নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

ঢাকা, ৭ অক্টোবর ২০২৬: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২। ব্যস্ত দিনের কাজ, যোগাযোগ ও ব্যক্তিগত জীবনের নানা প্রয়োজনে নির্ভরযোগ্য সঙ্গী হতে ফোনটিতে রয়েছে শক্তিশালী ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দিতে তৈরি।

সকালের কাজ শুরু থেকে দিনের শেষ পর্যন্ত গ্রাহকের সঙ্গে যোগাযোগ, জরুরি মেসেজের উত্তর, মোবাইল পেমেন্ট ও ব্যাংকিং কিংবা ব্যবসার হিসাব-নিকাশ, সবকিছুতেই স্মার্টফোন এখন দৈনন্দিন কাজের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার মালিক, স্থানীয় সেবা প্রদানকারী, প্রস্তুতকারক, ব্যবসায়ী ও অনলাইন বিক্রেতাদের জন্য সারাদিনের ব্যস্ততায় দীর্ঘস্থায়ী ব্যাটারি বাড়তি সুবিধা দেয়। এসব দৈনন্দিন প্রয়োজনের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে ভিভো ওয়াই৩২।

ব্যাটারির সক্ষমতার পাশাপাশি ওয়াই৩২-এ দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য রয়েছে ৬ বছরের ব্যাটারি হেলথ ও ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ। এর ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ভরযোগ্য কার্যক্ষমতা গরম আবহাওয়াতেও স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করে। এমনকি এমন আবহাওয়াতেও ফোনটিতে সর্বোচ্চ ২০ ঘণ্টা পর্যন্ত শর্টস ভিডিও দেখা যায়।

ভিভো ওয়াই৩২-এর নান্দনিক নকশায়ও রয়েছে বাড়তি আকর্ষণ। গোধূলির আকাশের গভীর লালচে-বাদামি রং থেকে অনুপ্রাণিত টোয়াইলাইট রেড ঢাকার পরিশীলিত সৌন্দর্যকে তুলে ধরে, আর সানসেট অরেঞ্জ ফুটিয়ে তোলে কক্সবাজারের প্রাণবন্ত আবহ। প্রিমিয়াম মেটালিক ক্যামেরা নকশা ও ডায়নামিক লাইট এর সৌন্দর্যে যোগ করেছে ভিন্ন মাত্রা।

দৈনন্দিন ব্যবহারে বাড়তি সুরক্ষার জন্য ওয়াই৩২-এ রয়েছে ভিভোর সবচেয়ে শক্তিশালী পানি প্রতিরোধ ব্যবস্থা, আইপি৬৮ ও আইপি৬৯ ধুলা ও পানি প্রতিরোধ ক্ষমতা এবং অ্যান্টি-ড্রপ আর্মার । এমনকি ফোনটি সর্বোচ্চ ৩ মিটার পানিতে ৩০ মিনিট পর্যন্ত ডুবে থাকতে পারে।
ভিভো ওয়াই৩২ বাংলাদেশজুড়ে ভিভোর অনুমোদিত শোরুমগুলোতে পাওয়া যাবে। ৪ জিবি + ১২৮ জিবি সংস্করণের দাম ৩০,৯৯৯ টাকা এবং ৬ জিবি + ১২৮ জিবি সংস্করণের দাম ৩৪,৯৯৯ টাকা। এছাড়াও, আগাম ক্রেতাদের জন্য থাকছে বিশেষ প্রি-অর্ডার অফার।

দীর্ঘস্থায়ী ব্যাটারি, আকর্ষণীয় নকশা ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী সুরক্ষা সুবিধার সমন্বয়ে ভিভো ওয়াই৩২ কাজ ও ব্যক্তিগত জীবনের ব্যস্ততায় ব্যবহারকারীদের পাশে থাকতে তৈরি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শিগগিরই আসছে ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্ব, আলোচনায় যারা

» সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন: এমপি বরকত উল্লাহ বুলু

» গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

» পানির হিস্যায় ভারতকে এক চুলও ছাড় দেবো না: নাহিদ ইসলাম

» ক্যাম্পাসকে জাহান্নাম বানিয়েছিল ছাত্রলীগ, তারাই জেরক্স কপি ছাত্রদল: শিবির সভাপতি সাদ্দাম

