সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল ১১টায় সংসদের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তা, শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং মরহুমের সহযোদ্ধা ও অসংখ্য গুণগ্রাহী অংশ নেন।

জানাজার পূর্বে মরহুমের সংক্ষিপ্ত জীবন ও রাজনৈতিক অবদান স্মরণ করে বক্তব্য রাখা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দুপুর ১টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সালাহউদ্দিন আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর বিকাল ৩টায় শ্যামপুর লাল মসজিদে জানাজা শেষে সালাহউদ্দিন আহমেদকে জুরাইন কবরস্থানে মরহুমের বাবার কবরে দাফন করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

» প্রেমিকার তরকারিতে বিষ মেশানোর অভিযোগ, অস্ট্রেলীয় নারী অভিযুক্ত

» হানি ট্র্যাপে’ ফেলে অপহরণ, মূল পরিকল্পনাকারী নারীসহ গ্রেপ্তার ৩

» সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কাল

» চিকিৎসা নিয়ে দেশে ফিরলেন মির্জা আব্বাস

» গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

» উত্তরায় আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যানচলাচল বন্ধ

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৫৯ ,মামলা ৪২টি

» ক্রিকেটারদের চুরি হওয়া ৮ লাগেজ উদ্ধার, আটক ৫

» শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল ১১টায় সংসদের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তা, শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং মরহুমের সহযোদ্ধা ও অসংখ্য গুণগ্রাহী অংশ নেন।

জানাজার পূর্বে মরহুমের সংক্ষিপ্ত জীবন ও রাজনৈতিক অবদান স্মরণ করে বক্তব্য রাখা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দুপুর ১টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সালাহউদ্দিন আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর বিকাল ৩টায় শ্যামপুর লাল মসজিদে জানাজা শেষে সালাহউদ্দিন আহমেদকে জুরাইন কবরস্থানে মরহুমের বাবার কবরে দাফন করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com