গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘একই দিনে ও একই নির্বাচন কমিশনের অধীনে দুটি ভোট অনুষ্ঠিত হয়। ৫০ শতাংশ ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করল, কিন্তু ৭০ শতাংশ গণভোটের রায়কে এখনো বাস্তবায়ন করা হলো না। গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ।’

বুধবার বিকেলে নড়াইলের লোহাগড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ৩৩টি রাজনৈতিক দলের ৮০ বার বৈঠকের মাধ্যমে জুলাই সনদের রায়কে কার্যকর করা হয়নি। ক্ষমতা কুক্ষিগত করার জন্য প্রধানমন্ত্রীর হাতে সবকিছু রাখা হয়েছে এবং রাষ্ট্রপতিকে কাঠের পুতুল হিসেবে বসিয়ে রাখা হয়েছে। জুলাই আন্দোলনে প্রায় দেড় হাজার যুবক নিহত হয়েছেন এবং কয়েক হাজার আহত হয়ে এখনো চিকিৎসাধীন। তাঁদের প্রধান দাবি ছিল মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া এবং কোটা প্রথা বাতিল করা, কিন্তু সরকার তা এখনো বাস্তবায়ন করেনি।

বর্তমান সরকার বিগত আওয়ামী লীগের মতো ‘পুলিশ লীগ’ ও ‘ছাত্রলীগ’ তৈরি করছে অভিযোগ করে তিনি বলেন, সিন্ডিকেট করে বিদ্যুৎ, গ্যাস, তেল ও সারের কৃত্রিম সংকট তৈরি করা হয় এবং দাম বাড়িয়ে দেওয়ার পর সেই সংকট আর থাকে না। এ ছাড়া দিন দিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের সাধারণ মানুষের জীবনযাত্রায় নাভিশ্বাস উঠেছে।

তিনি সংবিধান সংশোধন করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা মহসিনউদ্দীনের সভাপতিত্বে এবং মাওলানা শাফায়াত হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ কাসেমী, শূরা সদস্য মুফতি আব্দুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি ফারুক হাসান নদভী, উপদেষ্টা মুফতি শুয়াইব ইব্রাহীম, বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার সভাপতি মাওলানা বেলায়েত হোসাইন, মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা মনিরুজ্জামান, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ প্রমুখ।

এ সময় আল্লামা মামুনুল হকের হাতে ফুল দিয়ে শতাধিক মানুষ খেলাফত মজলিসে যোগদান করেন। পরে তিনি লোহাগড়া পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মুফতি দিদার হোসেনের নাম ঘোষণা করেন এবং স্থানীয় সরকার নির্বাচনের প্রতিটি পদে দলীয় প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ১১ মাসেই কোরআনের হাফেজ ৮ বছরের শিশু মুগ্ধ

» প্রধানমন্ত্রীর কাছে আবরার ফাহাদের নামে কুষ্টিয়ায় গড়াই নদীর ওপর সেতু নির্মাণের দাবি পরিবারের

» প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ

» কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

» আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

» ১২ অক্টোবর ইউপি নির্বাচনের সময় জানানো হবে : ইসি সানাউল্লাহ

» মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

» এবার ঢাকা-খুলনা লংমার্চে ১৫০ গাড়ি পাঠাবে ঢাকা মহানগর উত্তর জামায়াত

» তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

» আমরা ভারতবিরোধী নই, আধিপত্যবিরোধী: আসিফ মাহমুদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘একই দিনে ও একই নির্বাচন কমিশনের অধীনে দুটি ভোট অনুষ্ঠিত হয়। ৫০ শতাংশ ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করল, কিন্তু ৭০ শতাংশ গণভোটের রায়কে এখনো বাস্তবায়ন করা হলো না। গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ।’

বুধবার বিকেলে নড়াইলের লোহাগড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ৩৩টি রাজনৈতিক দলের ৮০ বার বৈঠকের মাধ্যমে জুলাই সনদের রায়কে কার্যকর করা হয়নি। ক্ষমতা কুক্ষিগত করার জন্য প্রধানমন্ত্রীর হাতে সবকিছু রাখা হয়েছে এবং রাষ্ট্রপতিকে কাঠের পুতুল হিসেবে বসিয়ে রাখা হয়েছে। জুলাই আন্দোলনে প্রায় দেড় হাজার যুবক নিহত হয়েছেন এবং কয়েক হাজার আহত হয়ে এখনো চিকিৎসাধীন। তাঁদের প্রধান দাবি ছিল মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া এবং কোটা প্রথা বাতিল করা, কিন্তু সরকার তা এখনো বাস্তবায়ন করেনি।

বর্তমান সরকার বিগত আওয়ামী লীগের মতো ‘পুলিশ লীগ’ ও ‘ছাত্রলীগ’ তৈরি করছে অভিযোগ করে তিনি বলেন, সিন্ডিকেট করে বিদ্যুৎ, গ্যাস, তেল ও সারের কৃত্রিম সংকট তৈরি করা হয় এবং দাম বাড়িয়ে দেওয়ার পর সেই সংকট আর থাকে না। এ ছাড়া দিন দিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের সাধারণ মানুষের জীবনযাত্রায় নাভিশ্বাস উঠেছে।

তিনি সংবিধান সংশোধন করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা মহসিনউদ্দীনের সভাপতিত্বে এবং মাওলানা শাফায়াত হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ কাসেমী, শূরা সদস্য মুফতি আব্দুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি ফারুক হাসান নদভী, উপদেষ্টা মুফতি শুয়াইব ইব্রাহীম, বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার সভাপতি মাওলানা বেলায়েত হোসাইন, মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা মনিরুজ্জামান, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ প্রমুখ।

এ সময় আল্লামা মামুনুল হকের হাতে ফুল দিয়ে শতাধিক মানুষ খেলাফত মজলিসে যোগদান করেন। পরে তিনি লোহাগড়া পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মুফতি দিদার হোসেনের নাম ঘোষণা করেন এবং স্থানীয় সরকার নির্বাচনের প্রতিটি পদে দলীয় প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com