» আজ যারা বড় বড় কথা বলেন, তাদের অনেককেই কখনো রাজপথে দেখা যায়নি: ছাত্রদল সভাপতি

» আটকে না রেখে ফাইলের চাকা ঘোরাতে হবে: সরকারি কর্মকর্তাদের আহ্বান গয়েশ্বরের

» ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি

» নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

» স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

ঢাকা, ৭ অক্টোবর ২০২৬: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২। ব্যস্ত দিনের কাজ, যোগাযোগ ও ব্যক্তিগত জীবনের নানা প্রয়োজনে নির্ভরযোগ্য সঙ্গী হতে ফোনটিতে রয়েছে শক্তিশালী ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দিতে তৈরি।

সকালের কাজ শুরু থেকে দিনের শেষ পর্যন্ত গ্রাহকের সঙ্গে যোগাযোগ, জরুরি মেসেজের উত্তর, মোবাইল পেমেন্ট ও ব্যাংকিং কিংবা ব্যবসার হিসাব-নিকাশ, সবকিছুতেই স্মার্টফোন এখন দৈনন্দিন কাজের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার মালিক, স্থানীয় সেবা প্রদানকারী, প্রস্তুতকারক, ব্যবসায়ী ও অনলাইন বিক্রেতাদের জন্য সারাদিনের ব্যস্ততায় দীর্ঘস্থায়ী ব্যাটারি বাড়তি সুবিধা দেয়। এসব দৈনন্দিন প্রয়োজনের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে ভিভো ওয়াই৩২।

ব্যাটারির সক্ষমতার পাশাপাশি ওয়াই৩২-এ দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য রয়েছে ৬ বছরের ব্যাটারি হেলথ ও ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ। এর ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ভরযোগ্য কার্যক্ষমতা গরম আবহাওয়াতেও স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করে। এমনকি এমন আবহাওয়াতেও ফোনটিতে সর্বোচ্চ ২০ ঘণ্টা পর্যন্ত শর্টস ভিডিও দেখা যায়।

ভিভো ওয়াই৩২-এর নান্দনিক নকশায়ও রয়েছে বাড়তি আকর্ষণ। গোধূলির আকাশের গভীর লালচে-বাদামি রং থেকে অনুপ্রাণিত টোয়াইলাইট রেড ঢাকার পরিশীলিত সৌন্দর্যকে তুলে ধরে, আর সানসেট অরেঞ্জ ফুটিয়ে তোলে কক্সবাজারের প্রাণবন্ত আবহ। প্রিমিয়াম মেটালিক ক্যামেরা নকশা ও ডায়নামিক লাইট এর সৌন্দর্যে যোগ করেছে ভিন্ন মাত্রা।

দৈনন্দিন ব্যবহারে বাড়তি সুরক্ষার জন্য ওয়াই৩২-এ রয়েছে ভিভোর সবচেয়ে শক্তিশালী পানি প্রতিরোধ ব্যবস্থা, আইপি৬৮ ও আইপি৬৯ ধুলা ও পানি প্রতিরোধ ক্ষমতা এবং অ্যান্টি-ড্রপ আর্মার । এমনকি ফোনটি সর্বোচ্চ ৩ মিটার পানিতে ৩০ মিনিট পর্যন্ত ডুবে থাকতে পারে।
ভিভো ওয়াই৩২ বাংলাদেশজুড়ে ভিভোর অনুমোদিত শোরুমগুলোতে পাওয়া যাবে। ৪ জিবি + ১২৮ জিবি সংস্করণের দাম ৩০,৯৯৯ টাকা এবং ৬ জিবি + ১২৮ জিবি সংস্করণের দাম ৩৪,৯৯৯ টাকা। এছাড়াও, আগাম ক্রেতাদের জন্য থাকছে বিশেষ প্রি-অর্ডার অফার।

দীর্ঘস্থায়ী ব্যাটারি, আকর্ষণীয় নকশা ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী সুরক্ষা সুবিধার সমন্বয়ে ভিভো ওয়াই৩২ কাজ ও ব্যক্তিগত জীবনের ব্যস্ততায় ব্যবহারকারীদের পাশে থাকতে তৈরি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com