ব্র্যাক ব্যাংক পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিলেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক

ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬: ব্র্যাক ব্যাংক পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক।

পরিচালনা পর্ষদে ড. রাজ্জাক-কে স্বাগত জানিয়ে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন, “ব্র্যাক ব্যাংক যখন প্রবৃদ্ধি ও রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ ধাপে পদার্পণ করছে, তখন শক্তিশালী
সুশাসনব্যবস্থা এবং কৌশলগত তদারকি আমাদের জন্য অত্যন্ত জরুরি।

গবেষণা, উন্নয়ন, শিক্ষা এবং নীতি নির্ধারণী ক্ষেত্রে ড. রাজ্জাকের ব্যাপক অভিজ্ঞতা আমাদের বোর্ডকে আরও সমৃদ্ধ করবে এবং ব্যাংকের
কৌশলগত পরিকল্পনা তৈরিতে সাহায্য করবে। তাঁর মূল্যবান দিকনির্দেশনা আমাদের ব্যাংকের সুশাসন কাঠামোকে আরও শক্তিশালী করতে এবং স্টেকহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদি ভ্যালু তৈরি করতে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

অর্থনীতি, গবেষণা, উন্নয়ন এবং জননীতি নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে ড. রাজ্জাকের, যা ব্র্যাক ব্যাংকের প্রবৃদ্ধি ও উৎকর্ষের যাত্রায় এক নতুন মাত্রা যোগ করবে।
দেশে ও বিদেশে শীর্ষস্থানীয় নেতৃত্ব ও ব্যবস্থাপনায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি বর্তমানে ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট-এর চেয়ারম্যান এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি লন্ডনে কমনওয়েলথ সেক্রেটারিয়েটে দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে হেড অব ইন্টারন্যাশনাল ট্রেড পলিসি অন্যতম। সেখানে তিনি বাণিজ্য নীতি ও গ্লোবাল অ্যাডভোকেসি বিষয়ে কমনওয়েলথের কাজের নেতৃত্ব দেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেছেন।

তিনি সাব-সাহারা আফ্রিকা, দক্ষিণ এশিয়া, ক্যারিবিয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতিসহ বহু দেশীয় গবেষণা ও কার্যক্রম সফলভাবে পরিচালনা করেছেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশের বিভিন্ন
উন্নয়ন, নীতি বিশ্লেষণ এবং সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমেও যুক্ত রয়েছেন।

ড. রাজ্জাক বিভিন্ন দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সাথে কাজ করেছেন। তিনি বেশ কয়েকবার জি- ২০ ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপের সামনে টেকনিক্যাল প্রেজেন্টেশন দিয়েছেন। এছাড়া যুক্তরাজ্যের
পার্লামেন্টের হাউস অব লর্ডস এবং হাউস অব কমন্সের কমিটিগুলোর সামনে এভিডেন্স উপস্থাপনের জন্য তিনি আমন্ত্রিত হয়েছেন।

বাংলাদেশে প্রধান প্রধান উন্নয়নমূলক চ্যালেঞ্জগুলোর ওপর গবেষণা, নীতি বিশ্লেষণ এবং জননীতি সংলাপে ড. রাজ্জাক দীর্ঘদিন ধরে যুক্ত আছেন। তাঁর কাজের ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে স্বল্পোন্নত দেশ থেকে

সংবাদ বিজ্ঞপ্তি
উত্তরণ ও পরবর্তী সমন্বয়, বাণিজ্য ও রপ্তানি সক্ষমতা, সামাজিক নিরাপত্তা, শ্রমবাজার, দারিদ্র্য ও অসমতা, আর্থিক অন্তর্ভুক্তি, অভিবাসন ও রেমিট্যান্স এবং সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক বিষয়াবলি।

তিনি বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক, জাতিসংঘ এবং অন্যান্য উন্নয়ন অংশীদারদের অসংখ্য নীতি নির্ধারণী গবেষণায় নেতৃত্ব ও অবদান রেখেছেন। বিশেষ করে এলডিসি উত্তরণের প্রস্তুতি, সামাজিকনিরাপত্তা সংস্কার এবং আর্থিক অন্তর্ভুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি কাজ করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের একজন খণ্ডকালীন অধ্যাপক।

ড. রাজ্জাক যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার অব সোশ্যাল সায়েন্স ডিগ্রি অর্জন করেছেন। তিনি বেশ কয়েকটি বই, জার্নাল আর্টিকেল এবং পলিসি পেপার রচনা করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

