হত্যা মামলার আসামিসহ ২জন গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দেওদুনিয়া বিলে জেলে আলী আহম্মদ (৫৫) চাঞ্চল্যকর হত্যা মামলায় এজাহারভুক্ত এক আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বিজয়নগর উপজেলার মাসাউড়া গ্রামের মলাই মিয়ার ছেলে মো. হেলাল মিয়া (৪২) ও একই গ্রামের সামশু মিয়া প্রকাশ লুক্কু মিয়া প্রকাশ রোকন উদ্দিনের ছেলে মো. এরশাদ মিয়া (৪০)। হেলাল মিয়া মামলার এজাহারনামীয় ৪ নম্বর আসামি। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় বসবাস করছেন। অপর আসামি এরশাদ মিয়াকে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে শনাক্ত করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঞ্চল্যকর হত্যা মামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুজনকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, গত ১৭ জুলাই দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বিজয়নগরের দেওদুনিয়া বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন জেলে আলী আহম্মদ। পরদিন শনিবার (১৮ জুলাই) দুপুরে বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে ওইদিন বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে মাছ ধরার সময় সশস্ত্র ডাকাতদলের হামলায় আলী আহম্মদ নিহত হন। এ ঘটনায় আরও দুই জেলে গুরুতর আহত হন। নিহত আলী আহম্মদ বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের উত্তর রাজাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আলফত আলীর ছেলে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ধমনীতে প্লাক জমেছে? জেনে নিন হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর উপায়

» ভক্তদের দুঃশ্চিন্তা দূর করলেন শাহরুখ খান

» পবিত্র মক্কা নগরীতে হামলা চালানো হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব : শফিকুর রহমান

» মাদরাসা অধ্যক্ষ গুম, সাবেক সিটিটিসি প্রধানসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

» সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহত : ২ ছিনতাইকারী গ্রেফতার

» ৮০-১০০ কেজি ওজনের মানুষও ভাসছেন শালুক পাতায়

» একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ

» স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

» চার অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

» উড্ডয়নের পর বিমানে বিপত্তি, আতঙ্কিত যাত্রীদের ওপর ভেঙে পড়ল ছাদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হত্যা মামলার আসামিসহ ২জন গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দেওদুনিয়া বিলে জেলে আলী আহম্মদ (৫৫) চাঞ্চল্যকর হত্যা মামলায় এজাহারভুক্ত এক আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বিজয়নগর উপজেলার মাসাউড়া গ্রামের মলাই মিয়ার ছেলে মো. হেলাল মিয়া (৪২) ও একই গ্রামের সামশু মিয়া প্রকাশ লুক্কু মিয়া প্রকাশ রোকন উদ্দিনের ছেলে মো. এরশাদ মিয়া (৪০)। হেলাল মিয়া মামলার এজাহারনামীয় ৪ নম্বর আসামি। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় বসবাস করছেন। অপর আসামি এরশাদ মিয়াকে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে শনাক্ত করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঞ্চল্যকর হত্যা মামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুজনকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, গত ১৭ জুলাই দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বিজয়নগরের দেওদুনিয়া বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন জেলে আলী আহম্মদ। পরদিন শনিবার (১৮ জুলাই) দুপুরে বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে ওইদিন বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে মাছ ধরার সময় সশস্ত্র ডাকাতদলের হামলায় আলী আহম্মদ নিহত হন। এ ঘটনায় আরও দুই জেলে গুরুতর আহত হন। নিহত আলী আহম্মদ বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের উত্তর রাজাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আলফত আলীর ছেলে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com