৯ মাসে সুপ্রিম কোর্টের হেল্পলাইনে ৭ হাজার ফোনকল

ছবি সংগৃহীত

বাসস :  অভিযোগ দেওয়া, আইনি পরামর্শ ও মামলা সম্পর্কিত তথ্য জানতে চলতি বছরের গত ৯ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজার ৩২৮টি ফোনকল এসেছে।

সুপ্রিম কোর্ট হেল্পলাইন মনিটরিং সেলের দেওয়া সর্বশেষ তথ্যে উল্লেখ করা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে ৩১ সেপ্টেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সারা দেশ ও বিদেশ থেকে আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ দাখিল সংক্রান্ত মোট ৭,৩২৮টি ফোনকল আসে।

গত সেপ্টেম্বরে আসা ৭৭৪টি কলের মধ্যে আইনি পরামর্শ সেবাগ্রহণের জন্য ১১১টি, মামলার তথ্য জানতে চেয়ে ১৮৪টি কল আসে এবং সবগুলো তথ্যই সেবাগ্রহীতাদের তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে বলে জানায় সুপ্রিম কোর্ট হেল্পলাইন মনিটরিং সেল।

বিগত মাসে হেল্পলাইন নম্বর ১০৩-এ সেবাগ্রহণের জন্য কল প্রদানকারী সেবাগ্রহীতার কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি এমন কলের সংখ্যা ছিল ৩৮০টি। সুপ্রিম কোর্ট ও জেলা আদালত সংক্রান্ত বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা, বিলম্বে সেবা প্রাপ্তি, অসদাচরণ সম্পর্কিত অভিযোগ আসে ২০টি। যার মধ্যে বিলম্বে আইনি সেবা প্রাপ্তি, রায়ের কপি না পাওয়া, নথি নিখোঁজ ও দ্রুত নিষ্পত্তি সংক্রান্ত ১৪টি অভিযোগ নিষ্পত্তি করা হয়। এছাড়া অনিয়ম, দায়িত্বে অবহেলা, অসদাচরণ সম্পর্কিত ৬টি অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে, রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও শাখার কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সেপ্টেম্বর মাসে ৭৯টি ফোনকল আসে। তবে অভিযোগসমূহ সুপ্রিম কোর্টের এখতিয়ার বহির্ভূত হওয়ায় এক্ষেত্রে কি করণীয় সে বিষয়ে সুপ্রিম কোর্ট হেল্পলাইন থেকে পরামর্শ প্রদান করা হয়।

প্রধান বিচারপতির নির্দেশক্রমে ২০২৫ সালের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেন্টার উদ্বোধন করা হয়। বর্তমানে সুপ্রিম কোর্ট হেল্পলাইন ০১৩১৬-১৫৪২১৬ ও ০১৭৯৫-৩৭৩৬৮০ নম্বরে কল ও হোয়াটসঅ্যাপ সার্ভিস এবং ১০৩ নম্বরে অনলাইন সার্ভিস চালু আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সিনেমা হলের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ চান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

» হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

» মিরপুরে শামীম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি হাসনাতের ছেলে মঈনউদ্দীন

» নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েমের ফেসবুক পোস্ট

» পাগলা মসজিদে ৬ বছর ধরে জমা পড়া স্বর্ণ-রুপার ওজন মাপছে প্রশাসন

» বিরোধীদের সঙ্গে মোদী সরকারের ২০০ কর্মকর্তার যোগাযোগ, দাবি রাহুলের

» অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করেন? অজান্তেই শরীরে ঢুকছে বিষ!

» শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন

» জিএম কাদেরকে গ্রেফতারের দাবিতে বাসার সামনে মিছিল, হামলার অভিযোগ

» নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৯ মাসে সুপ্রিম কোর্টের হেল্পলাইনে ৭ হাজার ফোনকল

ছবি সংগৃহীত

বাসস :  অভিযোগ দেওয়া, আইনি পরামর্শ ও মামলা সম্পর্কিত তথ্য জানতে চলতি বছরের গত ৯ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজার ৩২৮টি ফোনকল এসেছে।

সুপ্রিম কোর্ট হেল্পলাইন মনিটরিং সেলের দেওয়া সর্বশেষ তথ্যে উল্লেখ করা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে ৩১ সেপ্টেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সারা দেশ ও বিদেশ থেকে আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ দাখিল সংক্রান্ত মোট ৭,৩২৮টি ফোনকল আসে।

গত সেপ্টেম্বরে আসা ৭৭৪টি কলের মধ্যে আইনি পরামর্শ সেবাগ্রহণের জন্য ১১১টি, মামলার তথ্য জানতে চেয়ে ১৮৪টি কল আসে এবং সবগুলো তথ্যই সেবাগ্রহীতাদের তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে বলে জানায় সুপ্রিম কোর্ট হেল্পলাইন মনিটরিং সেল।

বিগত মাসে হেল্পলাইন নম্বর ১০৩-এ সেবাগ্রহণের জন্য কল প্রদানকারী সেবাগ্রহীতার কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি এমন কলের সংখ্যা ছিল ৩৮০টি। সুপ্রিম কোর্ট ও জেলা আদালত সংক্রান্ত বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা, বিলম্বে সেবা প্রাপ্তি, অসদাচরণ সম্পর্কিত অভিযোগ আসে ২০টি। যার মধ্যে বিলম্বে আইনি সেবা প্রাপ্তি, রায়ের কপি না পাওয়া, নথি নিখোঁজ ও দ্রুত নিষ্পত্তি সংক্রান্ত ১৪টি অভিযোগ নিষ্পত্তি করা হয়। এছাড়া অনিয়ম, দায়িত্বে অবহেলা, অসদাচরণ সম্পর্কিত ৬টি অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে, রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও শাখার কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সেপ্টেম্বর মাসে ৭৯টি ফোনকল আসে। তবে অভিযোগসমূহ সুপ্রিম কোর্টের এখতিয়ার বহির্ভূত হওয়ায় এক্ষেত্রে কি করণীয় সে বিষয়ে সুপ্রিম কোর্ট হেল্পলাইন থেকে পরামর্শ প্রদান করা হয়।

প্রধান বিচারপতির নির্দেশক্রমে ২০২৫ সালের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেন্টার উদ্বোধন করা হয়। বর্তমানে সুপ্রিম কোর্ট হেল্পলাইন ০১৩১৬-১৫৪২১৬ ও ০১৭৯৫-৩৭৩৬৮০ নম্বরে কল ও হোয়াটসঅ্যাপ সার্ভিস এবং ১০৩ নম্বরে অনলাইন সার্ভিস চালু আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com