» ন্যাশনালিস্ট সাইবার ফোরামের পথচলা শুরু

» নিউ ইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস

» আগামী জুনে বেলজিয়াম যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি

» প্যারিস হয়ে নিউ ইয়র্ক যাচ্ছেন খলিলুর রহমান

» প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ

» ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: রয়টার্সকে শামা ওবায়েদ

» স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহ্‌দী আমিন

» বিদেশে বসে যারা দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন, তাদের রুখে দিতে হবে: ডেপুটি স্পিকার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ব্র্যাক ব্যাংক পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিলেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক

ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬: ব্র্যাক ব্যাংক পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক।

পরিচালনা পর্ষদে ড. রাজ্জাক-কে স্বাগত জানিয়ে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন, “ব্র্যাক ব্যাংক যখন প্রবৃদ্ধি ও রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ ধাপে পদার্পণ করছে, তখন শক্তিশালী
সুশাসনব্যবস্থা এবং কৌশলগত তদারকি আমাদের জন্য অত্যন্ত জরুরি।

গবেষণা, উন্নয়ন, শিক্ষা এবং নীতি নির্ধারণী ক্ষেত্রে ড. রাজ্জাকের ব্যাপক অভিজ্ঞতা আমাদের বোর্ডকে আরও সমৃদ্ধ করবে এবং ব্যাংকের
কৌশলগত পরিকল্পনা তৈরিতে সাহায্য করবে। তাঁর মূল্যবান দিকনির্দেশনা আমাদের ব্যাংকের সুশাসন কাঠামোকে আরও শক্তিশালী করতে এবং স্টেকহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদি ভ্যালু তৈরি করতে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

অর্থনীতি, গবেষণা, উন্নয়ন এবং জননীতি নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে ড. রাজ্জাকের, যা ব্র্যাক ব্যাংকের প্রবৃদ্ধি ও উৎকর্ষের যাত্রায় এক নতুন মাত্রা যোগ করবে।
দেশে ও বিদেশে শীর্ষস্থানীয় নেতৃত্ব ও ব্যবস্থাপনায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি বর্তমানে ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট-এর চেয়ারম্যান এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি লন্ডনে কমনওয়েলথ সেক্রেটারিয়েটে দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে হেড অব ইন্টারন্যাশনাল ট্রেড পলিসি অন্যতম। সেখানে তিনি বাণিজ্য নীতি ও গ্লোবাল অ্যাডভোকেসি বিষয়ে কমনওয়েলথের কাজের নেতৃত্ব দেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেছেন।

তিনি সাব-সাহারা আফ্রিকা, দক্ষিণ এশিয়া, ক্যারিবিয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতিসহ বহু দেশীয় গবেষণা ও কার্যক্রম সফলভাবে পরিচালনা করেছেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশের বিভিন্ন
উন্নয়ন, নীতি বিশ্লেষণ এবং সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমেও যুক্ত রয়েছেন।

ড. রাজ্জাক বিভিন্ন দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সাথে কাজ করেছেন। তিনি বেশ কয়েকবার জি- ২০ ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপের সামনে টেকনিক্যাল প্রেজেন্টেশন দিয়েছেন। এছাড়া যুক্তরাজ্যের
পার্লামেন্টের হাউস অব লর্ডস এবং হাউস অব কমন্সের কমিটিগুলোর সামনে এভিডেন্স উপস্থাপনের জন্য তিনি আমন্ত্রিত হয়েছেন।

বাংলাদেশে প্রধান প্রধান উন্নয়নমূলক চ্যালেঞ্জগুলোর ওপর গবেষণা, নীতি বিশ্লেষণ এবং জননীতি সংলাপে ড. রাজ্জাক দীর্ঘদিন ধরে যুক্ত আছেন। তাঁর কাজের ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে স্বল্পোন্নত দেশ থেকে

সংবাদ বিজ্ঞপ্তি
উত্তরণ ও পরবর্তী সমন্বয়, বাণিজ্য ও রপ্তানি সক্ষমতা, সামাজিক নিরাপত্তা, শ্রমবাজার, দারিদ্র্য ও অসমতা, আর্থিক অন্তর্ভুক্তি, অভিবাসন ও রেমিট্যান্স এবং সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক বিষয়াবলি।

তিনি বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক, জাতিসংঘ এবং অন্যান্য উন্নয়ন অংশীদারদের অসংখ্য নীতি নির্ধারণী গবেষণায় নেতৃত্ব ও অবদান রেখেছেন। বিশেষ করে এলডিসি উত্তরণের প্রস্তুতি, সামাজিকনিরাপত্তা সংস্কার এবং আর্থিক অন্তর্ভুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি কাজ করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের একজন খণ্ডকালীন অধ্যাপক।

ড. রাজ্জাক যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার অব সোশ্যাল সায়েন্স ডিগ্রি অর্জন করেছেন। তিনি বেশ কয়েকটি বই, জার্নাল আর্টিকেল এবং পলিসি পেপার রচনা করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com