হাতীবান্ধায় জমি-সংক্রান্ত বিরোধ ভাইয়ের লাঠির আঘাতে ভাইয়ের মৃত্যু

আসাদ হোসেন রিফাতঃ  লালমনিরহাটের হাতীবান্ধায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে আপন বড় ভাই ও তার লোকজনের হামলায় ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বড় ভাই নুর ইসলাম ও শামিম বিন ইফতেখার বাবু নামের দুজনকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বাড়াইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, ওই এলাকার নুর মোহাম্মদ ওরফে ঢাকাইয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল আপন বড় ভাই নুর ইসলামের। পূর্বের সেই বিরোধপূর্ণ জমি নিয়ে দ্বন্দ্বে জড়ান দুই ভাই৷ এর একপর্যায়ে বড় নুর ইসলামসহ তার লোকজনের সঙ্গে হাতাহাতি শুরু হয় নুর মোহাম্মদের। এ সময় নুর ইসলাম লাঠি দিয়ে ছোট ভাই নুর মোহাম্মদের বুকে আঘাত করলে মাটিতে পড়ে যায়। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যর চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মারা যান নুর মোহাম্মদ।
নুর মোহাম্মদের স্ত্রী পারভীন বেগম জানান, গুরুতর অবস্থায় যখন নুর মোহাম্মদকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয় সেখানে আবারো হামলা চালায় নুর ইসলামের লোকজন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে প্রেরণ করেন৷ রংপুরে নেওয়ার মাঝপথেই নুর মোহাম্মদের মৃত্যু হয়৷
হাতীবান্ধা থানার ওসি আশরাফুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলায় নিয়ে আসা হয়েছে।ইতোমধ্যে নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ধানমন্ডি লেকের কাদা ও বর্জ্য সরাতে লাগবে ২৬ কোটি টাকা

» পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা

» সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

» জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব : এলজিআরডি মন্ত্রী

» ‘একটি ডিমের দাম ১৫ টাকা হওয়া আজ দেশের কোটি নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের কাছে আতঙ্কের নাম‘

» আগামীকাল ইস্তাম্বুলে আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যাচ্ছেন শফিকুর রহমান

» দুর্নীতির বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান চরমোনাই পীরের

» বিভিন্ন দেশের কূটনৈতিকদের সাথে খেলাফত মজলিসের এমপি মাহবুবা হাকিম

» সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না: ব্যারিস্টার ফুয়াদ

» নিজ হাতে ময়লা আবর্জনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী ইশরাক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হাতীবান্ধায় জমি-সংক্রান্ত বিরোধ ভাইয়ের লাঠির আঘাতে ভাইয়ের মৃত্যু

আসাদ হোসেন রিফাতঃ  লালমনিরহাটের হাতীবান্ধায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে আপন বড় ভাই ও তার লোকজনের হামলায় ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বড় ভাই নুর ইসলাম ও শামিম বিন ইফতেখার বাবু নামের দুজনকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বাড়াইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, ওই এলাকার নুর মোহাম্মদ ওরফে ঢাকাইয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল আপন বড় ভাই নুর ইসলামের। পূর্বের সেই বিরোধপূর্ণ জমি নিয়ে দ্বন্দ্বে জড়ান দুই ভাই৷ এর একপর্যায়ে বড় নুর ইসলামসহ তার লোকজনের সঙ্গে হাতাহাতি শুরু হয় নুর মোহাম্মদের। এ সময় নুর ইসলাম লাঠি দিয়ে ছোট ভাই নুর মোহাম্মদের বুকে আঘাত করলে মাটিতে পড়ে যায়। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যর চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মারা যান নুর মোহাম্মদ।
নুর মোহাম্মদের স্ত্রী পারভীন বেগম জানান, গুরুতর অবস্থায় যখন নুর মোহাম্মদকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয় সেখানে আবারো হামলা চালায় নুর ইসলামের লোকজন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে প্রেরণ করেন৷ রংপুরে নেওয়ার মাঝপথেই নুর মোহাম্মদের মৃত্যু হয়৷
হাতীবান্ধা থানার ওসি আশরাফুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলায় নিয়ে আসা হয়েছে।ইতোমধ্যে নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com