দুর্বৃত্তদের গুলিতে উপজেলা শ্রমিক দলের নেতা গুরুতর আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের সন্দ্বীপে দুর্বৃত্তদের গুলিতে উপজেলা শ্রমিক দলের নেতা নাসির উদ্দীন বাবুল গুরুতর আহত হয়েছেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার  রাত ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের নীড বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নাসির উদ্দীন বাবুল সন্দ্বীপ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানায়, নিজ বাড়ির সামনেই গুলিবিদ্ধ হন বাবুল। ধারণা করা হচ্ছে ঘাতক আগে থেকেই ওৎপেতে ছিল ঘটনাস্থলে। গুলিবিদ্ধ হওয়ার পর বাবুলকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের জানান, নাসির উদ্দীন বাবুল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক। শুক্রবার রাতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। রাত ২টায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, কারা, কী কারণে নাসির উদ্দীন বাবুলের ওপর হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীদের শনাক্ত ও ঘটনার কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন

» ইসলামপুরে ১২৮ প্রধান শিক্ষকের পদ শুন্য! দিনদিন ঝড়ে পড়ছে শিক্ষার্থী

» প্রতি কিলোমিটারে ২৩ পয়সা বাড়ল লঞ্চভাড়া, সর্বনিম্ন ৩৫ টাকা

» হৃদরোগীর ডেঙ্গু হলে করণীয়

» টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

» কাজের সমালোচনা আমার কাছে গুরুত্বপূর্ণ: মধুমিতা

» গৃহবধূ হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেফতার ৫

» বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২, আহত ২০

» গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামা শ্বশুর গ্রেফতার

» পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুর্বৃত্তদের গুলিতে উপজেলা শ্রমিক দলের নেতা গুরুতর আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের সন্দ্বীপে দুর্বৃত্তদের গুলিতে উপজেলা শ্রমিক দলের নেতা নাসির উদ্দীন বাবুল গুরুতর আহত হয়েছেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার  রাত ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের নীড বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নাসির উদ্দীন বাবুল সন্দ্বীপ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানায়, নিজ বাড়ির সামনেই গুলিবিদ্ধ হন বাবুল। ধারণা করা হচ্ছে ঘাতক আগে থেকেই ওৎপেতে ছিল ঘটনাস্থলে। গুলিবিদ্ধ হওয়ার পর বাবুলকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের জানান, নাসির উদ্দীন বাবুল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক। শুক্রবার রাতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। রাত ২টায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, কারা, কী কারণে নাসির উদ্দীন বাবুলের ওপর হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীদের শনাক্ত ও ঘটনার কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com