২২ হাজার পিস ইয়াবা উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাপুর এলাকায় মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের পাশে আবুল হাশেমের ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান,সকালে  অভিযানের সময় মাদক কারবারি ফারহান রানার বসবাসের ঘরের খাটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ওই ঘরে থাকা একটি মোটরসাইকেলের ভেতর থেকে আরও ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, অভিযানের বিষয়টি টের পেয়ে মূলহোতা ফারহান রানা পালিয়ে যায়। তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। পলাতক ফারহান রানা ও তার সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘কোনো সাব-রেজিস্ট্রার দুর্নীতিতে জড়ালে তাকে ঢাকায় রাখা হবে না’

» হোয়াটসঅ্যাপে সন্দেহভাজন নম্বর থেকে কল-মেসেজ আসলে সতর্ক করা হবে

» মেট্রোরেল লাইনে কুকুর, চলাচল সাময়িক বিঘ্নিত

» প্রতিটি শিশুর নিরাপদ-বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

» চলতি মাসেই জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

» প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে রায় স্থগিত, ভাইভা যথাসময়ে

» কাশবনে যেতে না পেরে ‘তন্দ্রাবিলাস’-এ পরীমনি

» নাগরিকের অধিকার বুঝে না বলেই জামায়াত জন্মের পর এই প্রথম বিরোধীদল হয়েছে

» কে হচ্ছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির কাণ্ডারি

» ধানমন্ডি লেকের পাশে হবে নজরুল সরোবর : প্রশাসক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

২২ হাজার পিস ইয়াবা উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাপুর এলাকায় মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের পাশে আবুল হাশেমের ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান,সকালে  অভিযানের সময় মাদক কারবারি ফারহান রানার বসবাসের ঘরের খাটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ওই ঘরে থাকা একটি মোটরসাইকেলের ভেতর থেকে আরও ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, অভিযানের বিষয়টি টের পেয়ে মূলহোতা ফারহান রানা পালিয়ে যায়। তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। পলাতক ফারহান রানা ও তার সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com