার্তা অনুসরণ করতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলতে বলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মোহাম্মদপুরে অভিযান চালিয়ে নারী, পুরুষ, কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার

» নিখোঁজের ২৩ ঘণ্টা পর পদ্মা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

» মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা

» আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

» সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

» অনূর্ধ্ব-১৫ ফিফা বিশ্বকাপ ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র করলো বাংলাদেশ

» বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের সৃষ্ট, নৌযান চলাচলে সতর্কতা

» বিশ্বজুড়ে কেন রাজপথে জেন-জিরা?

» উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি ইরানের

» বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, শক্তিশালী ঘূর্ণিঝড়ের শঙ্কা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, শক্তিশালী ঘূর্ণিঝড়ের শঙ্কা

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। আগামী কয়েক দিনের মধ্যে এটি নিম্নচাপ ও গভীর নিম্নচাপের ধাপ পেরিয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে এমন পরিস্থিতিতে মাছ ধরার নৌকা ট্রলারকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকালে আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানায় সংস্থাটি।

প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি আগামী ২৭ অক্টোবর সন্ধ্যা থেকে ২৮ অক্টোবর সকালের মধ্যে ভারতের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে।

সতর্কবার্তায় বলা হয়েছে, পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি আজ শনিবার সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

এ জন্য উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ২৭ ও ২৮ অক্টোবর থেকে ১ ও ২ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী বৃষ্টিবলয় সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ ও বিস্তৃতি পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে বদলে যেতে পারে।

উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠার আশঙ্কায় গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য দুর্যোগের সময়ে সাগরে অবস্থানরত জেলেদের আবহাওয়ার সর্বশেষ সতর্কবার্তা অনুসরণ করতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলতে বলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com