বাংলালিংক মোবাইল সেবা নিয়ে এলো চ্যাটজিপিটিতে

[ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬] গ্রাহকদের প্রয়োজনীয় বিভিন্ন মোবাইল সেবা এখন চ্যাটজিপিটিতে নিয়ে এসেছে বাংলালিংক। দেশের প্রথম মোবাইল অপারেটর হিসেবে গ্রাহকদের জন্য এ সুবিধা চালু করেছে প্রতিষ্ঠানটি। ফলে চ্যাটজিপিটিতে প্রম্পট দিয়ে বা স্বাভাবিক কথোপকথনের মাধ্যমেই এসব সেবা নিতে পারবেন বাংলালিংকের গ্রাহকেরা।

‘বাংলালিংক জিপিটি’ নামের এ সুবিধার মাধ্যমে মোবাইল ব্যালেন্স চেক করা, ব্যবহারের জন্য
উপযুক্ত প্যাক খুঁজে পাওয়া, রোমিং সেবার অবস্থা জানা কিংবা অন্যান্য ডিজিটাল সেবা নেওয়া যাবে।

এসব সেবার জন্য তাই আলাদা আলাদা অ্যাপ বা ওয়েবসাইটে যেতে হবে না।
বাংলালিংক ডিজিটালের তৈরি এ সেবা এখন সারা দেশে বাংলালিংকের গ্রাহকদের জন্য চালু হয়েছে।

চ্যাটজিপিটির জিপিটি বিভাগে ‘বাংলালিংক জিপিটি” পাওয়া যাবে। সেখানে সাধারণ কথাবার্তার মতো করেই প্রশ্ন করে প্রয়োজনীয় সেবা নেওয়া যাবে।

গ্রাহকের প্রয়োজন ও ব্যবহারের ধরন অনুযায়ী উপযুক্ত প্যাক কোনটি সে বিষয়ে পরামর্শ দেবে
‘বাংলালিংক জিপিটি’। যেমন, সিনেমা দেখার জন্য উপযুক্ত প্যাকটি কোনটি তা জানতে চাইলে সে অনুযায়ী পরামর্শ পাওয়া দেবে এটি। পাশাপাশি মোবাইল ব্যালেন্স, মিনিট কিংবা ডেটার পরিমাণও চেক করতে পারবেন গ্রাহকেরা। রোমিং সেবা চালু বা বন্ধ করা যাবে একই চ্যাট থেকে। যেসব সেবা কিনতে হয়, সেগুলোর পেমেন্ট করা যাবে বাংলালিংকের পেমেন্ট পোর্টালের মাধ্যমে।

এ প্রসঙ্গে বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স কর্মকর্তা তাইমুর রহমান
বলেন, “আমাদের দৈনন্দিন জীবনে এআইয়ের ব্যবহার প্রতিনিয়তই বাড়ছে। আর এর ধারাবাহিকতায়, বাড়ছে গ্রাহকদের প্রত্যাশা। বাংলালিংকে আমরা মনে করি, গ্রাহকদের প্রত্যাশা অনুযায়ী মোবাইল সেবা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হওয়া প্রয়োজন। দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে আমরা চ্যাটজিপিটিতে মোবাইল সেবা নিয়ে এসেছি। ফলে, এখন আমাদের গ্রাহকেরা তাদের পরিচিত প্ল্যাটফর্ম থেকে সহজেই প্রয়োজনীয় মোবাইল সেবা খুঁজে পাবেন, প্যাকেজ কিনতে পারবেন এবং সেবার ব্যবস্থাপনাও করতে পারবেন। প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্বাচ্ছন্দ্যপূর্ণ ও গ্রাহককেন্দ্রিক ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগ সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।”

প্রযুক্তিকে কাজে লাগিয়ে দৈনন্দিন মোবাইল সেবা আরও সহজলভ্য করা বাংলালিংকের লক্ষ্য। এ
বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে ‘বাংলালিংক জিপিটি’ চালু করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আজ মঙ্গলবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি

» বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

» ন্যাশনালিস্ট সাইবার ফোরামের পথচলা শুরু

» নিউ ইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস

» আগামী জুনে বেলজিয়াম যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি

» প্যারিস হয়ে নিউ ইয়র্ক যাচ্ছেন খলিলুর রহমান

» প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ

» ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: রয়টার্সকে শামা ওবায়েদ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলালিংক মোবাইল সেবা নিয়ে এলো চ্যাটজিপিটিতে

[ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬] গ্রাহকদের প্রয়োজনীয় বিভিন্ন মোবাইল সেবা এখন চ্যাটজিপিটিতে নিয়ে এসেছে বাংলালিংক। দেশের প্রথম মোবাইল অপারেটর হিসেবে গ্রাহকদের জন্য এ সুবিধা চালু করেছে প্রতিষ্ঠানটি। ফলে চ্যাটজিপিটিতে প্রম্পট দিয়ে বা স্বাভাবিক কথোপকথনের মাধ্যমেই এসব সেবা নিতে পারবেন বাংলালিংকের গ্রাহকেরা।

‘বাংলালিংক জিপিটি’ নামের এ সুবিধার মাধ্যমে মোবাইল ব্যালেন্স চেক করা, ব্যবহারের জন্য
উপযুক্ত প্যাক খুঁজে পাওয়া, রোমিং সেবার অবস্থা জানা কিংবা অন্যান্য ডিজিটাল সেবা নেওয়া যাবে।

এসব সেবার জন্য তাই আলাদা আলাদা অ্যাপ বা ওয়েবসাইটে যেতে হবে না।
বাংলালিংক ডিজিটালের তৈরি এ সেবা এখন সারা দেশে বাংলালিংকের গ্রাহকদের জন্য চালু হয়েছে।

চ্যাটজিপিটির জিপিটি বিভাগে ‘বাংলালিংক জিপিটি” পাওয়া যাবে। সেখানে সাধারণ কথাবার্তার মতো করেই প্রশ্ন করে প্রয়োজনীয় সেবা নেওয়া যাবে।

গ্রাহকের প্রয়োজন ও ব্যবহারের ধরন অনুযায়ী উপযুক্ত প্যাক কোনটি সে বিষয়ে পরামর্শ দেবে
‘বাংলালিংক জিপিটি’। যেমন, সিনেমা দেখার জন্য উপযুক্ত প্যাকটি কোনটি তা জানতে চাইলে সে অনুযায়ী পরামর্শ পাওয়া দেবে এটি। পাশাপাশি মোবাইল ব্যালেন্স, মিনিট কিংবা ডেটার পরিমাণও চেক করতে পারবেন গ্রাহকেরা। রোমিং সেবা চালু বা বন্ধ করা যাবে একই চ্যাট থেকে। যেসব সেবা কিনতে হয়, সেগুলোর পেমেন্ট করা যাবে বাংলালিংকের পেমেন্ট পোর্টালের মাধ্যমে।

এ প্রসঙ্গে বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স কর্মকর্তা তাইমুর রহমান
বলেন, “আমাদের দৈনন্দিন জীবনে এআইয়ের ব্যবহার প্রতিনিয়তই বাড়ছে। আর এর ধারাবাহিকতায়, বাড়ছে গ্রাহকদের প্রত্যাশা। বাংলালিংকে আমরা মনে করি, গ্রাহকদের প্রত্যাশা অনুযায়ী মোবাইল সেবা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হওয়া প্রয়োজন। দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে আমরা চ্যাটজিপিটিতে মোবাইল সেবা নিয়ে এসেছি। ফলে, এখন আমাদের গ্রাহকেরা তাদের পরিচিত প্ল্যাটফর্ম থেকে সহজেই প্রয়োজনীয় মোবাইল সেবা খুঁজে পাবেন, প্যাকেজ কিনতে পারবেন এবং সেবার ব্যবস্থাপনাও করতে পারবেন। প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্বাচ্ছন্দ্যপূর্ণ ও গ্রাহককেন্দ্রিক ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগ সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।”

প্রযুক্তিকে কাজে লাগিয়ে দৈনন্দিন মোবাইল সেবা আরও সহজলভ্য করা বাংলালিংকের লক্ষ্য। এ
বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে ‘বাংলালিংক জিপিটি’ চালু করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com