[ঢাকা, অক্টোবর ১৩, ২০২৬] বাংলাদেশের বাজারে এক্স সিরিজের নতুন দুটি স্মার্টফোন এনেছে অনার। মডেল দুটি হলো অনার এক্স৭ই ও অনার এক্স৬ই। এতে রয়েছে শক্তিশালী ব্যাটারি, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও এআই প্রযুক্তিসমৃদ্ধ ক্যামেরা। বিশ্বজুড়ে স্মার্টফোনের দাম বাড়লেও তুলনামূলক সাশ্রয়ী দামে গ্রাহকদেরকে উন্নত ফিচার দিতে নতুন এ মডেল দুটি এনেছে অনার।
অনার এক্স৭ই-এর ৬ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজসমৃদ্ধ সংস্করণের দাম ২৭ হাজার ৯৯৯ টাকা। অন্যদিকে, ৪ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজের অনার এক্স৬ই-এর দাম ২৩ হাজার ৯৯৯ টাকা।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিভিত্তিক বিভিন্ন সুবিধা যুক্ত করা হয়েছে এক্স৭ই মডেলে। আর
এক্স৬ই-তে প্রাধান্য দেওয়া হয়েছে দৈনন্দিন ব্যবহারের উপযোগী পারফরম্যান্স, ব্যাটারির স্থায়িত্ব ও ফোনের সুরক্ষার ওপর। অনার এক্স৭ই-তে রয়েছে আলাদা এআই বাটন, যার মাধ্যমে গুগল জেমিনি, ম্যাজিক পোর্টাল ও সার্কেল টু সার্চের মতো বিভিন্ন স্মার্ট টুল সহজে ও দ্রুত ব্যবহার করা যায়। দুটি ফোনেই রয়েছে ৬.৬১ ইঞ্চি ও ১২০ হার্টস রিফ্রেশ রেট সম্বলিত ডিসপ্লে। ফলে স্ক্রল করা, ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও দেখা ও গেমিংয়ের অভিজ্ঞতা হয় আরও মসৃণ।
এ ছাড়া উভয় ফোনে রয়েছে ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের বড় ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এতে একবার চার্জে দীর্ঘ সময় ফোন ব্যবহার করা যাবে। ছবি তোলার জন্য ফোন দুটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও এআইভিত্তিক বিভিন্ন পড়ে যাওয়া থেকে সুরক্ষার জন্য ফোন দুটি পেয়েছে এসজিএসের ফাইভ স্টার ড্রপ প্রটেকশন সার্টিফিকেট।
ধুলাবালু ও পানির ঝাপটা থেকে সুরক্ষায় রয়েছে আইপি৬৪ রেটিং। অনার এক্স৭ই ও এক্স৬ই-তে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ আলট্রা চিপসেট। ফোন দুটি চলবে অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক ম্যাজিক ওএস ১০ অপারেটিং সিস্টেমে।
অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ল্যাং গুও বলেন, “বিশ্বজুড়ে স্মার্টফোনের দাম বাড়ছে। একই সঙ্গে গ্রাহকেরা তাঁদের খরচের তুলনায় আরও উন্নত ফিচার প্রত্যাশা করছেন। অনার এক্স৭ই ও এক্স৬ই-এর মাধ্যমে আমরা বাংলাদেশের গ্রাহকদের সাশ্রয়ী দামে প্রয়োজনীয় ফিচার, নির্ভরযোগ্য পারফরম্যান্স ও দীর্ঘস্থায়ী ব্যাটারিসম্পন্ন স্মার্টফোন দিতে চাই।”
অনার এক্স৭ই পাওয়া যাচ্ছে সানরাইজ অরেঞ্জ, লাইট ব্লু ও মিডনাইট ব্ল্যাক রঙে। আর অনার এক্স৬ই পাওয়া যাচ্ছে সানরাইজ গোল্ড ও মিডনাইট ব্ল্যাক রঙে।
—–
অনার বাংলাদেশ সম্পর্কে
অনার বিশ্বের শীর্ষস্থানীয় এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি। এজেন্টিক এআইসহ কৃত্রিম বুদ্ধিমত্তার নানা অগ্রগতির এ যুগে এআইভিত্তিক ইকোসিস্টেমকে গ্রাহকদের কাছে আরও সহজলভ্য করা এবং স্মার্ট ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠানটি। গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনার এমনসব প্রযুক্তিপণ্য তৈরি করছে, যা আরও বুদ্ধিদীপ্ত ও কানেক্টেড বিশ্ব গড়ে তুলতে ভূমিকা রাখছে। অনারের প্রোডাক্ট পোর্টফোলিওতে রয়েছে এআই ফোন, ট্যাবলেট, ল্যাপটপ, এআইওটি প্রযুক্তিপণ্য, হোম অ্যাপ্লায়েন্সসহ নানা ধরনের স্মার্ট ডিভাইস।
অনার সম্পর্কে আরও জানতে ভিজিট করুন honor.com/bd অথবা ইমেইল করুন info@smart-honor.com
ঠিকানায়।
অনার বাংলাদেশের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক , ইউটিউব ও টিকটকে ।








